লামিসা তার বড় বোনের বিয়েতে বড় ছাপার শাড়ি পরে। শাড়ির সাথে সে সবসময় কলারযুক্ত ব্লাউজ পরতে পছন্দ করে। লামিসার দেহাকৃতি মোটা ও খাটো। তার বান্ধবী রাহী তাকে তার দেহাকৃতি অনুযায়ী সঠিক পোশাক নির্বাচনের পরামর্শ দেয়।

Updated: 3 weeks ago
উত্তরঃ

ছন্দের অর্থ হলো ধারাবাহিকতা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ছন্দকে বর্ণনা করা যায় না; কারণ এটি অনুভবের বিষয়। শিল্পকলার যেসব নীতি পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করে তার মধ্যে ছন্দ একটি। এটি এমন একটি শিল্পনীতি যা অনুভব বা উপলব্ধি করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

ব্যক্তিত্বের সুন্দর বিকাশের জন্য প্রত্যেকের উচিত নিজেকে জানা।
লামিসার দেহাকৃতি মোটা ও খাটো প্রকৃতির। তার গ্রীবাদেশও খাটো। কিন্তু সে বড় ছাপার শাড়ি ও কলারযুক্ত ব্লাউজ পছন্দ করে। কেননা যে পরিচ্ছদ ব্যক্তিত্ব ও দেহের সৌন্দর্যকে ছাড়িয়ে সর্বদা দৃষ্টি আকর্ষণ করে, - সে পরিচ্ছদ মূল্যবান না হলেও আকর্ষণীয় হবে। পোশাক নির্বাচনের সময় লামিসাকে লম্বা, খাটো, মোটা, পাতলা ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে। খাটো ও মোটা মেয়েরা বড় ছাপার শাড়ি পরলে তাদের আরো খাটো ও মোটা মনে হয়। এই দিকটি বিবেচনা করে তাকে বড় ছাপার শাড়ি পরিহার করে ছোট ছোট ছাপার শাড়ি নির্বাচন করতে হবে। এছাড়া তার গ্রীবাদেশ খাটো তাই তার জন্যে ভি বা ইউ আকৃতির গলার নকশা মানানসই। তাকে কলারযুক্ত ব্লাউজ। পরিহার করতে হবে। উপরোক্ত বিষয়গুলোর সাথে তার মুখাকৃতি, তার দেহের অন্যান্য ত্রুটি ও সৌন্দর্য, দেহের গঠনকে গুরুত্ব দিতে হবে। তবেই লামিসার পোশাক নির্বাচন সঠিক হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পোশাকের ভূমিকা অপরিসীম।
প্রত্যেকেরই নিজের দেহের আকার-আকৃতি, রং অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। এখানে লম্বা, খাটো, মোটা, পাতলা ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হবে। অনেক সময় মোটা ও খাটো মেয়েরা বড় ছাপার শাড়ি পরে। এতে তাদের উচ্চতা আরো কমে যায়। আবার যাদের গ্রীবাদেশ ছোট তারা যদি কলারযুক্ত ব্লাউজ পরে তবে তাদের আরও দৃষ্টিকটু লাগে।
লামিসা খাটো, মোটা ও তার গ্রীবাদেশ খাটো। কিন্তু সে বড় ছাপার শাড়ি ও কলারযুক্ত ব্লাউজ পরতে পছন্দ করে। যা তার জন্যে মানানসই না। তার জন্য ছোট ছোট ছাপার শাড়ি, খাড়া রেখার নকশাযুক্ত সালোয়ার কামিজ ইউ বা ভি আকৃতির ব্লাউজ প্রভৃতি মানানসই। তার সৌন্দর্যের বহিঃপ্রকাশের জন্যে তাকে দেহের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায় যে, লামিসার পোশাক নির্বাচন যথোপযুক্ত নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
7
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

