রেবা একজন কলেজ ছাত্রী। বয়স ২০ বছর। টিফিনে প্রতিদিন বার্গার/স্যান্ডুইচ, কেক, পেস্ট্রি ইত্যাদি খেতে ভালোবাসে। আইসক্রিম না খেলে তার মন খারাপ হয়। তার গ্রহণকৃত প্রতিদিনের খাবার থেকে সে ৩,০০০ ক্যালরি শক্তি পায়। রেবার মামি একজন পুষ্টিবিদ। তিনি রেবাকে খাদ্যভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন এবং বললেন কতগুলো বিষয় বিবেচনা করে ক্যালরি গ্রহণ করা উচিত।

Updated: 9 months ago
উত্তরঃ

খাদ্যের পরিপাক ও শোষণকালে দেহের বিপাকীয় গতি বৃদ্ধি পায় এবং সেই সাথে কিছুটা তাপ উৎপন্ন ও ব্যয় হয় একে খাদ্যের বিশেষ চলক্রিয়া বলে।

উত্তরঃ

শক্তির চাহিদা দেহপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। দেহের ক্ষেত্রফল বাড়ালে বিপাক ও শক্তি উৎপাদন বৃদ্ধি পায়। দুইজন ব্যক্তির যদি ওজন সমান হয় কিন্তু দেহের ক্ষেত্রফল যদি ভিন্ন হয় তাহলে শক্তির চাহিদা ভিন্ন হবে। লম্বা লোকের তুলনায় বেঁটে লোকের মৌল বিপাক কম বা শক্তি চাহিদা কম। তাই লম্বা লোকের তুলনায় বেঁটে লোকের কম খাদ্য গ্রহণ করা উচিত।

উত্তরঃ

রেবার ক্যালরি গ্রহণ অতিরিক্ত ছিল। একজন। স্থানুষকে তার শরীরের প্রয়োজন অনুযায়ী ক্যালরি গ্রহণ করতে হয়। অতিরিক্ত ক্যালরি গ্রহণ করলে দেহের মেদ বৃদ্ধিসহ নানারকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়।

রেবা একজন কলেজ ছাত্রী। তার বয়স ২০ বছর। আমরা জানি, কলেজ ছাত্রীরা হালকা পরিশ্রমের কাজ করে থাকে এবং একজন মহিলার প্রতি কিলোগ্রাম দেহের ওজনের জন্য প্রতি ঘণ্টায় ০.৯ ক্যালরি খরচ হয়। সেক্ষেত্রে রেবা ক্যালরি চাহিদা হবে, মৌলিক বিপাকের জন্য শক্তির চাহিদা = ৫০ × ০.৯০ × ২৪ ঘণ্টা = ১০৮০ ক্যালরি।

শারীরিক পরিশ্রম = হালকা কাজের জন্য মৌল বিপাকের ৫০% = ৫৪০ ক্যালরি

খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য মৌল বিপাকের ১০% = ১০৮ ক্যালরি

মোট ক্যালরি = ১,৭২৮ ক্যালরি

অর্থাৎ রেবার প্রতিদিনের ক্যালরি চাহিদা হচ্ছে ১,৭২৮ ক্যালরি। কিন্তু সে প্রতিদিন বিভিন্ন খাদ্য থেকে ৩,০০০ ক্যালরি শক্তি পায়। যা চাহিদার তুলনায় অতিরিক্ত।

উত্তরঃ

রেবার পুষ্টিবিদ মামি তাকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি তিনি কতগুলো বিষয় বিবেচনা করে ক্যালরি গ্রহণ করতে বলেন।

রেবা তার শরীরের চাহিদার অতিরিক্ত ক্যালরি গ্রহণ করে। এর ফলে সে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই তাকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণের 'অভ্যাস করতে হবে। ক্যালরি গ্রহণে তাকে তার শরীরের ওজন ও উচ্চতার দিকে লক্ষ রাখতে হবে।

বয়সের সাথে মৌল বিপাক হার সম্পর্কযুক্ত। বৃদ্ধদের তুলনায় যুবকদের বিপাক বেশি হয়। সেক্ষেত্রে তাদের ক্যালরির চাহিদা বেশি হয়। নারীদের মৌল বিপাক হার সমবয়সী পুরুষের তুলনায় কম। পুরুষেরা নারীদের তুলনায় অধিক পরিশ্রমী এবং পুরুষের দৈহিক পরিশ্রমে পেশি চালনা তীব্রতর হয় বলে তাদের ক্যালরি চাহিদা বেশি হয়। রেবা যেহেতু একজন নারী সেক্ষেত্রে তার ক্যালরি চাহিদা পুরুষের তুলনায় কম হবে। এছাড়া দেহের অন্ননালি গ্রন্থি হতে নিঃসৃত হরমোনের পরিমাণের ওপর মৌলিক বিপাক হার নির্ভর করে। থাইরক্সিন, এ্যাড্রিনালিন প্রভৃতি হরমোনের ক্ষরণ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে মৌল বিপাক হারও বৃদ্ধি পায় এবং কম হলে কমে যায়। তাই ক্যালরি গ্রহণে এ বিষয়টি বিবেচনায় আনতে হবে।

পুরুষের তুলনায় মহিলাদের বিপাক বেশি ওঠানামা করে। মাসিকের পূর্বে এই হার বাড়ে এবং মাসিকের পরে কমে। গর্ভাবস্থার শেষ ভাগে মৌল বিপাক ১৫%-২৫% বৃদ্ধি পায়। সেক্ষেত্রে মহিলাদের ক্যালরি গ্রহণে এ বিষয়গুলো বিবেচনা করতে হবে। দেহের তাপমাত্রা স্বাভাবিক অবস্থা থেকে বৃদ্ধি পেলে অর্থাৎ জ্বরের সময় বিপাক হার বেড়ে যায়। সেক্ষেত্রে শরীরের ক্যালরির চাহিদাও বৃদ্ধি পায়। উপরিউক্ত বিষয়সমূহ বিবেচনা করে রেবাকে ক্যালরি গ্রহণ করতে হবে। সুতরাং রেবার মামির পরামর্শ যৌক্তিক।

121
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

শক্তির চাহিদা নির্ণয়ে মৌল বিপাক গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। মৌল বিপাক হার বলতে প্রতি ঘণ্টায় প্রতি বর্গমিটার দেহপৃষ্ঠের ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি বা ক্যালরি ব্যয় হয় তাকে বোঝায়। মধ্যম বয়সের ব্যক্তিদের গড় বিপাক হার প্রায় ৪০ ক্যালরি।

634
উত্তরঃ

উদ্দীপকে রেহানা বেগম বলেন, শক্তির ব্যয় শারীরিক কার্যকলাপের ওপর নির্ভর করে। আমাদের বিভিন্ন কাজে নানা ধরনের শক্তি ব্যয় হয়। সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায়ও সর্বনিম্ন শক্তি ব্যয় হয়।

শক্তির ব্যয়ের ভিত্তিতে কাজ তিন ধরনের হয়ে থাকে। যেমন- হালকা কাজ, মাঝারি কাজ ও ভারি কাজ। হাঁটাচলা, বই পড়া, ঘর গোছানো ইত্যাদি হালকা কাজের জন্য প্রতি ঘণ্টায় শক্তির চাহিদা গড়ে ১৫০-২৫০ ক্যালরি। সাইকেল চালানো, জোরে হাঁটা, খেলাধুলা করা ইত্যাদি মাঝারি কাজের অন্তভুক্ত কাজের জন্য গড়ে ৩০০-৪০০ ক্যালরি প্রয়োজন। এ ধরনের সাঁতার কাটা, রিকশা চালানো, গাছ কাটা ইত্যাদি ভারি কাজের জন্য প্রতি ঘণ্টায় গড়ে ৪৫০-৫৯০ ক্যালরি ব্যয় হয়।

প্রতি ঘণ্টায় প্রতি কিলোগ্রাম ওজনের জন্য শক্তির চাহিদা-

 লেখার কাজ - ২০ ক্যালরি প্রতি ঘণ্টায়

দর্জির কাজ- ৪৫ ক্যালরি প্রতি ঘণ্টায় 

টাইপ করা- ৩০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

রাজমিস্ত্রির কাজ- ৩০০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

রিকশা চালানোর কাজ- ৩৫০ ক্যালরি প্রতি ঘণ্টায় 

পরিশেষে বলা যায়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ক্যালরি খরচ হয়।

209
উত্তরঃ

উদ্দীপকে রেহানা বেগমের শেষের উক্তি নারী-পুরুষভেদে, বিভিন্ন বয়সে এবং বিভিন্ন শারীরিক অবস্থায় শক্তি চাহিদা বিভিন্ন হয়। শক্তি চাহিদায় বয়স, লিঙ্গ, পরিশ্রম, হরমোনের ক্ষরণ, দেহের আয়তন প্রভাব, বিস্তার করে। যার ফলে শক্তি চাহিদায় পার্থক্য দেখা যায়।

নারী ও পুরুষের মৌল বিপাক হার সমান হয় না। নারীর মৌল বিপাক হার সমবয়স্ক পুরুষের তুলনায় কম। নারী পুরুষের তুলনায় কম পরিশ্রমী এবং দেহে মেদ বেশি থাকে, অন্যথায় পুরুষের দৈহিক পরিশ্রমে পেশি চালনা তীব্রতর হয় বলে নারী অপেক্ষা পুরুষের বিপাক হার ১০%-২০% বেশি। বয়স বাড়ার সাথে সাথে মৌল বিপাক হার হ্রাস পেতে থাকে। বৃদ্ধদের তুলনায় যুবকের বিপাক বেশি হয়।  শিশুদের বিপাক হার ১০%-১২% বেশি থাকে। জন্মের কয়েক মাস পর থেকে এটা সর্বাপেক্ষা বেশি বৃদ্ধি পেয়ে থাকে। তৃতীয় বছরে হ্রাস পেয়ে যৌবনে সামান্য বৃদ্ধি পায়। ২৫ বছর থেকে বার্ধক্য পর্যন্ত আবার ধীরে ধীরে হ্রাস পায়। পুরুষের তুলনায় মহিলাদের বিপাক বেশি ওঠানামা করে। মাসিকের পূর্বে এই হার বাড়ে এবং মাসিকের পর কমে। গর্ভাবস্থার শেষ ভাগে মৌল বিপাক ১৫%-২৫% বৃদ্ধি পায়। এ সময়ে গর্ভবতী মহিলার ওজন বৃদ্ধি পায় এবং গর্ভস্থ ভ্রূণের বিপাক হার বেশি থাকে, সে কারণে মৌল বিপাক বৃদ্ধি পায়।

তাই বলা যায়, বিভিন্ন অবস্থাভেদে শক্তি চাহিদার তারতম্য হয়।

223
উত্তরঃ

শক্তি একটি ক্ষমতা যার দ্বারা আমরা কার্য সম্পাদন করে থাকি।

1.2k
উত্তরঃ

জীবন্ত কোষে যেসব জৈবিক প্রক্রিয়া অবিরত চলতে থাকে তার জন্য শক্তির প্রয়োজন হয়। তাই শক্তির চাহিদাকে জীবদেহের প্রধান চাহিদা বলা হয়।

জৈবিক প্রক্রিয়ার মধ্যে শ্বসন, রক্ত সঞ্চালন, রেচন প্রভৃতি জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এছাড়াও দেহের কোষের প্রতিটিতে রাসায়নিক প্রক্রিয়া চলে। যেমন- জারণ, বিজারণ, এনজাইম ও হরমোন নিঃসরণ ইত্যাদি। এগুলোর জন্য শক্তির প্রয়োজন। এছাড়া প্রাণীদেহের চলাফেরা ও অন্যান্য পেশিগত কাজেও শক্তির প্রয়োজন হয়।

208
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews