লিলি ও মিলি দুই বোন। লিলি উচ্চ শিক্ষিত। সে বর্তমানে একটি NGO সংস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করছে। তার একটি মাত্র সন্তান। তার পরিবার একটি সুখী পরিবার। অন্যদিকে মিলি ৪ সন্তান নিয়ে খুব কষ্ট করে দিনযাপন করছে। স্বামীর একা আয় দিয়ে পরিবারের ব্যয় কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না।

Updated: 10 months ago
উত্তরঃ

জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগানটি হলো- 'দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়'।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উপযুক্ত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। কর্মমুখী শিক্ষার প্রসার এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার প্রভৃতির মাধ্যমে অধিক জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। জনসংখ্যা আমাদের দেশে অনেক বড় সমস্যা হিসেবে পরিগণিত হবে না; যদি জনসংখ্যাকে সম্পদে পরিণত করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে লিলি একটি NGO সংস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমে কাজ করছে। লিলির সংস্থাটির কার্যক্রম অন্যান্য বেসরকারি উদ্যোগের মতো তৎপর। বাংলাদেশে NGO সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে যে সকল কার্যক্রম পরিচালনা করে তা হলো-

  • পরিবার ছোট রাখার জন্য পরামর্শ ও শিক্ষার মাধ্যমে কমিউনিটি পরিবার পরিকল্পনা প্রকল্পের বাস্তবায়ন।
  • দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্যে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা প্রদান।
  • সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদির সচেতনতা তৈরি ও পরিবার পরিকল্পনা বিষয় প্রশিক্ষণ প্রদান।
  • বাল্যবিবাহ রোধসহ অন্যান্য কার্যক্রমকে কার্যকর করার ক্ষেত্রে ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ।

এসকল কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে NGO সংস্থাগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের চার সন্তানের জননী মিলির পরিবারের সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। যা তার জন্য উপযুক্ত হবে। সেগুলো হলো-

  • ছোট পরিবারের ব্যাপারে সচেতন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রমের আয়ত্তে আনা।
  • তার পরিবারের আয়ের সমস্যা সমাধানে সরকারের হাঁস-মুরগি খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্ম সূচির অন্তর্ভুক্ত করা।
  • পোশাক শিল্প, কারুশিল্প ও অন্যান্য হস্ত ও কুটিরশিল্পে মিলির মতো নারীদের অংশগ্রহণ নিশ্চিত গ্রহণ করা।
  • মিলির সন্তানের শিক্ষিত করে তোলার জন্য সরকারের শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত করা। বৃত্তি ও বিনামূল্যে পাঠ্যসূচির ব্যবস্থা করা।

এ সকল সরকারি উদ্যোগ মিলির পরিবারের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
127

জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটি বুঝতে পারব। উদাহরণ স্বরূপ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এই দুটি দেশের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে ৩৬ জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় ৬৬,০৬০ মার্কিন ডলার (ওয়াল্ড ব্যাংক, ২০২০)। অন্যদিকে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১,১০৩ জন (২০১৭) লোক বাস করে এবং মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২০)। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের উপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি। এই অধ্যায়ে আমরা জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে জানতে পারব। 

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

• বাংলাদেশের জনসংখ্যা নীতি ব্যাখ্যা করতে পারব;

• জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি বর্ণনা করতে পারব; 

• জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক নির্ণয় করতে পারব;

•জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক সমস্যার ক্ষেত্রে সচেতন হব।

Related Question

View All
উত্তরঃ

উন্নয়ন শব্দটি অগ্রগতি বা বৃদ্ধির একটি নির্দিষ্ট অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা বৃদ্ধি সৃষ্টি করে, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তন আনে। সাধারণত, উন্নয়ন শব্দটি ইতিবাচক পরিবর্তনকে বর্ণনা করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
462
উত্তরঃ

মানবিক ভূগোলের একটি প্রধান আলোচ্য বিষয় হলো জনসংখ্যা। কোনো দেশের নারী-পুরুষ মিলে যে মোট লোকসংখ্যা হয় তাকে ওই দেশের জনসংখ্যা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ভূখন্ডের একক জনগোষ্ঠীকে ওই ভূখণ্ডের জনসংখ্যা বলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
649
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।

অর্থাৎ মাথাপিছু আয় = মোট জাতীয় আয়/মোট জনসংখ্যা

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
205
উত্তরঃ

বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১১৭১ জন লোক বাস করে এবং মাথাপিছু আয় ২৭৮৪ মার্কিন ডলার (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
564
উত্তরঃ

যুক্তরাষ্ট্রে প্রতি বর্গকিলোমিটারে ৩৬ জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় ৮১,৬৯৫ মার্কিন ডলার (ওয়ার্ল্ড ব্যাংক, ২০২৩)।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
177
উত্তরঃ

একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যানীতির কার্যকর প্রয়োগের ওপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
368
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews