শবনমের বিবাহ বার্ষিকীতে তার স্বামী তাকে কতগুলো ফুল উপহার দিলেন। শবনম সেগুলোকে তিনটি ডালের সাহায্যে সুন্দর করে সাজালো। কিন্তু শবনমের বাড়িটি রাস্তার ধারে ও অত্যন্ত পুরানো হওয়ায় মেঝের বিভিন্ন অংশে ফাটা দাগ দেখা যায়। বাড়ির সৌন্দর্য

Updated: 2 months ago
উত্তরঃ

বাড়ি তৈরির পূর্বে স্থপতি নীল রঙের কাগজে বাড়ির যে নকশা আকেন তাই ব্লু-প্রিন্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বাসগৃহ অন্যতম।
বাসগৃহ আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়। সারাদিন কর্মব্যস্ততার পর আমরা গৃহে ফিরে বিশ্রাম নিই। গৃহ আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে। এখানেই আমরা দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করি। পারিবারিক বন্ধন ও সামাজিকতা রক্ষায় গৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গৃহ পরিবেশ থেকেই মানুষের মূল্যবোধ গড়ে ওঠে। তাই বলা যায়, বাসগৃহ আমাদের একটি অন্যতম মৌলিক চাহিদা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

শবনম জাপানি পদ্ধতিতে ফুল সাজালেন।
পুষ্পসজ্জা গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে। গৃহসজ্জার একটি অংশ হলো পুষ্পসজ্জা। ঘরের ও টেবিলের আকারের ভিত্তিতে ফুল সাজাতে হয়।
জাপানি পদ্ধতিতে পুষ্পসজ্জাকে 'ইকেবানা' বলা হয়। ইকেবানা তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। জাপানিরা পুষ্পবিন্যাসের সময় মাটি, মানুষ ও সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে। শবনম কতগুলো ফুল নিয়ে তিনটি ডালেরসাহায্যে সুন্দর করে সাজালেন। প্রথম ধাপে শবনম সবচেয়ে উঁচু ডালসহ একটি ফুল নিলেন, যেটি স্বর্গের প্রতীক। এটি তিনি ফুলদানির কেন্দ্রে রাখলেন। এই ডালকে অবলম্বন করে অন্যগুলো সাজালেন।দ্বিতীয় ধাপটি মানুষের প্রতীক। এই ডালের উচ্চতা প্রথম ডালের

অংশ। তৃতীয় ধাপটি দ্বিতীয় ধাপের অংশ। এই ধাপটি পৃথিবীর প্রতীক। ইকেবানা পদ্ধতিতে পুষ্পসজ্জার ক্ষেত্রে শুধু তিনটি শাখা থাকতে হবে তা নয়। তিনটির অধিক থাকলে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়। শবনম এই পদ্ধতিতে পুষ্পসজ্জার ক্ষেত্রে বিভিন্ন আকারের পাত্র ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি পিনহোল্ডার ব্যবহার করে ফুলগুলো সাজান।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মেঝেতে আচ্ছাদন ব্যবহার করে শবনম তার সমস্যার সমাধান করতে পারেন।

মেঝের আচ্ছাদন হিসেবে কার্পেট, শতরঞ্জি, মাদুর, পাটি প্রভৃতি ব্যবহার করা হয়। এগুলো গৃহসজ্জার অন্যতম উপকরণ। মেঝের আচ্ছাদন হিসেবে কার্পেট বহুল ব্যবহৃত ও জনপ্রিয় গৃহসজ্জার উপকরণ। বর্তমানে বিভিন্ন মাপের ও মানের কার্পেট পাওয়া যায়।
শবনমের বাড়িটি অনেক পুরানো হওয়ায় মেঝেতে ফাটা দাগ দেখা দিয়েছে। মেঝের এই ত্রুটি ঢেকে রাখতে তিনি কার্পেট, রঙিন শতরঞ্জি ইত্যাদি ব্যবহার করতে পারেন। এগুলো একদিকে তার ঘরের সৌন্দর্য বাড়াবে অন্যদিকে সমস্যার সমাধানও হবে। এক্ষেত্রে তাকে কার্পেট নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ, আমাদের দেশে ধুলাবালি বেশি বলে কার্পেটে অনেক ধুলাবালি জমে যায়। ফলে 'ডাস্ট অ্যালার্জি' হওয়ার আংশকা থাকে। বড় কার্পেট হলে অনেক সময় ও শক্তি ব্যয় হয় এ কাজে। আবার কার্পেট পুরু হলে নিয়মিত পরিষ্কার করা সম্ভব নয়। তখন শবনমকে ব্রাশের সাহায্যে কার্পেটের ধুলাময়লা পরিষ্কার করতে হবে। নিয়মিত ধৌত করলে কার্পেটের রং ও জমিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিজে গেলে বা ধোয়ার পর কার্পেট কড়া রোদে শুকাতে দেয়া যাবে না। এতে কার্পেটের রং নষ্ট হয়ে যেতে পারে।
-এসব দিক লক্ষ রেখে শবনম তার বাড়িতে কার্পেট ব্যবহার করতে পারেন। এতে তার বাড়ির সৌন্দর্য বাড়বে এবং মেঝের ফাটা দাগগুলো ঢেকে রাখা সম্ভব হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
30

Related Question

View All
উত্তরঃ

সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাই সৌর বিদ্যুৎ

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
40
উত্তরঃ

দৈনিক কোন কাজের পর কোন কাজ করা হবে তার সময় উল্লেখ করে যে তালিকা প্রণয়ন করা হয় তাকে সময় তালিকা বলে।
সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি অনুসরণ করলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায় এবং সঠিক সময়ে কাজ করার সুঅভ্যাস গড়ে ওঠে। কাজের মধ্যে তাড়াহুড়ো লাগে না এবং কাজ এলোমেলো হয় না। সময় তালিকা ব্যক্তিকে সচেতন করে গড়ে তোলে। তাই প্রত্যেককেই সময় তালিকা অনুসরণ করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
30
উত্তরঃ

আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপরই আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে।

নানা উপাদানে তৈরি আসবাবের যত্ন নেওয়ার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তাই আসবাবের ধরন জেনে সেগুলো পরিষ্কার করলে স্থায়িত্ব বৃদ্ধি পায়। আসবাবের স্থায়িত্ব বাড়াতে রিফাতকে কিছু বিষয়ে সর্তক হতে হবে।

i. উদ্দীপকের কাঠের আসবাবপত্রকে শুকনো কাপড়, তোয়ালে অথবা পালকপত্র দিয়ে ঝেড়ে ধুলা ফেলে দিতে হবে।
ii. যেখানে কাঠের খোদাই করা নকশা আছে, সেসব জায়গাগুলোতে বেশি করে পাতলা কাপড় ছোট ছোট কাঠির মাথায় বেঁধে নকশার ভেতরের ধুলা ময়লা বের করে আনতে হবে।
iii. কোথাও ভেঙে গেলে সেখানে উপযুক্ত এবং সঠিক কাঠ নির্বাচন করে মেরামত করতে হবে। কোনো জোড়া ফাঁকা হলে অথবা খুলে গেলে সেগুলো ভালোভাবে মেরামত করে নিতে হবে।
iv. কাঠের আসবাবপত্রে কোনো দাগ লাগলে সেটা উঠিয়ে দ্রুত রং করিয়ে নিতে হবে।
V. মেরামতের পরই কাঠের আসবাবপত্রকে বার্নিশ করতে হবে।
vi. বছরে দু'বার না পারলেও একবার কাঠের আসবাবপত্র রং করতে হবে।
vii. কাঠের আসবাবপত্রের যত্ন ব্যবহারের ওপরও অনেকাংশে নির্ভর করে। তাই ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।
এসব বিষয়ে গুরুত্ব দিলেই রিফাত তার আসবাবের যত্ন যথার্থভাবে নিতে পারবেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
34
উত্তরঃ

গৃহের অভ্যন্তরীণ সৌন্দর্য আসবাবের ওপর নির্ভর করে- আমি এ বক্তব্যটির সাথে একমত।

গৃহে বসবাস করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন আসবাবপত্র। আসবাবপত্রের সঠিক বিন্যাস গৃহকে আকর্ষণীয় ও মনোরম করে তোলে।
নিজের গৃহ সবার কাছেই শান্তির আশ্রয়স্থল। এ গৃহকে মনের মতো সাজিয়ে রাখার বাসনা সবারই জাগে। আরাম আয়েশে বসবাসের জন্য এবং প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে রাখার জন্য প্রয়োজন হয় বিভিন্ন আসবাবের।
আসবাবপত্র বলতে টেবিল, চেয়ার, সোফাসেট, খাট, ওয়ারড্রোব, আলমারি, বুকসেলফ ইত্যাদি গৃহসজ্জা সামগ্রীকে বোঝায়। পরিকল্পিত উপায়ে উপযোগী আসবাবপত্র নির্বাচন, ক্রয়, বিন্যাস ও যত্নের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় করা যায়। এসবের জন্য টাকা পয়সাই যথেষ্ট নয়। এর জন্য চাই শৈল্পিক দৃষ্টিভঙ্গি, বাস্তবজ্ঞান, জীবনধর্মী চাহিদা ও কল্পনার সাথে সমন্বয় সাধন। আসবাবপত্র বিন্যাসের সময় শিল্পনীতির প্রতি খেয়াল রাখতে হবে। আসবাবের বর্ণ, আকার, পর্দা, কক্ষের রং ইত্যাদির সমন্বয়ে এমনভাবে আসবাবপত্র বিন্যাস করতে হবে যাতে ছন্দের সৃষ্টি হয়।
তাই বলা যায়, সুনির্বাচিত আসবাবপত্র পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় সেগুলোকে দেয়াল সজ্জা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

জাপানিদের পুষ্পবিন্যাস পদ্ধতিকে ইকেবানা বলে।
জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। তারা পুষ্পবিন্যাসের সময় সৃষ্টিকর্তা, মাটি ও মানুষকে স্মরণ করে। এপুষ্পসজ্জায় সর্বোচ্চ ডালটি স্বর্গের, দ্বিতীয় ধাপটি মানুষের আর তৃতীয় ধাপটি পৃথিবীর প্রতীক। এই পুষ্পবিন্যাসে শুধু যে তিনটি শাখা থাকে তা নয়। তিনের অধিক শাখা থাকলেও সেগুলোকে এমনভাবে সাজাতে হয় যেন তিনটি মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews