রোদেলা টয়লেট্রিজ লি. ভোক্তাদের চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি, অভ্যাস ইত্যাদির ওপর সমীক্ষা চালিয়ে তাদের প্রসাধন সামগ্রীর উৎপাদন পরিকল্পনা নেয়। ফলে এ বছর তাদের উৎপাদিত প্রসাধন সামগ্রী সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। প্রসাধন সামগ্রীর দাম উৎপাদক ও ভোক্তা উভয়ের কাছে গ্রহণযোগ্য। এর ফলে সারা বছর প্রসাধন সামগ্রীর মূল্য স্থিতিশীল ছিল।

Updated: 9 months ago
উত্তরঃ

সুন্দর হাসি হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিপণন উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করে ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে।

বিপণন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদক তার উৎপাদিত পণ্য পাইকার ও খুচরা ব্যবসায়ীর কাছে সরবরাহ করে। এরা উক্ত পণ্য চূড়ান্ত ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি করে। পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে ব্যবসায়িক কাজ সম্পন্ন হয়। এভাবেই বিপণন ব্যবসায়ের অস্তিত্ব রক্ষা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

রোদেলা টয়লেট্রিজের ভোক্তাদের ওপর সমীক্ষা চালানো বিপণনের ভোক্তা বিশ্লেষণমূলক কাজ।

ভোক্তা বিশ্লেষণের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহকে বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়। এটি পরিপূর্ণ ভোক্তা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। এছাড়া ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করতেও এটির ভূমিকা অনস্বীকার্য। 

উদ্দীপকের রোদেলা টয়লেট্রিজ লি. ভোক্তাদের চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি, অভ্যাস ইত্যাদির ওপর সমীক্ষা চালায়। তথ্যগুলো বিশ্লেষণ করে তারা উৎপাদন মাত্রা ঠিক করে। তারা এ কাজটির মাধ্যমে পণ্য সম্পর্কে ক্রেতাদের মতামত জানতে পারে। ফলে ক্রেতারা কী ধরনের পণ্য ও কত দামে তা ক্রয় করতে চান, তা জানা যায়। এর ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা সহজ হয়। আর এ কাজটি যথাযথভাবে করার ফলে ক্রেতা সন্তুষ্টি বেড়ে যায়; যা তাদের বিক্রি বাড়াতে সহায়তা করে। এসব বৈশিষ্ট্য ভোক্তা বিশ্লেষণের সাথে মিলে যায়। সুতরাং, রোদেলা টয়লেট্রিজের ভোক্তাদের ওপর সমীক্ষা চালানো বিপণনের ভোক্তা বিশ্লেষণমূলক কাজ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

'বিপণন উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে'- এ উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

বিপণন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌছে দেওয়া হয়। বিপণন কার্যাবলি সঠিকভাবে সম্পাদনের মাধ্যমে উৎপাদক মুনাফা অর্জন করতে পারে। অন্যদিকে, এর মাধ্যমে ভোক্তা চাহিদা অনুযায়ী পণ্য পেতে পারে। এভাবে এ প্রক্রিয়ায় উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।'

উদ্দীপকের রোদেলা টয়লেট্রিজ ভোক্তাদের চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি, অভ্যাস প্রভৃতির ওপর একটি সমীক্ষা চালায়। এতে সহজেই তারা ভোক্তা সম্পর্কে জানতে পারে। ফলে তারা সে অনুযায়ী পণ্য উৎপাদনে সক্ষম হয়।

রোদেলা টয়লেট্রিজ সমীক্ষা চালানোর মাধ্যমে সে অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ করে। ফলে ভোক্তারা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্য পায়। এতে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা ভোক্তাদের কাছে বেড়ে যায়। আবার তথ্যের ভিত্তিতে পণ্য উৎপাদনের ফলে অতিরিক্ত পণ্য উৎপাদন করতে হয় না। এটি তাদের অপচয় ও উৎপাদন ব্যয় কমাতে ভূমিকা রাখে। অন্যদিকে, আয়-ব্যয়ের সামঞ্জস্যের ফলে প্রতিষ্ঠানটির মুনাফা বাড়াতেও এটি সাহায্য করে। তাই সার্বিক বিবেচনায় বিপণন উৎপাদক ও ভোক্তা উভয়েরই স্বার্থ রক্ষা করে বলে আমি মনে করি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
124

রসুলপুর গ্রামের রাফিনা দশম শ্রেণির শিক্ষার্থী । তার বাবা এলাকার একজন সুপরিচিত সবজি চাষি। তিনি নিজের জমিতে ঢেঁড়শ, টমেটো, শিম, লাউ, মিষ্টিকুমড়া, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। জমিতে যখন সবজিগুলো বড় হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। সবজিগুলো যখন বিক্রির জন্য তোলেন, গ্রামের অনেকে সেখান থেকেই সবজি কিনে নেন। বাকি সবজিগুলো তিনি ভালো করে ধুয়ে-মুছে বড় ডালিতে সুন্দর করে সাজিয়ে বাজারে নিয়ে যান। সবজিগুলো যাতে নষ্ট না হয় সে দিকেও তিনি খেয়াল রাখেন। রাফিনা সুযোগ পেলে এবং ছুটির দিনে তার বাবাকে সবজি বাগান পরিচর্যা ও সবজি উত্তোলনে সাহায্য করে। আশে- পাশের গ্রামের লোকেরাও তার সবজি পছন্দ করে কেনেন। তার বাবার সুনামের জন্য সে গর্ববোধ করে।
উপরে বর্ণিত রাফিনার বাবার সবজি উৎপাদন, সবজি সংরক্ষণ, ক্রেতাদের নিকট সবজি বিক্রি পর্যন্ত সকল কাজকে বিপণন বলা হয়। এ অধ্যায়ে আমরা বিপণনের ধারণা, কার্যাবলি, বিজ্ঞাপনসহ বিপণনের বিভিন্ন দিক সম্পর্কে জানব।

অধ্যায়টি পাঠ শেষে আমরা-

  • বিপণনের ধারণা বর্ণনা করতে পারব।
  • বিপণনের কার্যাবলি ব্যাখ্যা করতে পারব।
  • বণ্টন প্রণালীর ধারণা ও প্রকারভেদ বর্ণনা করতে পারব।
  • বিভিন্ন পণ্যের বিপণন পদ্ধতি বর্ণনা করতে পারব।
  • বিজ্ঞাপনের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • বিজ্ঞাপনের মাধ্যমগুলোর নাম বলতে পারব ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারব।
  • বিক্রয়িকতার ধারণা ও আদর্শ বিক্রয়কর্মীর গুণগুলো বর্ণনা করতে পারব।

Related Question

View All
743
উত্তরঃ

পণ্যের মান নির্ধারণের কাজকে প্রমিতকরণ (Standardization) বলে। পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ প্রভৃতির ওপর ভিত্তি করে প্রমিতকরণ করা হয়। প্রমিতকরণের ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয়। আবার বিক্রয় কাজের গতিশীলতাও বেড়ে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
563
উত্তরঃ

শুভ বিক্রয়কর্মীর শারীরিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন।

বিক্রয়কর্মী তার নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য দিয়ে ক্রেতা ও ভোক্তাদের সহজে আকৃষ্ট করতে পারেন। এজন্য বিক্রয়কর্মীর কিছু শারীরিক গুণ থাকা প্রয়োজন। বিক্রয়কর্মীর সুন্দর হাসি, দৃষ্টিভঙ্গি, কণ্ঠস্বর প্রভৃতি তার শারীরিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত।

উদ্দীপকের শুভ তার দোকানের বিক্রি বাড়ানোর জন্য একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। এজন্য তিনি দেখতে ভালো এবং সদালাপী এরকম বিক্রয়কর্মীকে প্রাধান্য দেন। কেননা সুন্দর ও আকর্ষণীয় চেহারার বিক্রয়কর্মী সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাছাড়া বিক্রয়কর্মীর হাসিমাখা মুখ ক্রেতাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করে। এ থেকে বোঝা যায়, শুভ শারীরিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
400
উত্তরঃ

বিক্রি বাড়াতে শুভর বিক্রয়কর্মী নিয়োগের পদক্ষেপটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

বিক্রয়কর্মী তার শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য), মানসিক (আন্তরিকতা, ধৈর্যশীলতা) ও নৈতিক (সততা, জেন্ডার সচেতনতা) প্রভৃতি গুণাবলির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেন। বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য বিক্রয়কর্মীর ওপরই অনেকাংশে নির্ভর করে। এজন্য বিক্রয়কর্মীর কাজকে খুবই গুরুত্ব দেওয়া হয়।

উদ্দীপকের শুভর একটি দোকান আছে। তার দোকানের পাশে একই ধরনের-আরও একটি দোকান গড়ে উঠেছে। এতে তার দোকানের পণ্যের বিক্রির পরিমাণ কমে যায়। তাই শুভ বিক্রি বাড়াতে একজন আদর্শ বিক্রয়কর্মী নিয়োগ দেন।

বিক্রয়কর্মীর সুদর্শন চেহারা, হাসি-খুশি মনোভাব দেখে গ্রাহকরা আকৃষ্ট হয়। ফলে নতুন নতুন ক্রেতা এসে দোকানে ভিড় করে। বিক্রয়কর্মী এভাবে তাদের পণ্য কিনতে উদ্বুদ্ধ করে। তখন অনেক গ্রাহক স্থায়ী ক্রেতায় পরিণত হন। এতে শুভর দোকানের পণ্যের বিক্রি বেড়ে যায়। ফলে বিক্রির পরিমাণ আগের অবস্থানে ফিরে আসে। সুতরাং, শুভর বিক্রয়কর্মী নিয়োগের সিদ্ধান্তটি সময়োপযোগী ও যথাযথ হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
উত্তরঃ

মানের ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ (Grading) বলে।

সাধারণত ওজন, আকার ও গুণাগুণের ভিত্তিতে পণ্যকে পর্যায়িতকরণ করা হয়। পর্যায়িতকরণ করার ফলে ক্রেতা সহজেই তার পছন্দের পণ্য খুঁজে নিতে পারেন। এতে পণ্য বিক্রি করা সহজ হয়। ফলে ক্রেতা সন্তুষ্টিও অর্জিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.5k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews