যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য ঋণনীতি বলে।
ব্যবসায়ের সঠিক মূলধন কাঠামো নির্বাচনে মূলধন ব্যয় তাৎপর্য বহন করে।
একটি ব্যবসায় প্রতিষ্ঠান দুই ধরনের উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে, যথা: শেয়ার এবং ঋণ। কোনো প্রতিষ্ঠান তার মোট মূলধনের ৫০% ঋণ অথবা ৬০% ঋণ অথবা যেকোনো হারে ঋণ নিয়ে বাকিটা শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারে। এ মূলধন মিশ্রণ এমনভাবে করা হয় যেন প্রতিষ্ঠানের মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ মূলধন ব্যয় কত হচ্ছে তার ওপর ভিত্তি করেই কোম্পানি মূলধন কাঠামো ঠিক করে।
রুদ্র বায়িং লি.'-এর সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়:
দেওয়া আছে
লভ্যাংশ, = ৩ টাকা
লভ্যাংশ বৃদ্ধির হার = ৫% বা ০.০৫
লভ্যাংশ, = ৩ × (১+০.০৫) = ৩.১৫ টাকা
শেয়ার মূল্য = ১০. টাকা
আমরা জানি,

রুদ্র বায়িং লি.'-এর ঋণ মূলধন ব্যয় নির্ণয়:
দেওয়া আছে,
কর-পূর্ব ঋণ মূলধন ব্যয় = ১২%
কর হার = ৩৫% বা ০.৩৫
আমরা জানি,
কর-পরবর্তী ঋণ মূলধন ব্যয় কর-পূর্ব ঋণ মূলধন ব্যয় (১- কর হার)
= ১২% × (১০.৩৫)
= ৭.৮০%
.. 'রুদ্র বায়িং লি.'-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় ও ঋণ মূলধনের
ব্যয় যথাক্রমে ৩৬.৫০% এবং ৭.৮০%।
উত্তর: ৩৬.৫০%; ৭.৮০%।
রুদ্র বায়িং লি.-এর গড় মূলধন ব্যয় নির্ণয়:
দেওয়া আছে
সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ৩৬.৫০% [গ থেকে পাওয়া]
ঋণ মূলধনের ব্যয় = ৭.৮০% [গ থেকে পাওয়া। পদ্য নিয়
অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য = ১,২০০ টাকা দিি
অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য = ১,০০০ টাকা
অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার = ৮% বা ০.০৮
.. অগ্রাধিকার শেয়ার থেকে প্রত্যাশিত লভ্যাংশ = ১,২০০ ০ ০.০৮
= ৯৬ টাকা


রুদ্র বায়িং লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় ৩৬.৫০%; অগ্রাধিকার শেয়ারের ব্যয় ৯.৬% এবং ঋণ মূলধনের ব্যয় ৭.৮০%। অন্যদিকে প্রতিষ্ঠানটির গড় মূলধন ব্যয় ২৪.২৬৮%। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির গড় মূলধন ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়ের চেয়ে কম। তবে অগ্রাধিকার শেয়ার ও ঋণ মূলধন ব্যয়ের চেয়ে বেশি। রুদ্র বায়িং লি.-এর মূলধন ব্যয় বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি অধিক মূলধন ব্যয়যুক্ত খাত থেকে বেশি পরিমাণে মূলধন সংগ্রহ করেছে। এটি প্রতিষ্ঠানের মূলধন ব্যয়কে বাড়িয়েছে। এ পর্যায়ে প্রতিষ্ঠানটির উচিত ঋণ ও অগ্রাধিকার শেয়ার ইস্যু করে বেশি মূলধন সংগ্রহ করা। এতে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় কমবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
