"রূপসৌন্দর্যের কারণে ফ্রান্স ও মিশরে পর্যটকেরা ভিড় করে"-মন্তব্যটি যথার্থ।
ভৌগোলিক কারণে পৃথিবীর একেক দেশের সৌন্দর্য একেক রকম হয়। দেশগুলোর সৌন্দর্যের বিভিন্নতার কারণেই সেগুলোর প্রতি মানুষের আগ্রহ জন্মায়। সেজন্যই মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায় ভ্রমণের নেশায়।
উদ্দীপকে ফ্রান্স এবং এর রাজধানী প্যারিসের সৌন্দর্যের বর্ণনা ফুটে উঠেছে। সৌন্দর্য ও শিল্পসাহিত্যের অনন্য এক নগরী প্যারিস। নগরীর রূপ, সেখানকার সুগন্ধি শিল্প, সাহিত্য-সংস্কৃতি সবকিছু মিলিয়ে ফ্রান্স পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। 'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিতেও মিশর এবং এর রাজধানী কায়রোর বর্ণনা উঠে এসেছে। পিরামিড ও নীল নদ মিশরের সৌন্দর্যের প্রধান উৎস। এছাড়াও সেখানকার মরুভূমি ও প্রকৃতির সৌন্দর্যের যে খেলা দেখা যায় তা মানুষকে বিমোহিত করে।
উদ্দীপকে ফ্রান্সের সৌন্দর্যের কারণে পর্যটকদের আকর্ষিত হওয়ার দিকটি ফুটে উঠেছে। 'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিতেও মিশরের সৌন্দর্য ও আকর্ষণীয় দিকগুলো উঠে এসেছে। তাই বলা যায়, ফ্রান্স ও মিশরের সৌন্দর্যই পর্যটকদের আকর্ষিত করে এবং তারা এই দেশগুলোতে ভ্রমণের জন্য ভিড় করে।
Related Question
View All'নীল নদ আর পিরামিডের দেশ' ভ্রমণকাহিনিটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী।
রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন। হঠাৎ সামনে দেখলেন জ্বলজ্বলে দুটি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ। কারণ উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়।
প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মানুষের মনের সমস্ত চাওয়া-পাওয়ার খোরাক জোগায় প্রকৃতি। তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়।
উদ্দীপকে বাংলাদেশের প্রকৃতির লীলাম্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে। ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সাথে 'নীল নদ আর পিরামিডের দেশ' রচনার মিল খুঁজে পাওয়া যায়। কায়রো ভ্রমণকালে লেখক যাত্রাপথের মরুভূমির দৃশ্য, শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন, মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এর সাথেই উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে।
"সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত।"- এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত।
আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিভিন্ন দেশের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। কোথাও রয়েছে সুবিশাল সাগর, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাওবা নদীর অনাবিল সৌন্দর্য।
উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা। স্বচ্ছ নীল সাগরজলে কোরাল পাথরের ছড়াছড়ি। "সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত”- ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে।
'নীল নদ আর পিরামিডের দেশ' রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন। নীলনদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনি নৌকার পাল তুলে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে চলা, নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রভৃতি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন। এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
'নীল নদ আর পিরামিডের দেশ' লেখকের 'জলে ডাঙ্গায়' গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়- কারণ নীল নদই মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির জোগান দেয়।
নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ নদ প্রবাহিত। মরুময় মিশর দেশে নীলনদের অববাহিকায় চাষাবাদ হয়। এজন্যই লেখক বলেছেন- এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!