রূপালী কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ ১ মাসের কর্ম পরিকল্পনা প্রহণের আহবান করে। উক্ত সভায় বিক্রয় বিভাগের ব্যবস্থাপক ছাড়া প্রতিটি বিভাগের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় উক্ত কোম্পানি মাসে ৫,০০০টি পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় বিভাগ তা বিক্রি করবে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকলের সমন্বিত প্রয়াসে মাসে ৫,০০০টি পণ্য উৎপাদিত হয়। কিন্তু বিক্রয় বিভাগের প্রয়োজনীয় সংখ্যক লোকবল না থাকার কারণে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় নাই। পরবর্তীতে বিক্রয় বিভাগে লোকবল বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরিকল্পনা বাস্তবায়িত হয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাকে এক সাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

উত্তরঃ

প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ ও উপরিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকেই উদ্দেশ্যের ঐক্য নীতি বলে।

প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপ-বিভাগ, ইউনিটি এবং প্রকল্পের উদ্দেশ্য এক ও অভিন্ন হতে হবে। কোন বিভাগ ব্যতিক্রমী উদ্দেশ্য অর্জনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকব সফলতা অর্জন সম্ভব নয়। তাই সুষ্ঠু সমন্বয় অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানের সকল বিভাগ ও উপকরণকে একই উদ্দেশ্যার্জনে নিয়োজিত করতে হবে।

উত্তরঃ

"সমন্বয়ের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই"-উক্তিটি উদ্দীপকের আলোকে যথার্থ।

সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া, যা দ্বারা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা ও কর্মী এবং তাদের কার্যাবলি, বিভিন্ন বিভাগ, উপ-বিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে গ্রহীত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়োজিত সকল কর্মী ও অন্যান্য উপাদানের মধ্যে সমন্বয় অপরিহার্য। সঠিক সমন্বয় ছাড়া কোন প্রতিষ্ঠান অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে পারে না। মূলত সমন্বয়ের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন দুঃসাধ্য হয়ে পড়ে।

উদ্দীপকে দেখা যায়, রূপালী কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ সভায় সিদ্ধান্ত নেয় উক্ত কোম্পানি মাসে ৫০০০টি পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় বিভাগ তা বিক্রি করবে। কিন্তু পরিকল্পনা মাফিক পণ্য উৎপাদন হওয়া সত্ত্বে ও বিক্রয় বিভাগে প্রয়োজনীয় জনবল না থাকায় উক্ত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় নাই। উদ্দীপক অনুযায়ী উৎপাদন বিভাগের সাথে যদি বিক্রয় বিভাগের সুষ্ঠু সমন্বয় সম্ভব হতো তাহলে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হতো না। মূলত সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা চালু না থাকায় উক্ত প্রতিষ্ঠানে জনবল নিয়োগে ভারসাম্যহীনতা দেখা যায়। আর জনবল নিয়োগের ভারসাম্যহীনতার কারণে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে "সমন্বয়ের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় নাই" উক্তিটি যথার্থ

উত্তরঃ

সমন্বয়ে নমনীয়তার নীতি অনুসরণ করার ফলেই প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে আমি মনে করে।

চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে। সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরির্বতন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেই দিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়ম-নীতিকে এড়িয়ে যাতে একবিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয় সাধন করতে পারে তারও ব্যবস্থা থাকা আবশ্যক।

উদ্দীপকে দেখা যায়, রূপালী কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ সভায়। সিদ্ধান্ত নেয় উক্ত কোম্পানি মাসে ৫০০০টি পণ্য উৎপাদন করবে এবং বিক্রয় বিভাগ তা বিক্রি করবে। কিন্তু পরিকল্পনা মাফিক পণ্য উৎপাদন হয় সত্ত্বে ও বিক্রয় বিভাগে প্রয়োজনীয় জনবল না থাকায় উক্ত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় নাই। উদ্দীপক অনুযায়ী উৎপাদন বিভাগের সাথে যদি বিক্রয় বিভাগের সুষ্ঠু সমন্বয় সম্ভব হতো তাহলে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হতো না। মূলত সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা চালু না থাকায় উক্ত প্রতিষ্ঠানে জনবল নিয়োগে ভারসাম্যহীনতা দেখা যায়। আর জনবল নিয়োগের ভারসাম্যহীনতার কারণে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তাছাড়া উক্ত প্রতিষ্ঠান সমন্বয়ের নমনীয়তার নীতি অনুসরণ করে যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানের কৌশল অবলম্বন করত তাহলে জনবল কাঠামোকে পরিবর্তন এনে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতো। আর উক্ত সমস্যা সমাধানে পরবর্তীতে সমন্বয়ের নমনীয়তার নীতির আলোকে বিক্রয় বিভাগে লোকবল বাড়ানোর সিদ্ধান্ত গৃহিত হয় এবং পরিকল্পনা বাস্তবায়িত হয়। যদি সমন্বয়ের নমনীয়তার নীতি প্রয়োগের সুযোগ না থাকত তবে লোক বাড়ানো সম্ভব হতো না এবং লোকবলের অভাবে সঠিক সময়ে পরিকল্পনা বাস্তাবায়ন সম্ভব হতো না।

মুতরাং বলা যায়, সমন্বয়ে নমনীয়তার নীতি অনুসরণ করার ফলেই প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে।

139
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

পূর্বনির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে লক্ষ্য বলে।

251
উত্তরঃ

উদ্দেশ্যের ঐক্য নীতি হলো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য নির্দিষ্ট করা।

উদ্দেশ্যের ঐক্য নীতিতে মূল লক্ষ্যের আলোকে উপবিভাগীয় পর্যায়ে উদ্দেশ্য নিরূপিত হয় এবং সেই সাথে সমান্তরাল বিভাগ ও উপরিভাগের উদ্দেশ্যে একে অপরের সাথে সমন্বিত হয়। এভাবে বিভাগ এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সমন্বিত প্রয়াস তৈরি হয়। তাই কার্যকর সমন্বয়ে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি।

285
উত্তরঃ

উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের বিকেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে।

উদ্দীপকের সিলভার এন্টারপ্রাইজের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রয়ে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উচ্চস্তরের ব্যবস্থাপকরা নিয়ে থাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করে। সুতরাং উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের বিকেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয়েছে।

231
উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিতে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

সুষ্ঠু সমন্বয় ছাড়া বর্তমানকালে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই বৃহদায়তন উৎপাদন সম্ভব নয়। কারণ সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরের কাজের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে- যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সকল কর্মপ্রয়াস স্বাচ্ছন্দ্যে একক লক্ষ্যপানে ধাবিত হয় এবং লক্ষ্যার্জন নিশ্চিত করে।

উদ্দীপকের সিলভার এন্টারপ্রাইজের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। আবার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীর কার্যসম্পাদনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি একে অন্যের সাথে যোগসূত্র স্থাপনে সহায়তা করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। মূলত প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বয় ব্যবস্থার ফলে সকল স্তরের কর্মীর মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে, যা সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ করেছে। তাই বলা যায়, সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন করে।

226
উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

233
উত্তরঃ

চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে চিন্তা, লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে।

সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেদিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়মনীতিকে এড়িয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয়সাধন করতে পারে তার ব্যবস্থা থাকা আবশ্যক।

666
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews