লম্ব: একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দন্ডায়মান হয়ে যদি এক সমকোণ ৯০° ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ঐ সরলরেখাটিকে লম্ব বলে।

যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ বা 90°। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব। পাশের চিত্রে, BD রেখার A বিন্দুতে AC রশ্মি দ্বারা ∠BAC ও ∠DAC দুইটি কোণ উৎপন্ন হয়েছে। A বিন্দু কোণ দুইটির শীর্ষবিন্দু। ∠BAC ও ∠DAC উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে AC সাধারণ বাহু। কোণ দুইটি সাধারণ বাহু AC এর দুই পাশে অবস্থিত। ∠BAC এবং ∠DAC পরস্পর সমান হলে, এদের প্রত্যেকটিকে সমকোণ বলে। AC ও BD বাহুদ্বয় পরস্পরের উপর লম্ব।
Related Question
View Allলম্ব = দুইটি সরলরেখা পরস্পরচ্ছেদী হলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটি সমকোণ হলে, রেখা দুইটি ছেদ বিন্দুতে পরস্পর লম্ব বলা হয় ।
লম্বের চিত্রঃ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!