রঙের যথাযথ ব্যবহার পোশাকের ডিজাইনকে যেমন সুন্দর করে; তেমনি ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। ব্যক্তিত্ব বিকাশে রঙের ভূমিকা অন্যতম। যেমন- কিশোরী ও শ্যামলা
মেয়েদের জন্য উজ্জ্বল রং, বৃদ্ধ ও ফর্সা মেয়েদের জন্য হালকা রং উপযোগী। ত্রুটিপূর্ণ রং দ্বারা সৃষ্ট ডিজাইনের পোশাক পরিধানকারীর সৌন্দর্যকে ম্লান করে দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত রেখাটি হচ্ছে বক্ররেখা।
পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি অন্যতম শিল্প উপাদান। রেখার মাধ্যমে পোশাকে নকশা তৈরি করা যায়। বিভিন্ন প্রকার রেখা প্রয়োগের মাধ্যমে বস্ত্রকে দেহোপযোগী করে পোশাক তৈরি করা হয়।
উদ্দীপকে নির্দেশিত রেখাটি ঢেউ খেলানো বাঁকানো, যা বক্ররেখার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনতে বক্ররেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পোশাকে বক্ররেখা আপাতদৃষ্টিতে ব্যক্তির দৈর্ঘ্য কমায়, তবে সৌন্দর্য ও নমনীয়তা বৃদ্ধি করে। উর্ধ্বমুখী বক্ররেখা আনন্দ ও উল্লাস বোঝায়। অন্যদিকে নিম্নমুখী বক্ররেখা বিষাদ ও নিরুৎসাহের ভাব আনে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
13
উত্তরঃ

চিত্রে শিল্পকলার ভারসাম্য, অনুপাত ও ছন্দ নীতিগুলো প্রতিফলিত হয়েছে।

পোশাককে সুন্দর ও আকর্ষণীয় করতে হলে শিল্পকলার নীতিগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। এগুলোর যথাযথ প্রয়োগ ছাড়া কোনো শিল্পই সুন্দর ও আকর্ষণীয় হয় না। ভারসাম্য, অনুপাত ও ছন্দ এ শিল্পনীতিগুলোর প্রয়োগ পোশাকের সৌন্দর্য বাড়িয়ে তোলে। সুন্দর ডিজাইনের জন্য পোশাকে ভারসাম্যের প্রয়োজন রয়েছে। এর একটি উপায় হলো দুই দিকে একই ডিজাইন করা। কিন্তু যদি জামার একদিকের চেয়ে অন্যদিকে বেশি আকর্ষণীয় ডিজাইন থাকে, তখন সেটা অবশ্যই কেন্দ্রের কাছাকাছি রেখে ভারসাম্য রক্ষা করতে হবে। পোশাকে অনুপাত বলতে একটি অংশের সঙ্গে অন্য অংশের সম্বন্ধ বোঝায়। এটি পোশাকের বর্ণ নির্বাচনকালে ও ব্যবহৃত বিভিন্ন বর্ণের সমতা রক্ষা করে। পোশাকের এক অংশের সাথে অন্য অংশের অনুপাত থাকতে হবে। এছাড়া' কাঁধ, গলা, কোমর ইত্যাদি বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সংগতি বা অনুপাত ঠিক হতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত রং, নকশা ও ছাপা একটি পোশাককে আকর্ষণীয় করে তোলে। ডিজাইনের আরেকটি শর্ত হচ্ছে ছন্দ এবং এটি হচ্ছে কোনো জিনিসের নিয়মিত সজ্জা। পোশাকে ছন্দ বা গতি থাকতে হবে। চোখের সন্তোষজনক আকর্ষণের মাধ্যমে পোশাকে ছন্দ ধরা পড়ে। রং, রেখা, বিন্দু, আকার প্রভৃতির পুনঃপুন ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা খায়। কোনো হালকা রঙের শাড়ির সাথে সেই রঙের গাঢ় ব্লাউজ ব্যবহারে ছন্দ আনা যায়।

তাই বলা যায়, পোশাকে শিল্পকলার নীতিগুলো যথাযথভাবে প্রয়োগ করে পোশাককে আকর্ষণীয় করে তোলা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
10
11
উত্তরঃ

জাপানি পদ্ধতিতে পুষ্পসজ্জাকে ইকেবানা বলে। ইকেবানা পদ্ধতির স্তর তিনটি। যথা-
১ম স্তর: সর্বোচ্চ ডালটি স্বর্গের প্রতীক। এটি ফুলদানির কেন্দ্রস্থলে থাকে। এই ডালকে অবলম্বন করে অন্যান্য ডালের বিন্যাস করা হয়।
২য় স্তর: এই স্তরটি মানুষের প্রতীক। এই ডালের উচ্চতা হবে প্রথম
ডালের অংশ।

য় স্তর: এই স্তরটি পৃথিবীর প্রতীক। এই স্তরটি হবে ২য় স্তরেরঅংশ।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
14
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews