শফিক সাহেব জাতিসংঘের একটি সংস্থায় কর্মরত আছেন। সংস্থাটি বাংলাদেশের কল্যাণে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ২০১৩ সালের মে মাসে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে পটুয়াখালী জেলার গলাচিপা থানার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য খাবার ও পানীয় জল সরবরাহ এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণের
দায়িত্ব পালন করে।

Updated: 10 months ago
উত্তরঃ

রেডক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

উত্তরঃ

পৃথিবী জুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত একটি আন্তর্জাতিক সংস্থার নাম ওয়ার্ল্ড ভিশন।

১৯৫০ সালে কোরীয় যুদ্ধের পরিত্যক্ত শিশুদের পরিচর্যার মধ্য দিয়ে মার্কিন নাগরিক Dr. Bob Pierce ওয়ার্ল্ড ভিশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে ওয়ার্ল্ড ভিশন তার কার্যক্রম পরিচালনা করছে। এটি শিশু স্বাস্থ্যের উন্নয়ন, ত্রাণ ও পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টিসহ তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত শফিক সাহেব ইউনিসেফে কর্মরত আছেন।

জাতিসংঘের যেসব বিশেষ সংস্থা আন্তর্জাতিকভাবে শিশুকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, ইউনিসেফ তাদের মধ্যে অন্যতম। এটি জাতিসংঘের একক সংস্থা, যা শুধু শিশুদের নিয়ে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ওষুধ সরবরাহের জন্য ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল বা ইউনিসেফ গঠিত হয়। ইউনিসেফের মূল লক্ষ্য হলো শিশুদের স্বাস্থ্য এবং কল্যাণমূলক কাজে সাহায্যদান। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত শিশুদের জন্য ত্রাণসামগ্রী সরবরাহ ও বণ্টন করে থাকে ইউনিসেফ।

উদ্দীপকের শফিক সাহেব জাতিসংঘের একটি সংস্থায় কর্মরত আছেন। সংস্থাটি ২০১৩ সালের মে মাসে ঘূর্ণিঝড়ের আঘাতেপটুয়াখালী জেলার গলাচিপা থানার ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য খাবার ও পানীয় জল সরবরাহ, জরুরি ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ করে।
যা জাতিসংঘের ইউনিসেফের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, শফিক সাহেব ইউনিসেফে কর্মরত আছেন

উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠান ইউনিসেফ বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশে ব্যাপকহারে শিশুমৃত্যুর হার বেড়ে গিয়েছিল। তৎকালীন সময় থেকে শিশু ও প্রসূতি মৃত্যুহার রোধ এবং তাদের অবস্থার উন্নতির জন্য ইউনিসেফ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্থাটি এদেশের বিভিন্ন স্থানে মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র স্থাপন করেছে। এছাড়া গ্রামে স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালি ব্যবস্থা, যক্ষ্মা, ম্যালেরিয়া ইত্যাদি থেকে প্রতিকার ও প্রতিরোধ ইত্যাদি কার্যক্রমসহ টিকা, ইনজেকশন, প্রচার প্রচারণামূলক কাজ করে। থাকে। এদেশের পুষ্টিহীনতা সমস্যা মোকাবিলায় ইউনিসেফ পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ, পুষ্টি সংক্রান্ত জ্ঞান দান এবং WHO এর সাথে যৌথভাবে ওষুধ সরবরাহ করে থাকে।

এগুলো ছাড়াও বাংলাদেশ সরকারের শিক্ষা কর্মসূচির পাশাপাশি ইউনিসেফ এদেশের শিক্ষার উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধিতে কাজ করে থাকে। ইউনিসেফ নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পুরাতন প্রতিষ্ঠানের সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ দান, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে নানা ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করে থাকে। সেই সাথে এদেশের মহিলাদের কর্মোপযোগী করে গড়ে তোলার জন্য ইউনিসেফ নানা ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে ইউনিসেফ সহায়তা করে থাকে। বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয়ঃনিষ্কাশনের জন্য ইউনিসেফ বিনামূল্যে টিউবওয়েল, পাকা পায়খানার ব্যবস্থা করে থাকে। এছাড়া ইউনিসেফ বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সন্তান প্রসবে সহায়তার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

105

Related Question

View All
উত্তরঃ

মানবহিতৈষী ব্যক্তি হেনরি ডুনান্ট (Henri Dunant) এর উদ্যোগে Red Cross Society প্রতিষ্ঠিত হয়।

২৪ জুন, ১৮৫৯ সালে ইতালির সলফ্যারিনো গ্রামে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ভয়াবহতা নিয়ে হেনরি ডুনান্ট A Memory of Solferino' নামক বইতে বিশ্বব্যাপী মানুষের কাছে যুদ্ধাহতদের সেবার জন্য একটি বিশ্ব সংস্থা গড়ে তোলার আহ্বান জানান। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি হেনরি ডুনান্ট অপর ৪ জন জেনেভাবাসীকে নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ১৮৬৩ সালের ২৬ অক্টোবর তারিখে এ কমিটি ১৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায়। এ সম্মেলনের মাধ্যমেই আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা লাভ করে।

177
উত্তরঃ

সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

এইডস একটি প্রাণঘাতী রোগ। এইডস রোগের ভাইরাস মানবদেহে প্রবেশ করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
এই রোগে আক্রান্ত হলে শরীরের ওজন দ্রুত কমতে থাকে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত অবসাদগ্রস্ততা, বিরতিহীন ডায়রিয়া, খাবারে অরুচি, শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
উদ্দীপকের সুরমার ক্ষেত্রে এই উপসর্গগুলোই দেখা দিয়েছে।

উদ্দীপকের সুরমার সন্তান জন্মের পর দ্রুত ওজন কমতে থাকে। প্রায় সপ্তাহখানেক জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ আরওউপসর্গ নিয়ে সুরমা ডাক্তারের কাছে যায়। তখন রক্ত পরীক্ষায় জানা যায় সে একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। সুরমার প্রাণঘাতী রোগটির উপসর্গগুলো ওপরে বর্ণিত এইডস রোগের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

224
উত্তরঃ

সুরমার সন্তানের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

এইডস এর বিস্তৃতি বন্ধে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সেভদ্যা চিলড্রেন বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বিশেষ করে যেসব শিশুর এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য সংস্থাটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এক্ষেত্রে সংস্থাটি যেসব কাজ করে তা হলো সমষ্টিকেন্দ্রিক সাহায্য প্রদান, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, মানসিক সমর্থন, পুষ্টিকর খাবার সরবরাহ ইত্যাদি। অসহায়, এতিম এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ওপর গুরুত্বারোপ করে এইডস বিষয়ে সেভদ্যা চিলড্রেন ব্যাপক কর্মসূচি পালন করে। ২০১৪ সালে সংস্থাটি HIV/AIDS কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ১১.৮ মিলিয়ন শিশুকে সহযোগিতা প্রদান করেছে। সুরমার সন্তানের ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা করতে পারে।

উদ্দীপকের সুরমা এইডসে আক্রান্ত হওয়ায় তার সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আর যেসব শিশু এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সুরক্ষায় সেভদ্যা চিলড্রেন নানামুখী কর্মসূচি গ্রহণ করে। যেহেতু সুরমার সন্তান এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে সেহেতু সংস্থাটি সুরমার সন্তানকে সহযোগিতা করতে পারে।

উপরের আলোচনা থেকে বলা যায়, সুরমার সন্তানের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে।

188
উত্তরঃ

ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম হলো সংকট প্রতিরোধ ও পুনরুদ্ধার কার্যক্রম।

UNDP বিভিন্ন দেশে বিদ্যমান সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করে। পাশাপাশি সংঘাত ও দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কার্যক্রমেও সহায়তা দিয়ে থাকে। এছাড়া UNDP ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকারকে ঝুঁকি হ্রাস বিষয়সমূহ নির্ধারণ, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত নীতি প্রণয়ন এবং কর্মসূচির মান নির্ধারণে সহযোগিতা করে থাকে। UNDP নিরস্ত্রীকরণ, সেনা অপসারণ, মাইন অপসারণ, বাস্তুহারা লোকদের পুনর্বাসন এবং নির্যাতন রোধে কর্মসূচি পরিচালনা ইত্যাদি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

250
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews