হৃৎপিণ্ড স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভিতরে সব সময় ছন্দের হারে স্পন্দিত হয়। এই স্পন্দনই হলো হার্ট-বিট।
ধমনি ও শিরার মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো-
শিরা | ধমনি |
i. শিরা কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। | ⅰ. ধমনি হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হয় |
ii. পলিমোনারি শিরা ব্যতীত সকল শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। | ii. ফুসফুসীয় ধমনি ব্যতীত সকল ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে |
উদ্দীপকে উল্লিখিত রোজার ব্লাডগ্রুপ AB। AB রক্তগ্রুপের ব্যক্তিরা শুধু নিজেদের গ্রুপের ব্যক্তিকে রক্ত দান করতে পারবে, অন্য কোনো গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে না। AB গ্রুপের রক্তে A ও B অ্যান্টিজেন থাকে। কিন্তু এদের রক্তরসে anti-A ও anti-B কোনো অ্যান্টিবডিই থাকে না। AB গ্রুপের রক্তে A ও B উভয় অ্যান্টিজেন
থাকায় AB ছাড়া অন্য যেকোনো গ্রুপের কাউকে রক্ত দান করলে ঐ ব্যক্তির রক্তের অ্যান্টিবডি AB গ্রুপের রক্তকে জমাট বেঁধে ফেলবে। কিন্তু AB গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি না থাকায় এরা সকল গ্রুপের রক্ত নিতে পারবে। তাই রোজা সকল গ্রুপের রক্ত নিতে পারলেও কেবল নিজের গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে
উদ্দীপকে উল্লিখিত সাধারণ উপাদান বলতে মূলত রক্তকে বুঝানো হয়েছে। অতএব নিচে রক্তের কাজ বর্ণনা করা হলো-
i. রক্তের লোহিত কণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সিহিমোগ্লোবিনরূপে দেহের বিভিন্ন অঙ্গের প্রতিটি কোষে নিয়ে যায়।
ii. খাদ্যের পরিপাককৃত অংশ দেহের বিভিন্ন অংশে বহন করে।
iii. দেহে সৃষ্ট নাইট্রোজেনঘটিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার জন্য রক্তের মাধ্যমে পরিবাহিত হয়।
iv. দেহে কোনো রোগজীবাণু ঢুকলে রক্তের শ্বেতকণিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে। এজন্যই শ্বেত রক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।
V.
রক্ত দেহের বিভিন্ন অংশে তাপ বহন করে এতে দেহের বিভিন্ন অংশে তাপমাত্রা ঠিক থাকে।
vi. দেহের নালিবিহীন গ্রন্থিতে উৎপন্ন হরমোন রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
vii. দেহের কোনো অংশ কেটে রক্তপাত হলে রক্তের অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফলে দেহের রক্তপাত বন্ধ হয়।
Related Question
View Allহৃদপিন্ডের সংকোচন উপসরনের ফলে হৃদপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তাকে রক্তচাপ বলে।
সিস্টোলিক রক্তচাপ হল হৃদযন্ত্র সংকোচনের (সিস্টোল) সময় ধমনীগুলিতে সৃষ্ট সর্বোচ্চ চাপ। যখন হৃদপিণ্ড সংকুচিত হয়ে রক্তকে ধমনীগুলির মধ্য দিয়ে পাম্প করে, তখন ধমনীর দেয়ালে যে চাপের সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ বলা হয়। রক্তচাপ পরিমাপের সময় এটি উপরের সংখ্যা হিসাবে প্রকাশিত হয় (যেমন, 120/80 mmHg হলে 120 হলো সিস্টোলিক রক্তচাপ)। এটি হৃদযন্ত্রের কার্যক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক এবং স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ।
রাফিনের আব্বার উপসর্গগুলির ভিত্তিতে বলা যায় যে তিনি সম্ভবত ডায়াবেটিস (বহুমূত্র রোগ) রোগে আক্রান্ত হয়েছেন।
ব্যাখ্যা:
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী (ক্রনিক) রোগ যেখানে দেহে ইনসুলিন নামক হরমোনের কার্যকারিতা কমে যায় বা দেহ পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে পারে না। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:
- ক্ষত শুকাতে দেরি হওয়া: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে রক্তে উচ্চ গ্লুকোজের মাত্রা ক্ষত নিরাময়ে বাধা সৃষ্টি করে, ফলে ক্ষত শুকাতে বেশি সময় লাগে।
- চামড়া শুকিয়ে যাওয়া: ডায়াবেটিসের কারণে শরীরের পানি ধরে রাখার ক্ষমতা কমে যায়, ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
- সহজেই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়া: রক্তে গ্লুকোজের মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না, ফলে সহজেই ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, প্রয়োজনীয় ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তন অপরিহার্য। ডাক্তার সাধারণত রোগীদের জীবনধারা ও খাদ্যাভ্যাসের ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়ে থাকেন যাতে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
■ রক্ত (Blood) কী ?
সাধারণত শরীরের কোন অংশে কেটে গেলে লাল রঙের যে তরল পদার্থ বের হয়ে আসে, তাই রক্ত।
▪︎রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
▪︎রক্ত (Blood) হল মানুষের দেহের এক প্রকার
তরল যোজক কলা (Liquid Connective Tissue)
যা কোষবহুল, বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত, আঠালো, ক্ষারধর্মী লালবর্ণের ঘন তরল পদার্থ এবং হৃৎপিন্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকার মধ্য দিয়ে নিয়মিত প্রবাহিত হয়ে দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!