রূপন গার্মেন্টসের একটা ইউনিটে আগুন লাগলে ইউনিট ম্যানেজার তা শাখা ম্যানেজারকে এবং শাখা ম্যানেজার তা জেনারেল ম্যানেজারকে অবহিত করেন। জেনারেল ম্যানেজার সরজমিনে অবস্থা পরিদর্শন করলেও আরও অধিক খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন বোধ করেন। প্রতিষ্ঠানে কোনো সহযোগী পদ না থাকায় উৎপাদন ব্যবস্থাপককে প্রধান করে আরও কিছু নির্বাহীর সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। টিমটি সাতদিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতির পরিমাণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে রিপোর্ট করবে।

Updated: 10 months ago
উত্তরঃ

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ কোনো কার্যসম্পাদনের ভার কমিটির ওপর অর্পণ হলে কমিটির অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের কাঠামো গড়ে ওঠে তাকে কমিটি সংগঠন বলে।

উত্তরঃ

বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্ম বিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকে বিশেষায়নের নীতি বলে। 

বিশেষায়নের মাধ্যমে কোনো কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করে একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়। ফলে কর্মী একই ধরনের কাজ প্রতিনিয়ত করার কারণে উক্ত কাজের ওপর বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পান। এভাবে কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

উত্তরঃ

উদ্দীপকের রূপন গার্মেন্টসের সংগঠন কাঠামোর ধরন হলো সরলরৈখিক সংগঠন কাঠামো।

প্রতিষ্ঠানের পদসমূহকে ক্ষমতার ভিত্তিতে উপর হতে নিচের দিকে ধাপে ধাপে পরস্পর বিন্যস্ত করে যে কাঠামো তৈরি করা হয়, তাকে সরলরৈখিক সংগঠন বলে।

উদ্দীপকে রূপন গার্মেন্টসের ম্যানেজারদের সাহায্য করার জন্য কেউ নিয়োজিত নেই। তাছাড়া কর্তৃত্বরেখা ক্রমশ উপর হতে নিচের দিকে ধাবিত হয়েছে যা সরলরৈখিক সংগঠনের অন্তর্ভুক্ত। সরলরৈখিক সংগঠন কাঠামোতে সাংগঠনিক কর্তৃত্বের রেখা উর্ধ্বতন নির্বাহীদের নিকট হতে ক্রমান্বয়ে অধস্তন কর্মীদের দিকে ধাবিত হয়। সামরিক বিভাগসমূহ এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা সরলরৈখিক সংগঠন কাঠামো দ্বারা পরিচালিত হয়। এখানে নির্দেশ পর্যায়ক্রমে উপর হতে নিচের দিকে প্রেরিত হয়। এটি একটি প্রাচীন ও সহজতর সংগঠন কাঠামো। ফলে কাঠামোটি বিশ্বব্যাপী জনপ্রিয়। তাই বলা যায়, উদ্দীপকের গার্মেন্টসের সংগঠন কাঠামোর ধরন সরলরৈখিক।

উত্তরঃ

উদ্দীপকে সৃষ্ট পরিস্থিতিতে জেনারেল ম্যানেজার কমিটি গঠন করেছেন যা অত্যন্ত যৌক্তিক।

কোনো বিশেষ কার্য সম্পাদনের লক্ষ্যে কতিপয় বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে যে দল গঠন করা হয়, তাকে কমিটি বলে।

উদ্দীপকে রূপন গার্মেন্টসের একটা ইউনিটে আগুন লাগলে ইউনিট ম্যানেজার তা শাখা ম্যানেজারকে এবং শাখা ম্যানেজার তা জেনারেল ম্যানেজারকে অবহিত করেন। প্রতিষ্ঠানে কোনো সহযোগী পদ না থাকায় উৎপাদন ব্যবস্থাপককে প্রধান করে আরও কিছু নির্বাহীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে। কমিটির মাধ্যমে সাত দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতির পরিমাণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কমিটি নিজ নিজ কার্যক্ষেত্রে কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। সাধারণত প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ও বিভাগের ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। মূলত নির্বাহীর সিদ্ধান্ত গ্রহণের ও বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করা হয়।

পরিশেষে বলা যায়, কমিটি ব্যবহারের ক্ষেত্র ও এর প্রয়োগ যোগ্যতা বিবেচনা করে কমিটি গঠন করতে হয়। যেক্ষেত্রে একক সিদ্ধান্ত কার্যকর সেখানে কমিটি গঠন না করে; বরং জটিল ও ঝুঁকিপূর্ণ এমন ক্ষেত্রে কমিটি গঠন করা হলে তা অধিক কার্যকর হবে। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন আরও বেগবান হবে।

101

ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠন। পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদিকে সঠিকভাবে সংগঠিত করার প্রয়োজন পড়ে । ভূমি, শ্রম ও মূলধন - এ তিনটি উপাদান উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলেও তা আলাদা আলাদাভাবে কোনো উৎপাদন করতে অক্ষম। একটা প্রতিষ্ঠানেও মানুষ, যন্ত্রপাতিসহ নিয়োজিত উপকরণাদি পৃথকভাবে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না । যখন এগুলোকে সংঘবদ্ধ করে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দেয়া হয় ও একের সাথে অন্যের সম্পর্ক নির্ণীত হয় তখন তা একটা কাঠামোর সৃষ্টি করে ও কর্মক্ষম হয়ে ওঠে। এভাবে সংঘবদ্ধ করার কাজকেই সংগঠিতকরণ বা সংগঠন বলে । একটা ছোট প্রতিষ্ঠানে যেভাবে সংগঠন কাঠামো গড়ে তোলা হয় একটা বৃহদায়তন প্রতিষ্ঠানে সেভাবে সংগঠন কাঠামো গড়ে তুললে চলে না । একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান এবং বিক্রয়ধর্মী প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোতেও ভিন্নতা লক্ষণীয় । প্রতিষ্ঠান গড়ে তুলতে বা চালাতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিরই সংগঠন ও সংগঠন কাঠামো সম্পর্কে জ্ঞানার্জন অত্যাবশ্যক ।

চিত্র: ব্যক্তিবর্গকে সংঘবদ্ধ করার একটা কার্টুন চিত্র

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সংগঠিতকরণ ও সংগঠনের ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে ।

৩. সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৪. উত্তম সংগঠনের নীতিমালা বর্ণনা করতে পারবে ।

৫. সংগঠন কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

৬. বিভিন্ন ধরনের সংগঠন কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

৭. সরলরৈখিক, সরলরৈখিক ও পদস্থ, কার্যভিত্তিক, কমিটি ও মেট্রিক্স সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে ।

৮. সংগঠন কাঠামো প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews