শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

লৌহের ব্যবহারের মাধ্যমে আধুনিক সভ্যতা গড়ে ওঠার কারণে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লৌহের ব্যবহার শুরু হয়। এশিয়া মাইনরে বসবাসকারী হিট্টাইটদের মধ্যে সর্বপ্রথম লৌহের ব্যবহার শুরু হয়। লৌহের ব্যবহার শুরু করা ছিল মানবসভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। কৃষিকাজের উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহার মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন এনেছে। বিশেষ করে লৌহ আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় যন্ত্রচালিত শক্তির ব্যবহার সম্ভব এবং শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়েছে। এসব কারণেই লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন উয়ারী- বটেশ্বর। উয়ারী-বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা নরসিংদীর বেলাব উপজেলার প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত। ১৯৩৩ সালে মুহম্মদ হানিফ পাঠান নামে একজন স্কুল শিক্ষক সর্বপ্রথম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীকালে তিনি তার পুত্র মুহম্মদ হাবিবুল্লাহ পাঠানকে নিয়ে উয়ারী-বটেশ্বর থেকে প্রত্নবস্তু সংগ্রহ ও গবেষণা আরম্ভ করেন। বিভিন্ন সময়ে অনুসন্ধানের ফলে আবিষ্কৃত হয়েছে যে, প্রায় আড়াই হাজার বছর পূর্বে উয়ারী-বটেশ্বর গ্রাম দুটির অধিকাংশ স্থানজুড়ে প্রাচীন বসতি ছিল, যা সময়কাল অনুযায়ী বাংলাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন প্রত্নস্থান। দীর্ঘ অনুসন্ধানের ফলে এখান থেকে প্রচুর পরিমাণে পাথরের পুঁতি, কাচের পুঁতি, লৌহ নির্মিত কুঠার, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রাসহ আরও অনেক ধরনের প্রত্নবস্তু পাওয়া যায়।

উদ্দীপকের শফিক নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন। শফিকের এই পরিদর্শন করা প্রত্নতাত্বিক স্থানটি উয়ারী-বটেশ্বর, যা উপরের আলোচনার মাধ্যমে সুস্পষ্ট। তাই বলা যায়, শফিকের পরিদর্শন করা স্থানটি উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানকে ইঙ্গিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন তথা উয়ারী-বটেশ্বর বিশেষ গুরুত্ব বহন করে। 

উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে, প্রায় আড়াই হাজার বছর আগে এখানে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। নগর সভ্যতা সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার অস্তিত্বকে প্রমাণ করে। অর্থাৎ- আড়াই হাজার বছর আগেই এ অঞ্চলের মানুষ জীবন- যাপনের দিক থেকে নাগরিক উৎকর্ষের পরিচয় রেখেছিল। আমরা জানি, বাংলাদেশের কৃষিনির্ভর জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে লাঙল। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত সবুজ কাচের গুটিকায় লাঙল প্রতীক উৎকীর্ণ থাকায় বোঝা যায় যে, সে সময়ের কৃষিজীবী সমাজের জীবনাচরণ ও ধর্মাচরণ একই সেতুবন্ধনে আবদ্ধ ছিল। কেননা দেবতা শীব বা বলরামের প্রধান প্রতীক হচ্ছে 'হল' বা 'লাঙল'। এখানে প্রাপ্ত ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভাণ্ডার প্রমাণ করে যে, এ অঞ্চলে মুদ্রানির্ভর অর্থনীতির বিকাশ ঘটেছিল। বিভিন্ন ধরনের মুদ্রা পাওয়ায় এটাও বোঝা যায় যে, উয়ারী-বটেশ্বর অঞ্চলে আন্তঃ ও বহির্বাণিজ্যের প্রচলন ছিল। উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত পাথর ও পোড়ামাটির তৈরি বিভিন্ন ধরনের পুঁতি দেখে ধারণা করা হয়, সমাজের উচ্চ শ্রেণির মানুষ পাথরের এবং নিম্ন শ্রেণির লোকেরা পোড়ামাটির পুঁতি অলঙ্কার হিসেবে ব্যবহার করত। অর্থাৎ- সমাজে সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্ব ছিল। এখানে প্রাপ্ত আশ্রাফপুর তাম্রশাসনের মাধ্যমে জানা যায়, জমিতে ব্যক্তি মালিকানা ছিল। এছাড়া উয়ারী-বটেশ্বরে বাটখারা পাওয়ায় বোঝা যায়, এ অঞ্চলের মানুষের পরিমাপ বিষয়ে জ্ঞান ছিল।

উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সহায়তায় যেমন সে সময়ের মানুষের সামাজিক জীবন সম্পর্কে ধারণা করা যায় তেমনি বর্তমান বাংলাদেশের সমাজজীবন কীভাবে গড়ে উঠেছে সে বিষয়েও জ্ঞান অর্জন হয়। বস্তুত বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উয়ারী-বটেশ্বর একটি মাইলফলক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
676
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের নগরায়ণ বৃদ্ধির হার দ্রুতগতিতে বেড়ে চলায় সাংস্কৃতিক ব্যবধান দেখা দিচ্ছে। দেশে নগরায়ণ যে হারে বৃদ্ধি পাচ্ছে নগর মানসিকতা সে তুলনায় অনেক পিছিয়ে আছে। অর্থাৎ বস্তুজগতের উন্নতির সাথে তাল মিলিয়ে মনোজগতের উন্নতি সম্ভব হচ্ছে না। ফলে সাংস্কৃতিক ব্যবধান দেখা দিচ্ছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
435
উত্তরঃ

উদ্দীপকের শিক্ষার্থীরা বগুড়ার মহাস্থানগড় নামক প্রত্নতাত্ত্বিক স্থানে শিক্ষা সফরে গিয়েছে। 

মহাস্থানগড় প্রাচীন বাংলার সভ্যতার অন্যতম নিদর্শন ও পুরাকীর্তির স্থান। বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে বর্তমান শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে এটি অবস্থিত। এর প্রাচীন নাম পুণ্ড্রবর্ধন বা পুণ্ডনগর। এক সময় এটি ছিল প্রাচীন বাংলার রাজধানী। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব অপরিসীম। কারণ এগুলোর ওপর ভিত্তি করে বাংলার সামাজিক ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো হলো- বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, পরশুরামের প্রসাদ, গোকুল মেধ, শীলাদেবীর ঘাট, মুনীর ঘোন ইত্যাদি। এছাড়াও মহাস্থানগড়ে আবিষ্কৃত অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, খেলনা, থালা-বাসন, জলপাত্র, রন্ধনপাত্র, সীলমোহর, ব্রোঞ্জের গহনা ইত্যাদি।

উদ্দীপকের শিক্ষার্থীরা বগুড়ার একটি প্রত্নতাত্ত্বিক স্থানে শিক্ষাসফরে গিয়ে পোড়ামাটির ফলক, তামা ব্রোঞ্জের গহনা, পাথরের মূর্তি, সীলমোহর ইত্যাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায়। শিক্ষার্থীদের দেখা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বগুড়ার মহাস্থানগড়কে নির্দেশ করে, যা উপরের আলোচনায় সুস্পষ্ট। তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষার্থীরা বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে গিয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
299
উত্তরঃ

উদ্দীপকের আসহাব সাহেবের বক্তব্যে সমকালীন সামাজিক ইতিহাস রচনা করার ক্ষেত্রে সমাজবিজ্ঞান বিষয়টির গুরুত্ব ফুটে উঠেছে।

সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজকাঠামোর বিজ্ঞান। আর সমাজকাঠামো হলো সমাজের সামগ্রিক ব্যবস্থা। সমাজবিজ্ঞান যেহেতু সমাজকাঠামো তথা ব্যক্তি, গোষ্ঠী, বিভিন্ন অনুষ্ঠান- প্রতিষ্ঠান, মানুষের পারস্পরিক সম্পর্ক ও কার্যাবলি, সমাজের অতীত ইতিহাস ইত্যাদি সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে সেহেতু সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ও গভীর জ্ঞান অর্জন করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এই সমাজকাঠামোরই উপাদান। এ উপাদানগুলোই সমাজ ইতিহাসকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামাজিক ইতিহাসের অংশ। আর সামাজিক ইতিহাস হলো একটি জাতি বা সম্প্রদায়ের অতীতের নির্দিষ্ট সময়ের সমাজব্যবস্থার পূর্ণ বিবরণ। আমরা জানি, ভবিষ্যৎ সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে অতীতের মানব গোষ্ঠীর অভিজ্ঞতা, আইন-কানুন, রীতি-নীতি জানা দরকার। এক্ষেত্রে সামাজিক ইতিহাসের জ্ঞান খুবই জরুরি। আর সামাজিক ইতিহাস জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের বিকল্প নেই। কারণ একমাত্র সমাজবিজ্ঞানই সামাজিক ইতিহাস নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করে। তাই বলা যায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে সামাজিক ইতিহাস রচনা করতে হলে সমাজবিজ্ঞান পাঠের বিকল্প নেই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
249
উত্তরঃ

সাঁওতালরা রংপুর, দিনাজপুর, রাজশাহী, মৌলভীবাজার, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বাস করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
290
উত্তরঃ

মানুষের জীবনাচরণের সব দিক সংস্কৃতির আওতাভুক্ত হওয়ায় ব্যাপক অর্থে সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের সুস্পষ্ট ইঙ্গিত বহনকারী একটি উপাদান। প্রকৃত অর্থে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনপ্রণালি। সংস্কৃতি একটি সমাজ বা জাতিকে পরিচালিত করে। সর্বোপরি বলা যায়, সংস্কৃতি একটি সমাজ বা জাতির পরিচয় বহন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
3.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews