রেহনুবা গ্রামের একজন সচেতন নারী। এক সময় তার পরিবারে অনেক সদস্যের চর্মরোগ দেখা দিলে তিনি হারবাল চিকিৎসকের শরণাপন্ন হন। ডাক্তার তাকে নিম গাছের পাতার রস ব্যবহার করতে বললে এই নিম পাতা সংগ্রহ করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়। এরপর তিনি নিম গাছসহ অন্যান্য ভেষজ গাছের বাগান করার সিদ্ধান্ত নেন।

Updated: 9 months ago
উত্তরঃ

কাষ্ঠল বৃক্ষকে মূল্যবান করে তোলার জন্য অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে প্রুনিং বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে প্রুনিং বলা হয়। গাছকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রুনিং করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং কাঠের পরিমাণ ও মান উন্নত হয়। তাই প্রুনিং করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদটি হলো নিম।
নিম চাষের জন্য সুনিষ্কাশিত দোঁআশ মাটি পরিষ্কার ও আগাছামুক্ত করে চাষ দিতে হয়। জুন-জুলাই মাসে পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে এক সপ্তাহের মধ্যে চারা উৎপাদনের জন্য পলিব্যাগে বপন করতে হয়। উৎপাদিত চারা এক বছর পর মে-জুন মাসে মূল জমিতে রোপণের জন্য ৭মিটার × ৭ মিটার দূরত্বে, ১ মিটার× ১ মিটার × ১ মিটার আকারের গর্ত করে উপরের মাটি একদিকে ও নিচের মাটি অন্যদিকে রাখতে হয়। তারপর গর্ত ও এর মাটি ১৫ দিন রোদে শুকিয়ে গর্তের উপরের মাটির সাথে পচা গোবর বা আবর্জনা পচা সার মিশিয়ে গর্ত ভরাট করতে হয়। ১৫ দিন পরে চারা রোপণ করে চারার গোড়ায় মাটি একটু উঁচু করে পানি সেচ দিতে হয়। এরপর খুঁটি ও বেড়া দিয়ে মাঝেমধ্যে গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে আগাছা পরিষ্কার করে দিতে হয়।বউল্লিখিত পদ্ধতিতে নিম উদ্ভিদটি চাষ করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

বাংলাদেশের প্রেক্ষাপটে রেহনুবার নিম গাছসহ অন্যান্য ভেষজ উদ্ভিদের বাগান করাটা গ্রহণযোগ্য বলে আমি মনে করি।
বাংলাদেশে এখনও এমন অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা খুবই সীমিত। লোকজন অসুখ-বিসুখ হলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে সহজলভ্য চিকিৎসা নিয়ে থাকেন।
গ্রামীণ মানুষ প্রাচীনকাল থেকেই বিভিন্ন অসুখ-বিসুখে ঔষধি গাছের লতাপাতা, বাকল, ফুল, ফল ইত্যাদি ব্যবহার করে আসছে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে এটি অত্যন্ত কার্যকরী। রেহনুবা একজন সচেতন নারী হিসেবে বিভিন্ন ঔষধি উদ্ভিদের প্রয়োজনের কথা মাথায় রেখে নিজেই নিম গাছসহ অন্যান্য ঔষধি উদ্ভিদের বাগান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য আমি তার সিদ্ধান্তটিকে যুক্তিযুক্ত বলে মনে করি।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
43

বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণ করা। সঠিকভাবে বনায়ন করা সম্ভব হলে, সর্বাধিক বনজ দ্রব্য উৎপাদিত হয়। এসব বনজ দ্রব্য হলো কাঠ, জ্বালানি, বনৌষধি, ফল, মধু, মোম প্রভৃতি। বনায়নের জন্য আমাদের বিভিন্ন প্রকার বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, নির্মাণ সামগ্রী ও ঔষধি উদ্ভিদ সম্পর্কে ভালোভাবে জানা দরকার। এ অধ্যায়ে আমরা এসব উদ্ভিদের পরিচিতি, চাষ পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করব। কৃষিজ নির্মাণ সামগ্রী কাঠ ও বাঁশের গুরুত্ব বলতে পারব। কান্ড থেকে নতুন চারা তৈরি করতে পারব। প্রাত্যহিক জীবনে ঔষধি উদ্ভিদের ব্যবহার বলতে পারব। এ সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারব।

এ অধ্যায় শেষে আমরা -

  • বিভিন্ন প্রকার বৃক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব;
  • বিভিন্ন প্রকার বৃক্ষের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
  • ফলদ, বনজ, নির্মাণ সামগ্রী ও ঔষধি বৃক্ষের চাষ পদ্ধতি বর্ণনা করতে পারব;
  • কাণ্ড থেকে নতুন চারা তৈরির পদ্ধতি বর্ণনা করতে পারব;
  • নির্মাণ সামগ্রী হিসেবে বনজ দ্রব্যের ব্যবহার বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

গরিবের কুটির থেকে শুরু করে বড় বড় অট্টালিকা তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। গ্রামীণ কুটির শিল্পে, কৃষি উপকরণ এবং কাগজ ও রেয়ন তৈরির কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয়। এছাড়াও খাল পারাপারের সাঁকো তৈরিতেও বাঁশ ব্যবহার করা হয়। এসব কারণে বাঁশকে নির্মাণ সামগ্রী বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
239
উত্তরঃ

সাজিদের দাদার বাগানের বিশেষ গুণসম্পন্ন ফলটির নাম কাঁঠাল।
কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ। পাকা কাঁঠালের কোয়া খুবই মিষ্টি। এতে রয়েছে শর্করা ও ভিটামিন। এছাড়াও কাঁঠালে রয়েছে ক্যালসিয়াম, যা হাঁড় ও দাঁতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কাঁচা কাঁঠাল এবং কাঁঠালের বীজ সবজি হিসেবে খাওয়া হয়। কাঁঠাল কাঠ খুবই উন্নত মানের, টেকসই ও ভালো পলিশ নেয়। তাই বাসগৃহের জানালা, দরজা ও আসবাব তৈরিতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ, অর্থনৈতিক এবং পুষ্টিগত দিক দিয়ে এ ফলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব বলা যায় যে, উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে ফলটি বিশেষ গুণসম্পন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
160
উত্তরঃ

গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে সাজিদের ব্যবহৃত গাছটি হলো নিম।
নিম গাছের ব্যবহার অনেকভাবে হয়ে থাকে। চর্মরোগে এর পাতার রস ও তেল ব্যবহারে উপকার পাওয়া যায়। নিম পাতার রস কৃমির উপদ্রব কমায়। নিমের ডাল দাঁতের মাজন, নিমের খৈল জীবাণুনাশক এবং নিম গাছের বাকল বাতজ্বর, দাদ, বিখাউজ, একজিমা, দাঁতের রক্ত ও পুঁজ পড়া, ডায়রিয়া, জণ্ডিস ইত্যাদি রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের বাকলের রস দাঁতের মাড়ি শক্ত করে। এছাড়া নিম পাতার নির্যাস শস্যের কীটনাশক হিসেবে ভালো কাজ করে, যা গ্রামীণ কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, গ্রামীণ জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব কৃষিতে নিম গাছ - অত্যন্ত উপযোগী।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
129
উত্তরঃ

শীতকালে যে সকল উদ্ভিদের পাতা ঝরে যায় তাদের পত্রঝরা উদ্ভিদ (যেমন- মেহগনি) বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
336
উত্তরঃ

কাঁঠাল গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। পানি জমে থাকে এমন জায়গায় কাঁঠাল গাছ রোপণ করলে তা মারা যায়। তাই বন্যামুক্ত উঁচু স্থানে কাঁঠাল গাছ রোপণ করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
188
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews