লিনাদের গ্রামে মৃত্তিকা খুব উর্বর এবং কৃষির ফলন খুব ভাল। সেখানে বেশ কয়েকটি পরিবার এক স্পলে অনেকগুলো বাসগৃহে একত্রে থাকে অর্থাৎ গোষ্ঠীবন্ধ বা সংঘবন্ধ বসতি গড়ে উঠেছে। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। নিজস্ব প্রয়োজনে ও নিরাপত্তার জন্য তারা একত্রে বসবাস করে। অন্যদিকে, সুমিত যেখানে বাস করে সেখানে একটি বাসগৃহ থেকে আরেকটি অনেক দূরে অবস্থিত। অর্থাৎ বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতি গড়ে উঠেছে। এ ধরনের বসতির বৈশিষ্ট্য হলো
১. দুটি বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান।-
২. অতি ক্ষুদ্র পরিবারভূক্ত বসতি।
৩. অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিজ্ঞাতা। এ ধরনের বসতি কৃষিকাজের জন্য সমতল ভূমি পায় না এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়
Related Question
View Allমুসলিম সভ্যতায় (অষ্টম শতাব্দী থেকে) নগরায়ণের প্রসার ঘটে।
মাটির উর্বরাশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।
উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন- যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। যেমন- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!