রোকসানা তিন মাসের গর্ভবতী। একদিন জ্বরে আক্রান্ত হলে সে ডাক্তারের পরামর্শ ছাড়াই এন্টিবায়োটিক ওষুধ সেবন করে। এর কিছুদিন পরে হঠাৎ তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ায় সে মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়ে।

Updated: 10 months ago
উত্তরঃ

M.P.Follet তাঁর 'Creative Experience' গ্রন্থে মতানৈক্যের স্তর দেখিয়েছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

কাজের বিভিন্ন অংশ ও ব্যক্তির মধ্যে সমঞ্জস্য বিধান করাকে সমন্বয়সাধন বলে।
সমন্বয়ের মাধ্যমে মতানৈক্য দূর করে ব্যক্তি ও কাজের মধ্যে ভারসাম্য, সমঝোতা, সহযোগিতা ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। এতে কাজের মধ্যে ধারাবাহিকতা ও নিরবচ্ছিন্নতা বজায় থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সোহানের বাবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যার স্বরূপ উপলব্ধি স্তরে ব্যর্থ হয়েছেন।
যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার স্বরূপ সম্বন্ধে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। সমস্যার স্বরূপ সহজ বা কঠিন হতে পারে। উদাহরণস্বরূপ, পরিবারের কোনো সদস্য এখনই বেড়াতে যেতে চায়, এটি সহজ সমস্যা। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিষয় নির্বাচন একটি জটিল সমস্যা। এক্ষেত্রে শিক্ষার্থীর ইচ্ছা-অনিচ্ছা, মেধা, চাকরির ক্ষেত্রে এই বিষয়ের সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয় কোনো একটি বিষয়কে গুরুত্ব না দিলে পরবর্তীকালে এর ফল ভালো হয় না। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন হয়। সোহানের বাবা তার ছেলের পড়াশোনার বিষয় নির্বাচনে ছেলের ইচ্ছা-অনিচ্ছার মূল্য না দেওয়ায় সমস্যায় পতিত - হয়েছেন। তার উচিত ছিল ছেলের ইচ্ছা-অনিচ্ছার মূল্য দেওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় কিছু বিকল্প পন্থা হতে একটিকে বাছাইকরণ বা একটি কাজের ধারা নির্বাচন।
প্রতিটি পরিবারের মূল্যবোধ, লক্ষ্য ও জীবনযাত্রার মান ভিন্ন ভিন্ন। পরিবারের উচিত এ সকল বিষয়ের প্রেক্ষিতে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা এবং তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা।
প্রতিটি পরিবারে অর্থ সম্পদ ব্যবস্থাপনা একটি গুরত্বপূর্ণ বিষয়। যেসব স্বল্প আয়ের পরিবার সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাজেট করে অর্থ-সম্পদ পরিচালনা করে, তারা সহজেই তাদের প্রয়োজনগুলো মেটাতে পারে। আর যেসব পরিবার এভাবে চলে না তাদের অর্থের অপচয় হয় এবং অর্থ সংকট দেখা দেয়। সিদ্ধান্ত গ্রহণের ওপর জীবনযাত্রার মান অনেকটাই নির্ভর করে। - একইভাবে সিদ্ধান্ত গ্রহণের সাথে মূল্যবোধের গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ মুহসীন সাহেবের মতো আমরা বলতে পারি মূল্যবোধ, মান ও - লক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
159

Related Question

View All
উত্তরঃ

লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাকে মান বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
260
উত্তরঃ

পরিকল্পনা গৃহে সময়, শক্তি ও অর্থের সাশ্রয় করে।
পরিকল্পনার সাথে কাজ করলে বাস্তববাদীভাবে অর্থ ব্যয় করা যায়।পরিবারের বিভিন্ন সদস্যদের মতামতের ওপর এবং তাদের সুবিধা-অসুবিধা চিন্তা করে পরিকল্পনা করলে কাজে সফল হওয়া যায়। তাই গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ।:

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
230
উত্তরঃ

উদ্দীপকে 'A' চিহ্নিত স্থান গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত ধাপটি নির্দেশ করে।

সিদ্ধান্ত গ্রহণ গৃহ ব্যবস্থাপনা কার্যকলাপের মৌলিক অঙ্গ। এটি গৃহ ব্যবস্থাপনার প্রাণস্বরূপ। সিদ্ধান্ত ছাড়া গৃহ ব্যবস্থাপনা কার্যকর করা যায় না।গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ যেকোনো সমস্যা সমাধানের সঠিক পথ নির্দেশ দেয়।ফলে সর্বোত্তম সমাধান নিশ্চিত হয়। সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার স্বরূপ উদঘাটন করতে হয়। এজন্য সমস্যা নিয়ে চিন্তা-ভাবনা করতে হয়। এতে মেধা, মননশীলতা, যুক্তি ও অনুসন্ধানী মনোভাব গড়ে ওঠে। সীমিত সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহারের ওপর পরিবারের সাফল্য নির্ভর করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগুলো এমনভাবে ব্যবহার করাহয় যা থেকে সর্বোত্তম ফল লাভ করা যায়। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের বিকল্প পন্থা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত বাস্তবায়নে অযথা সময় নষ্ট হয় না। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবারকে নানা প্রতিকূলতা ও ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
217
উত্তরঃ

উদ্দীপকে 'B' গৃহ ব্যবস্থাপনার লক্ষ্য ধাপকে নির্দেশ করছে। আর এই লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার সবগুলো ধাপ চক্রাকারে আবর্তিত হয়।

গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পদ্ধতিসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আমরা যদি কর্মসম্পাদনের সময় সচেতনভাবে ব্যবস্থাপনার এই ধাপসমূহ অনুসরণ করি তাহলে সহজেই লক্ষ্যে পৌছানো সম্ভব। লক্ষ্যকে কেন্দ্র করে সিন্ধান্ত গ্রহণের মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত থাকে।
পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে ইত্যাদি বিষয়ে পূর্বসিদ্ধান্ত গ্রহণই পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন। এই পর্যায়ে কোনো কাজ কোথায়, কীভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পরবর্তী ধাপ হলো নির্দেশনা। নির্দেশনা হলো কাজে নিয়োজিত ব্যক্তিদের মূল লক্ষ্যের আলোকে কাজ সম্পাদনের জন্য আদেশ-নির্দেশ প্রদান করা। পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে কোনো কাজ বাস্তবে রূপান্তরিত করাই হলো বাস্তবায়ন। আর নিয়ন্ত্রণের মাধ্যমে সকল ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের ব্যবস্থা নিয়ে উদ্দেশ্য অর্জন নিশ্চিত করা হয়। বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ হচ্ছে সমন্বয়সাধন। এর মাধ্যমে মতানৈক্য দূর করে ব্যক্তিবর্গ ও কাজের মধ্যে ভারসাম্য, সমঝোতা, সহযোগিতা ও সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। এতে কাজের মধ্যে নিরবচ্ছিন্নতা ও ধারাবাহিকতা বজায় থাকে। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কি না আর যদি হয়ে থাকে সেটা কতোটা তা পরিমাপ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
281
উত্তরঃ

কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাই প্রসেস চার্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
241
উত্তরঃ

কাজ করার স্থানের পরিসর এমন হওয়া উচিত, যাতে স্বাভাবিক দেহভঙ্গি ও দেহের অবস্থান ঠিক রেখে কাজ করা যায়। সময় এবং শক্তি সংরক্ষণে দেহভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে বা দাঁড়িয়ে সহজভাবে হাতের নাগালের মধ্যে কাজের স্থান হলে সময় ও শ্রম বাঁচে এবং সহজে কাজ করা যায়। কাজ সহজ করার জন্য একইভাবে কাজ না করে সহজ উপায়ে সময় ও শক্তি ব্যয় করে কাজটি শেষ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
251
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews