যে পদার্থ (যেমন- হারপিক) দ্বারা টয়লেট পরিষ্কার করা হয় তাকে টয়লেট ক্লিনার বলে এবং এর মূল উপাদান NaOH বা কস্টিক সোডা।
ডিটারজেন্ট পানিতে দ্রবীভূত করলে ঋণাত্মক চার্জযুক্ত ডিটারজেন্ট আয়ন ও ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নে পরিণত হয়। ডিটারজেন্ট আয়নের এক প্রান্ত ঋণাত্মক চার্জ যুক্ত থাকে এবং পানি কর্তৃক আকর্ষিত হয়। অপর অংশ পানি বিকর্ষি যা তেল বা গ্রীজে দ্রবীভূত হয়। তাই ময়লাগুলো পানি বিকর্ষি অংশগুলোতে দ্রবীভূত হয়। এর পর কাপড়কে ঘষা দিলে তেল বা গ্রিজ সম্পূর্ণরূপে পানি আকর্ষণ প্রান্তগুলো দ্বারা আবৃত হয়ে পড়ে। এর ফলে ময়লা বা তেল ও গ্রিজ অণুগুলোর চতুর্দিকে ঋণাত্মক আধানের বলয় সৃষ্টি হয়। ফলে এগুলো সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে অবস্থান করতে চায়। এতে করে পানিতে তেল ও গ্রিজের অবদ্রব্য সৃষ্টি হয় যা পানিতে ধৌত হয়ে যায়।
উদ্দীপকের রুটি ফোলাতে ব্যবহৃত বিশেষ পদার্থটি বেকিং পাউডার বা সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3 যা Na এর একটি যৌগ।
NaHCO3 প্রস্তুতি:
ক্যালসিয়াম কার্বনেটকে (চুনা পাথর) অধিক তাপমাত্রায় (600°C) উত্তপ্ত করলে চুন বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইনের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে নিম্নলিখিত বিক্রিয়াগুলো সংগঠিত হয়।
CaCO3(s) CaO(s) + CO2(g)
চুনা পাথর চুন কার্বন ডাই অক্সাইড
কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া ও পানির বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট।
CO2 + NH3 + H2O→ NH4HCO3
অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট
জলীয় দ্রবনে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোজন কার্বনেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়।
NH4HCO3 + NaCl → NaHCO3 +NH4CI
সোডিয়াম হাইড্রোজেন
কার্বনেট
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কেলাসরূপে অধঃক্ষিপ্ত হয়। কেলাসকে সংগ্রহ করে শুষ্ক করা হয় এবং বাজারজাত করা হয়।
উদ্দীপকের উক্ত বিশেষ পদার্থটি হল NaHCO3। এটি ছাড়া ইস্ট নামক এক ধরনের ছত্রাক কেক ফোলাতে ব্যবহার করা হয়।
রুটির ময়দার সাথে NaHCO3 (বেকিং পাউডার) মিশিয়ে উত্তাপ দিলে NaHCO3 বিয়োজিত হয়ে Na2CO3,CO2 ও H2O উৎপন্ন করে। CO2 গ্যাস ময়দাকে ফুলিয়ে দিয়ে উড়ে যায়।
NaHCO3 Na2CO3 + CO2 (g) + H2O.
অপরদিকে চিনির গরম দ্রবণে ইস্ট মিশ্রিত করে ময়দার সাথে মেশানো হয়। অতঃপর মাখানো ময়দা উত্তস্থানে রেখে দিলে ময়দা ফুলে থাকে। ইস্ট বাতাসের অক্সিজেনসহ শ্বসন ক্রিয়া করার সময় CO2 গ্যাস উৎপন্ন করে যা রুটি ফোলাতে সাহায্য করে। রুটি পরিমিত পরিমাণে ফোলার পরে ওভেনে বেকিং করা হয়। উত্তাপে ইস্ট মরে যায় ফলে রুটি ফোলা বন্ধ হয়ে যায়।
C6H12O6+6O26CO2 + 6H2O + তাপশক্তি।
গ্লুকোজ
উভয় পদার্থ হতে উৎপন্ন CO2 মূলত রুটি ফোলাতে সাহায্য করে।
NaHCO3 ক্ষারীয় রাসায়নিক পদার্থ এটি ব্যবহার করলে রুটি কিছুটা ক্ষারীয় হয় তাই একে পুনরায় নিরপেক্ষ করতে ভিনেগার ব্যবহার করতে হয়। যেহেতু NaHCO3 রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রুটি ফোলায় তাই এটি তুলনামূলক দ্রুত প্রক্রিয়া।
অপরদিকে, ইষ্ট এক ধরনের ছত্রাক। ছত্রাকের শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে রুটি ফুলানোর জন্য অনেক সময়ের প্রয়োজন। ইস্ট জৈব উপাদান হওয়ায় ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। ইহা ব্যবহারে রুটি ক্ষারীয় হয় না তাই রুটিতে ভিনেগার ব্যবহার করতে হয় না।
বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যদি উৎপাদনের সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় হয় তবে NaHCO3 ব্যবহার করা কার্যকরী। আর সময় যদি বিবেচনায় আনা না হয় তবে ইস্ট ব্যবহার কার্যকরী।
Related Question
View Allউচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণকে সাবান বলে।
গ্লাস ক্লিনার হলো এক ধরনের তরল পরিষ্কারক যা দ্বারা কাচ জাতীয় বিভিন্ন মসৃণ সামগ্রী পরিষ্কার করা হয়। গ্লাস ক্লিনারের মূল উপাদান হিসেবে NH3 ব্যবহার করা হয়। কারণ NH3 পানির সাথে বিক্রিয়ায় NH4OH উৎপন্ন করে। উৎপন্ন NH4OH এর OH- আয়ন কাচের কোনোরূপ ক্ষতি করে না বরং ময়লা পরিষ্কার করতে সহায়তা করে। গ্লাসে ময়লা হিসাবে সাধারণত ধুলাবালির কণা এর পৃষ্ঠতলের উপর জমা হয়। আর ধুলাবালির এই কণাসমূহ বিভিন্ন ধাতুর অক্সাইড হিসাবে থাকে যা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় গ্লাসের পৃষ্ঠতল থেকে অপসারিত হয়।
শাওন প্রথমে যে পদার্থ দিয়ে কাপড় পরিষ্কার করার চেষ্টা করেছিল তা হলো সাবান। সাবানের ময়লা পরিষ্কার করার কৌশল হলো-
কাপড়ের সুতায় তৈল ও গ্রীজ দ্বারা ময়লা আটকে থাকে। তাই ময়লা দূর করতে হলে আটকে থাকা তৈল ও গ্রীজের পাতলা স্তরকে কাপড় থেকে আলাদা করতে হয়। সাবানের অণুতে পোলার ও অপোলার এ দুটি অংশ আছে। সাবানের এক প্রান্তের পোলার কার্বক্সিলেট আয়ন হলো হাইড্রোফিলিক (পানিতে দ্রবণীয়) ও লিপোফোবিক (তৈল ও চর্বিতে অদ্রবণীয়)। অপর অংশ হলো সমযোজী বন্ধনে আবদ্ধ দীর্ঘ হাইড্রোকার্বন শিকল, যা হলো হাইড্রোফোবিক (পানিতে অদ্রবণীয়) ও লিপোফিলিক (তৈল ও চবির্তে দ্রবণীয়)

যখন পানিতে সাবান গলে যায়, তখন সাবানের হাইড্রোফিলিক কার্বক্সিলেট আয়ন পানিতে দ্রবীভূত হয়; কিন্তু হাইড্রোফোবিক দীর্ঘ হাইড্রোকার্বন শিকল পানিতে অদ্রবীভূত থাকে। এর ফলে পানির উপরি তলে সাবানের এক অণু বিশিষ্ট একটি অতি সূক্ষ্ম স্তর সৃষ্টি করে। সাবানের জলীয় দ্রবণে ময়লা কাপড় যখন ডুবানো হয় তখন কাপড়ের ময়লাযুক্ত তৈলাক্ত স্তরে সাবানের দীর্ঘ হাইড্রোকার্বন শিকলটি দ্রবীভূত হয় এবং সাবানের পোলার কার্বক্সিলেট আয়ন পানিতে দ্রবীভূত হয়ে থাকে। সাবানের আয়নসমূহ তৈলের সূক্ষ্ম কণাকে ঘেরাও করে এবং তৈলের বলয়ের মধ্যে সাবানের লেজ ঢুকে পড়ে [চিত্র দ্রষ্টব্য)। কাপড়কে যখন আছড়ানো হয় বা পানিতে আলোড়িত করা হয়, কাপড়ের সূতা থেকে তৈলের সূক্ষ্ম কণাগুলো আলাদা হয়ে পানিতে ভেসে উঠে। ফলে কাপড় পরিষ্কার হয়।

প্রদত্ত উদ্দীপকে রিয়াদ কাপড় পরিষ্কার করার জন্য শাওনকে ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিল। এর যৌক্তিক করণ নিম্নোক্তভাবে আলোচনা করা যায়-
সাবান হলো উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ।
খর পানিতে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের কার্বনেট ও সালফেট বিদ্যমান থাকে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন সাবানের সাথে বিক্রিয়ায় অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের কার্বোক্সিলেট লবণ উৎপন্ন করে যা পানির উপর পাতলা সরের মতো ভাসতে থাকে। ফলে সাবান ময়লা পরিষ্কার করতে পারে না, এভাবে সাবানের অপচয় ঘটে।

অপরদিকে ডিটারজেন্ট হলো সোডিয়াম লরাইল সালফোনেট যা পানিতে দ্রবণীয়। ফলে ডিটারজেন্ট দিয়ে খর পানিতে কাপড় কাঁচতে কোন সমস্যা হয় না।
CH3 (CH2)10-CH2OSO3Na + Ca2+ (CH3- (CH3) CH2OSO3), Ca + Na+
পানিতে দ্রবণীয়
উপরোক্ত আলোচনা হতে বলা যায়, শাওন কাপড় পরিষ্কার কার্যে খর পানি ব্যবহার করেছিল। সাবান খর পানিতে ভালো কাজ করে না। কাজেই এ ক্ষেত্রে রিয়াদের পরামর্শ মতে ডিটারজেন্টের ব্যবহার যৌক্তিযুক্ত।
মাস ক্লিনারের মূল উপাদান হলো অ্যামোনিয়া (NH3)।
আমরা জানি, বাতাসে পাঁচ ভাগের চারভাগই নাইট্রোজেন (N2)। তাই বাতাসকে শীতল করে তরলে পরিণত করার পর আংশিক পাতন প্রণালীর মাধ্যমে তরল N2 কে পৃথক করা হয়।
এভাবে প্রাপ্ত N2 কে H2 এর সহিত 1 : 3 অনুপাতে মিশ্রিত করে মিশ্রণকে 200-250atm চাপে ও 450-550°C তাপমাত্রায় আয়রন (Fe) প্রভাবকের উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া (NH3) গ্যাস উৎপন্ন হয়, যা হেবার বস প্রণালী নামে পরিচিত।
বিক্রিয়াটি হলো : N2 + 3H2 2NH3
বাতাসে পাঁচ ভাগের চার ভাগ N2 রয়েছে, যা ব্যবহার করে NH3 উৎপাদন করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!