লেনদেনের নিরাপত্তা বিধানে চিত্রে প্রদর্শিত দাগকাটা চেকটি সবচেয়ে নিরাপদ।
ব্যবসায়িক লেনদেনে বিভিন্ন ধরনের চেক ব্যবহৃত হয়। তবে নিরাপত্তার দিক দিয়ে দাগকাটা চেক সবচেয়ে এগিয়ে। এই চেকের রয়েছে মল্য পরিশোধের নিশ্চয়তা, নিরাপত্তা ও ঝুঁকি হ্রাসসহ বিভিন্ন সুবিধা।
উদ্দীপকে চিত্রে একটি চেক দেখানো হয়েছে। চেকটির উপরে বামকোণে দুটি সমান্তরাল রেখা রয়েছে। এটি দাগকাটা চেককে নির্দেশ করে। রেখা দুটির মাঝে "A/C Payee" লিখা রয়েছে। ফলে এর অর্থ শুধু প্রাপকের হিসাবেই জমা হবে।
ব্যবসায়িক বা বড় ধরনের লেনদেন চেক হারানো, চুরি হওয়া, মূল্য পরিশোধে অসম্মতি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তবে দাগকাটা
চেকের মাধ্যমে লেনদেনে এ ধরনের সমস্যা দেখা দেয় না। দাগকাটা চেকের অর্থ ব্যাংক নগদে না দিয়ে গ্রাহকের হিসাবে জমা করে। ফলে প্রকৃত প্রাপকের অর্থ প্রাপ্তি নিশ্চিত হয়। আবার, এ চেক হারিয়ে বা চুরি গেলেও এর অর্থ কেউ সহজে উঠাতে পারে না। সরাসরি নগদ অর্থ দেওয়া হয় না বলে বড় অঙ্কের লেনদেনে কোনো ঝুঁকি থাকে না। দাগকাটা চেক অনেক সময় প্রামাণ্য দলিল হিসেবেও ব্যবহৃত হয়। এভাবে চেকটি লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
