মানুষের সঙ্গে মানুষের ব্যবধান বাড়ছে।
সুখী মানুষের সুখের কথা বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
বাস্তবতার দিক থেকে সাধারণত যারা নিজেদের সুখী বলে দাবি করে, কবির মতে তারা প্রকৃত সুখী মানুষ নয়। কারণ তারা যেভাবে সুখী হওয়ার চেষ্টা করে তা যথার্থ উপায় নয়। বিত্ত-বৈভবের দুর্ভাবনায় প্রকৃত সুখ অর্জিত হয় না। তারা নির্ভাবনায় ঘুমাতে পারে না। তাই কবি বলেছেন, সাধারণ জীবনযাপনে যারা অল্পতেই সুখের সন্ধান করে তারাই প্রকৃত সুখী। তাই শত কষ্টের মধ্যেও তারা নির্ভাবনায় রাতে ঘুমাতে যেতে পারে। প্রশ্নোক্ত লাইনটিতে এ কথাই বলা হয়েছে।
উদ্দীপকের সঙ্গে 'আশা' কবিতার মিলের দিকটি হলো প্রকৃত সুখী মানুষের পরিচয়।
ছোট ছোট স্বপ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র আশা মানুষকে বাঁচিয়ে রাখে। অতিরিক্ত অর্থ-বিত্তের লোভ মানুষকে অসুখী করে তোলে। কারণ যারা লোভের বশবর্তী হয়ে ছুটে বেড়ায়, তারা সুখের আনন্দ থেকে বঞ্চিত হয়।
উদ্দীপকের সংলাপে রহমত সুখী মানুষের সন্ধান করে। তার প্রয়োজন সুখী মানুষের জামা। রহমত একজন সুখী মানুষের সন্ধান পায়, কিন্তু জামা পায় না। কারণ তার কোনো জামা নেই। তার ঘরে অসুখী হওয়ার মতো কিছু না থাকার কারণেই সে সুখী মানুষ। 'আশা' কবিতার কবিও অর্থ-বিত্তহীনের মধ্যে প্রকৃত সুখের সন্ধান করেছেন। কারণ কবি মনে করেন বিত্ত-বৈভবের দুর্ভাবনা মানুষকে কখনো সুখ এনে দেয় না। তাতে মানুষ অসুখী হয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়। প্রকৃত সুখী মানুষ অল্পেই তুষ্ট হয়। প্রকৃত সুখী মানুষের পরিচয়ের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আশা' কবিতার মিল রয়েছে।
"উদ্দীপকের সুখী মানুষ 'আশা' কবিতার কবির ভাবনার প্রতিরূপ।"- মন্তব্যটি যথার্থ।
সুখ মানুষের আপেক্ষিক বিষয়। পৃথিবীতে সুখের বিষয়টি অনির্ধারিত। কাজের মধ্য দিয়েই মানুষের সুখ নির্ধারিত হয়। কাজ না করে অতিরিক্ত সুখের চিন্তা মানুষের অশান্তির কারণ হয়ে ওঠে।
'আশা' কবিতায় কবি তাদেরই প্রকৃত সুখী মানুষ বলেছেন যারা জীর্ণ বেড়ার ঘরেও রাতে নির্ভাবনায় ঘুমিয়ে যেতে পারে। প্রকৃত সুখী মানুষের মধ্যে সোনা-রুপার পাহাড় গড়ার প্রবণতা থাকে না। কবির ভাষায়, বিত্ত-সুখের দুর্ভাবনায় থাকলে মানুষের আয়ু কমে যায়। সারা দিনের পরিশ্রমের পর অভুক্ত থেকেও প্রকৃত সুখী মানুষ তুষ্ট থাকে। উদ্দীপকেও এমন এক সুখী মানুষের সন্ধান পাওয়া যায়, যার কিছুই নেই। তার কিছু নেই বলেই সে নিজেকে প্রকৃত সুখী মানুষ ভাবতে পারে।
লোভের মোহ পরিহার করে অল্পে তুষ্ট হওয়ার মাঝেই প্রকৃত সুখ বিদ্যমান। উদ্দীপকের সুখী মানুষ 'আশা' কবিতার কবির ভাবনার প্রতিরূপ হয়ে উঠেছে। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!