লোকটি মিথ্যে ভয় পেলে প্রাণীটি কামড়ে দেবে বলে ভয় দেখিয়েছে। প্রাণীটি দেখতে অদ্ভুত ও ভয়ংকর হলেও সে বারবার লোকটিকে অভয় দিয়েছে যে, সে আসলে নিরীহ ও বন্ধুভাবাপন্ন। সে লোকটিকে তার গর্তে নিমন্ত্রণ করেছে এবং আদর করে রাখার কথা বলেছে। এত অভয় দেওয়ার পরও মিথ্যে ভয় পাওয়ায়-প্রাণীটি তাকে কঠিন ধমক দিয়ে ভয় দেখিয়ে বলেছে যে, যখন ঠ্যাং দুটো ধরে তার মুণ্ডু চেপে ধরবে তখন সে বুঝবে। আর সে, তার গিন্নি এবং নয় ছেলে সবাই মিলে তাকে কামড়ে দেবে।
Related Question
View Allপ্রাণীটি কুস্তিতে পারবে না বলেছে লোকটিকে অভয় দেওয়ার জন্য। লোকটি যেন ভয় না পায় তাই প্রাণীটি তাকে না মারার কথা বলেছে এবং কুস্তিতে সে পারবে না বলে আশ্বস্ত করেছে।
প্রাণীটির মন বড্ড নরম ও শান্ত স্বভাবের। কেননা তার হাড়ে কোনো রাগ নেই।
প্রাণীটির লোকটিকে চিবিয়ে খাওয়ার সাধ্য নেই। কেননা তার মন খুব নরম এবং তার হাড়ে কোনো রাগ নেই।
প্রাণীটির মাথায় অসুখ। তাই তার মাথায় শিং থাকলেও সে কাউকে গুঁতায় না।
প্রাণীটি লোকটিকে তার বাসস্থান গর্তে থাকার আমন্ত্রণ জানিয়েছে। সেখানে চার দিন বাস করতে বলেছে।
প্রাণীটি লোকটিকে তার গর্তে চার দিন বাস করার আমন্ত্রণ জানিয়েছে। তাকে সে রাত-দিন আদর করে শিকেয় তুলে রাখতে চেয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!