লাইব্রেরি তিন প্রকার- ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমনের খেয়ালমতো গড়ে ওঠে। তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য, আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। এখানে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট, খেয়ালমতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল। কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ নিয়ে, কথাসাহিত্যপ্রেমিক হলে কথাসাহিত্য দিয়ে, ইতিহাসপ্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল, আলমারির শেলফ- সবকিছু। কারো বাধা দেওয়ার অধিকার নেই, আপত্তি করবার দাবি নেই, উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখানে সে স্বাধীন, স্বতন্ত্র।

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. 'লাইব্রেরি' শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। 

খ. ব্যক্তিগত লাইব্রেরিকে কেন ব্যক্তিমনের প্রতিবিম্ব বলা হয়? 

গ. কোথায় ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট? 

ঘ. 'লাইব্রেরি' কী? 

ঙ. 'স্বাধীন' শব্দের বিপরীতার্থক শব্দ কী?

Updated: 11 months ago
উত্তরঃ

ক. 'লাইব্রেরি' শব্দের একটি সমার্থক শব্দ হলো- 'গ্রন্থাগার'।

খ. ব্যক্তিমনের খেয়ালমতো গড়ে ওঠে বলে ব্যক্তিগত লাইব্রেরিকে ব্যক্তিমনের প্রতিবিম্ব বলা হয়।

গ. ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট। এ ধরনের লাইব্রেরি ব্যক্তির পছন্দ অনুযায়ী গড়ে ওঠে। ব্যক্তির পছন্দই এখানে প্রাধান্য লাভকরে।

ঘ. যেখানে বিভিন্ন রকম বইয়ের শ্রেণিবদ্ধ সংগ্রহ থাকে, তাকেই লাইব্রেরি বলা হয়।

ঙ. 'স্বাধীন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো- পরাধীন।

416
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews