লব্ধ একক কাকে বলে? 

]

Updated: 9 months ago
উত্তরঃ

দুই বা ততোধিক এককের সমন্বয়ে গঠিত এককেই লব্ধ একক বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

কোনো কিছু পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়া অবলম্বন করা হয়, তাই হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'খ' এর বস্তুটি হলো পাথর যা একটি অসম আকৃতির বস্তু। বস্তুটির আয়তন মাপ চোঙের সাহায্যে সঠিকভাবে নির্ণয় করা যায়। নিচে বস্তুটির আয়তন নির্ণয় পদ্ধতি ব্যাখ্যা করা হলো-
বর্ণনা:

১. প্রথমে সুতা দিয়ে শক্ত করে পাথরটিকে বেঁধে নিতে হবে।

২. তারপর একটি মাপচোঙে পানি ঢেলে এবং পানির পাঠ খাতায় লিখতে হবে।

৩. এরপর পাথরটি মাপচোঙের পানিতে ডুবাতে হবে। এর ফলে পানি উপরে উঠে আসবে। আবার পানির পাঠ খাতায় লিখতে হবে।

৪. দুটি পাঠের পার্থক্য হিসাব করে পাথরটির আয়তন নির্ণয় করা যাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে চিত্র 'ক' ও চিত্র 'খ' -এর পদার্থ দুটি যথাক্রমে সুষম আকৃতির ফোম ও অসম আকৃতির পাথরখণ্ড। অর্থাৎ চিত্র 'ক' ও চিত্র 'খ' পদার্থ দুটির মধ্যে আয়তন নির্ণয়ে পার্থক্য আছে। নিচে যুক্তিসহ তা বিশ্লেষণ করা হলো-

সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রে মিটার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্ণয় করে এর আয়তন নির্ণয় করা যায়। কিন্তু অসম বস্তু পাথরের ক্ষেত্রে আয়তন এ পদ্ধতিতে নির্ণয় করা যায় না। এক্ষত্রে মাপচোঙ ব্যবহার করে আয়তন নির্ণয় করা হয়। এ পদ্ধতিতে মাপচোঙে আয়তনের এককে দাগ কাটা থাকে, যা থেকে সরাসরি বস্তুর আয়তন মাপা যায়। প্রথমে মাপচোঙে আংশিক পানি পূর্ণ করা হয়। এ অবস্থায় পানির উপরিতলের পাঠ নেওয়া হয়। এর পর অসম বস্তু পাথরটিকে একটি সুতা দিয়ে বেঁধে মাপচোঙের মধ্যে ডুবিয়ে দেই এবং মাপচোঙের পানির পাঠ নেই। এ দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করে অসম বস্তু পাথরের আয়তন পাওয়া যায়।

উপরের বর্ণনার আলোকে বলা যায়, চিত্র-'ক' ও চিত্র-'খ' পদার্থ দুটির মধ্যে আয়তন নির্ণয়ে পার্থক্য আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
43

দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়।

এই অধ্যায় শেষে আমরা

  • বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারব।
  • বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব।
  • পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারব।
  • দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব।
  • বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারব।
  • তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারব।
  • তাপমাত্রা পরিমাপ করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবনধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন- কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
2.4k
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

এবং দৈর্ঘ্য = ১০ মিটার

আমরা জানি,

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

 প্রস্থ= ক্ষেত্রফল/দৈর্ঘ্য

= ৪০ বর্গমিটার/১০ মিটার== ৪ মিটার

অতএব, ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
525
উত্তরঃ

উদ্দীপক থেকে পাই,

ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার

পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার

পড়ার টেবিলের প্রশ্ন = ৫০ সে. মি.

=মি. [ ১০০ সে. মি. = ১ মি.]

= ০.৫ মি

পড়ার টেবিলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গএকক

= (১ ০ ০.৫) বর্গমিটার

= ০.৫ বর্গমিটার

অতএব, একটি টেবিলের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার

ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০- ১) বর্গমিটার

= ৩৯ বর্গমিটার

অতএব, টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
320
উত্তরঃ

ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
719
উত্তরঃ

যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত - তাদেরকে যৌগিক একক বলে। যেমন, আয়তনের একক ঘনমিটার, যা তিনটি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটার এর গুণফল। -তাই আয়তনের একক একটি যৌগিক একক।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
359
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews