শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো।

Updated: 6 months ago
উত্তরঃ

ঝাঁক - আকাশে ঝাঁক বেঁধে পাখি উড়ছে।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

হাঁক - রোজ দুপুর বেলা ফেরিঅলার হাঁক শোনা যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

হইচই - হইচই শুনে কান ঝালাপালা হয়ে গেল।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

ডাক - প্রতিদিন নানা রকম পাখির ডাক শুনে ঘুম ভাঙে।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

পল্লি - পল্লিগানের সুরে মন ভরে যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

নিশিরাত - নিশিরাতে শিয়ালের ডাক শোনা যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

মুশকিল - শব্দের কারণে শহরে শান্তিতে ঘুমানো মুশকিল

Joy Roy
Joy Roy
8 months ago
86

শব্দদূষণ 

সুকুমার বড়ুয়া

গরু ডাকে হাঁস ডাকে-ডাকে কবুতর 

গাছে ডাকে শত পাখি সারা দিনভর। 

মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে 

নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। 

দোয়েল চড়ুই মিলে কিচির মিচির 

গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।

 

 

 

 

শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে 

ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। 

সিডি চলে, টিভি চলে, বাচ্ছে টেলিফোন

দরজায় বেল বাজে,কান পেতে শোন। 

গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে 

ছোটদের হইচই ইশকুল মাঠে। 

পল্লির সেই সুরে ভরে যায় মন

শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।

Related Question

View All
উত্তরঃ

নিশিরাতে চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

ভোর বেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

ফেরিঅলা হাঁক দিচ্ছে- থালাবাসন চাই?

Joy Roy
Joy Roy
8 months ago
উত্তরঃ

শব্দদূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।

Joy Roy
Joy Roy
8 months ago
45
উত্তরঃ

শব্দদূষণ হলো এমন একটি অবস্থা, যেখানে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শব্দ পরিবেশে ছড়িয়ে পড়ে। এই অতিরিক্ত বা অপ্রয়োজনীয় শব্দ মানুষের সহ্য সীমার মাত্রা ছাড়িয়ে যায়। যেকোনো শব্দ মানুষকে বিরক্ত বা ক্ষতিসাধন করলে তাকে শব্দদূষণ বলে। শব্দদূষণ বেশির ভাগ মানুষের সৃষ্টি। এর ফলে মানুষের শ্রবণ ক্ষমতা, মনোযোগ নষ্ট হয় ও ঘুমের সমস্যা হয়।

Joy Roy
Joy Roy
8 months ago
130
উত্তরঃ

'পল্লির সেই সুরে ভরে যায় মন'- লাইনটি সুকুমার বড়ুয়া রচিত 'শব্দদূষণ' কবিতা থেকে নেওয়া। এই লাইনটি পল্লির শান্ত প্রকৃতির ও গ্রামীণ আনন্দময় জীবনের অনুভূতি প্রকাশ করে। পল্লির মানুষের ঘুম ভাঙে মোরগের ডাক শুনে। এভাবে বিভিন্ন পশুপাখির ডাক শুনে তাদের সময় চলে যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
155
উত্তরঃ

'শহুরে জীবন জ্বালা শব্দদূষণ' এই বাক্যটি 'শব্দদূষণ' কবিতায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় তুলে ধরেছে। এই লাইনের মাধ্যমে সমগ্র কবিতায় শহুরে জীবনের ব্যস্ততা, অশান্তি ও বিভিন্ন ধরনের কোলাহল ফুটে উঠেছে। শহরে সকালে ঘুমানো যায় না পাতি কাক আর হর্নের শব্দের জন্য। চারদিকে উচ্চেঃস্বরে সিডি, টিভি, কলিং বেল, টেলিফোন বাজে। অলিগলিতে ফেরিঅলা ডাকে। শহরে সবসময় কোলাহল, কোনো প্রশান্তি নেই। এসব শব্দদূষণের ফলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
131
উত্তরঃ

শব্দদূষণের ফলে মানুষের জীবন বিশৃঙ্খল ও অতিষ্ঠ হয়ে যায়।
শব্দদূষণের ফলে মানুষের যেসব অসুবিধা হয় তা নিম্নে দেওয়া
হলো-
১. শব্দদূষণের ফলে মানুষের মেজাজ খিটখিটে হয়।
২. মানসিক চাপ অনুভব করে।
৩. কাজে মনোযোগ ধরে রাখতে পারে না।
৪. ঘুমের সমস্যা ও শ্রবণ ক্ষমতা কমে যায়।
৫. শিশুদের মানসিক বিকাশ কমে যায়।

Joy Roy
Joy Roy
8 months ago
118
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews