রুমকির ইদানিং বমি বমি ভাব দেখা দিচ্ছে। এছাড়া দুই মাস ধরে তার মাসিক বন্ধ। তার শাশুড়ি এসব লক্ষণ দেখে বেশ আনন্দের সাথে তাকে অনেক বিষয়ে সাবধান করে দিলেন। এছাড়াও তাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়ার পরামর্শ দিলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান অঙ্গের নাম ডিম্বাশয়।

উত্তরঃ

ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।

উত্তরঃ

রুমকির মধ্যে গর্ভধারণের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। রুমকীর সাধারণভাবে মাসিক বন্ধ হওয়াটাকেই গর্ভধারণের প্রথম লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে। সাধারণত সন্তান পেটে আসার পর থেকে ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত মাসিক বন্ধ থাকে।

গর্ভধারণ করার পর রুমকির প্রথম তিন চার মাস পর্যন্ত বমি বমি ভাব দেখা দিতে পারে। সন্তান পেটে থাকাকালীন অবস্থায় রুমকির স্তনের বেশ পরিবর্তন হতে পারে। রুমকির গর্ভাবস্থার প্রথম ও শেষের দিকে ঘন ঘন প্রস্রাবের বেগ হতে পারে। অনেক সময় রুমকির অনিয়মিত খাদ্যাভ্যাসের দরুণ কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

উপরোক্ত লক্ষণগুলোই গর্ভধারণের সময় প্রকাশ পায়।

উত্তরঃ

রুমকির শাশুড়ি তাকে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়ার পরামর্শ দিলেন। তার এই পরামর্শটি আমি যৌক্তিক বলে মনে করি।

রুমকি গর্ভবর্তী মা। গর্ভধারণের প্রথম তিন মাসে যেকোনো ব্যথানাশক বা এন্টিবায়োটিক ঔষধ সেবনের ফলে ভ্রূণের ক্ষতি হতে পারে। এসময় কোনো ঔষধের প্রতিক্রিয়ায় ভূণের অঙ্গের বিকাশ ব্যাহত হতে পারে। কাজেই যেকোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

১৯৬১ সালে জার্মানির কিছু সংখ্যক ডাক্তার লক্ষ করেন যে, গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব বন্ধ করার জন্য যে ঔষধ দেওয়া হত তার মধ্যে থ্যালিডোমাইড নামক এক জাতীয় ঔষধিক উপাদান গ্রহণ করা হয়। এতে যেসব অস্বাভাবিকতা লক্ষ করা গেছে তা হলো-চোখের ত্রুটি, তালুকাটা, ছোট কান, জিহ্বায় অসাঢ়তা, হাত ও পায়ের আঙ্গুল একত্রিভূত হওয়া ইত্যাদি। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ফোকমেলিয়া এর ফলে অস্বাভাবিক গঠন নিয়ে শিশু জন্মায়। গর্ভকালীন সময়ে ম্যালেরিয়ায় আক্রান্ত মাকে চিকিৎসকেরা যদি কুইনাইন ঔষধ দেন তবে সেই সন্তান বধির বা শ্রবণশক্তিহীন হয়। কোনো কোনো এন্টিবায়োটিক জন্ডিস সৃষ্টি করে এবং দেহকোষের ক্ষতি করে। অতিরিক্ত অ্যাসপিরিন শিশুর শরীরে রক্ত চলাচলে বাঁধা সৃষ্টি করে। প্যারাসিটামল জাতীয় ঔষধ বা ব্যথানাশক ঔষধ ব্যবহারেও ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিছু কিছু জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক যেমন স্ট্রেপটোমাইসিন-এর প্রভাবে শিশু বধির হতে পারে এবং টেট্রাসাইক্লিন শিশুর হাড়ের বর্ধন ব্যাহত করে। ক্লোরোমাইসেটিন জাতীয় ঔষধ শিশুর রক্ত তৈরির প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তাই বলা যায়, শাশুড়ির পরামর্শটি রুমকির জন্য অত্যন্ত যৌক্তিক।

131

Related Question

View All
উত্তরঃ

হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।

370
উত্তরঃ

রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।

থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।

বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।

215
উত্তরঃ

রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।

হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।

ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।

হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।

245
উত্তরঃ

ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।

786
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews