মানুষের মুক্তি ও উন্নতি সাধনের জন্য লেখক 'স্পিরিট' বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন।
একটি দেশের সার্বিক কল্যাণ সাধনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের মুক্তি, উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে তরুণরাই ভরসার স্থল। যুগে যুগে এদেশের যত অর্জন হয়েছে সেগুলো তাদের তারুণ্যের, চেতনার পথ ধরেই হয়েছে। তারা আত্মসচেতন হলে সমস্ত অন্যায়, অবিচার, নীচতা-হীনতা দূর হয়, সত্য-সুন্দর ও ন্যায়ের পথ সুগম হয়। এর জন্য অবশ্য প্রয়োজন হয় আত্মার শক্তি। এসব কারণে লেখক তরুণদের মধ্যে স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন।
Related Question
View Allযিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাঁকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে।
উদ্দীপকটি 'ভাব ও কাজ' প্রবন্ধের ভাবের দাসত্ব না করে 'ভাব'কে কাজের দাসরূপে নিয়োগ করার দিকটি নির্দেশ করে।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করে কেউ উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। বাঙালির অনগ্রসরতার মূলে রয়েছে তাদের শ্রমবিমুখতা। তারা ভাবের দাসত্বে চেতনাহীন। কাজের সঙ্গে তাদের ভাবের সমন্বয় ঘটে না।
উদ্দীপকে ভাবকল্পনা এবং কর্মের বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখানে শুধু ভাব দিয়ে যে উন্নতি সম্ভব নয় সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি শিক্ষার মাধ্যমে নিজের সৃজনীশক্তির বিকাশ ঘটিয়ে কর্মানুশীলনের মাধ্যমে নিজের, দেশ ও জাতির কল্যাণের প্রতি জোর দেওয়া হয়েছে। এ বিষয়টি আলোচ্য 'ভাব ও কাজ' প্রবন্ধের আলোচিত বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সেখানে লেখক 'ভাব' ও 'কাজ' এ দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে দেশ ও জাতির মুক্তি ও উন্নতির কথা বলেছেন। লেখক বলেছেন, "ভাব'কে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না।" উদ্দীপকেও এর সমর্থন পাওয়া যায়।
"কল্পনার জগতে হাবু-ডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক"- মন্তব্যটি 'ভাব ও কাজ' প্রবন্ধের আলোকে যথার্থ।
বাঙালি শ্রমবিমুখ বলে পৃথিবীর বহু জাতি থেকে অনেক পিছিয়ে আছে। তাদের মনে ভাবকল্পনার শেষ নেই। আর সেই কারণেই জীবনের অশেষ কাজ পেছনে পড়ে থাকে। যা তাদের জীবনের উন্নতি ও অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কাজ করে।
উদ্দীপকে 'ভাব ও কাজ' প্রবন্ধে প্রতিফলিত ভাবের দাসত্ব না করে কাজে অগ্রসর হয়ে 'ভাব'কে কাজের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি প্রকাশ পেয়েছে। শুধু স্বপ্ন ও কল্পনায় বিভোর থাকলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। ভাবকে কাজের সঙ্গে সম্পৃক্ত করতে না পারলে চূড়ান্ত লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। 'ভাব ও কাজ' প্রবন্ধে শুধু ভাব দিয়ে যে কিছুই অর্জন করা যায় না সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতির জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের মাধ্যমে মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যেকোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে।
'ভাব ও কাজ' প্রবন্ধে শুধু ভাবের উচ্ছ্বাসে উদ্বেলিত না হয়ে, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হওয়ার কথা বলা হয়েছে। ভাব বিষয়টি মূলত আবেগনির্ভর। তাই শুধু ভাব বা আবেগ দিয়ে কাজ সম্পাদিত হয় না। কাজের জন্য এর যথার্থ প্রয়োগ আবশ্যক। কাজেই সার্বিক মুক্তি, উন্নতি ও কল্যাণের জন্য ভাব-কল্পনার সঙ্গে কাজের সমন্বয় সাধন করতে হয়। এসব দিক বিচার করে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
দেয়াল ভাঙতে হলে দেয়ালের ভিত্তিমূলে শাবল মারতে হবে।
প্রশ্নোক্ত বাক্যটি দ্বারা লেখক মানুষের মুক্তি ও উন্নতির পথের অন্তরায়গুলো দূর করতে চাইলে অন্যায়ের ভিত্তিমূলে প্রতিবাদের শাবল মারার নির্দেশ করেছেন।
সাধারণভাবে কোনো ভালো কাজের পক্ষে যেমন সমর্থন পাওয়া যায়, তেমনই এর বিপরীত প্রতিক্রিয়া ও কার্যক্রমও লক্ষ করা যায়। সমাজের এক শ্রেণির মানুষ চেষ্টা করে যাতে কাজটা না হয়, কাজটি যাতে থেমে যায়। এতে আমাদের মহৎ উদ্দেশ্য নষ্ট হয়, কর্মস্পৃহা কমে যায়। আমরা লোকভয়, লোকলজ্জা এবং নানা সমস্যা-সংকট বিবেচনা করে রণে ভঙ্গ দিই। প্রকৃতপক্ষে তা করা উচিত নয়। আমাদের উচিত সর্বশক্তি নিয়ে তাঁদের হীনশক্তির মূলে আঘাত করে প্রতিবাদ করে নিজেদের অধিকার, স্বাধীনতা এবং যাবতীয় প্রাপ্য বুঝে নেওয়া। তাতেই আমাদের সার্বিক কল্যাণ সাধিত হতে পারে।
উদ্দীপকে 'ভাব ও কাজ' প্রবন্ধের ভাবের সঙ্গে কাজের সমন্বয় সাধনের মাধ্যমে উন্নতি বিধানের দিকটি বর্ণিত হয়েছে।
শুধু ভাব দিয়ে ভালো কিছু অর্জন করা যায় না। কল্যাণকর কাজ করার জন্য কর্মশক্তি ও সঠিক উদ্যোগ প্রয়োজন। ভাব ও কাজের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে সফলতা লাভ করা যায়।
উদ্দীপকের কবিতাংশে কঠোর পরিশ্রম করে উন্নতি সাধনের কথা বলা হয়েছে। এখানে শ্রম অনুপাতে উন্নতি করার দিকটি তুলে ধরা হয়েছে। যে সিন্ধুজলে ডুব দিতে পারে সে-ই মুক্তার সন্ধান লাভকরে। যে রত্ন পাওয়ার জন্য যত্ন করে না, সে রত্নের সন্ধান পায় না। তার পক্ষে জীবনে সফলতা অর্জন করা অসম্ভব। উদ্দীপকের এ দিকটি 'ভাব ও কাজ' প্রবন্ধের ভাবের সঙ্গে কাজের সমন্বয় সাধনের মাধ্যমে জীবনে উন্নতি করার বিষয়কে নির্দেশ করে। এ প্রবন্ধে লেখক কেবল ভাবে আচ্ছন্ন না হয়ে ভাবের সঙ্গে কর্মের সমন্বয় সাধন করে জগতের কল্যাণ সাধন করতে বলেছেন। তিনি দেশের উন্নতি ও মুক্তির জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হতে বলেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে আলোচ্য প্রবন্ধের ভাবের সঙ্গে কাজের সমন্বয়ের দিকটির প্রতিফলন ঘটেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!