ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়।
১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন।
হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা।
সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়।
Related Question
View Allউৎসব মানে আনন্দ-অনুষ্ঠান
উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে
নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে।
অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়।
দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়।
দুর্গাপূজা হয় শরৎকালে
সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় ।
নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈশাবী বলে। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে।
বাংলা বছরের প্রথম দিন হলো ১লা বৈশাখ। এই দিনকে নববর্ষ বলে। এই দিনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা রকম আয়োজন করা হয়। গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় বিভিন্ন রকম মজাদার খাবার, খেলনা পাওয়া যায়। অনেক জায়গায় নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা বের হয়।
পার্বত্য অঞ্চলে নতুন বছরকে বরণ করে নিতে যে উৎসব হয়, তাকে বৈশাবী বলে। বৈশাবী উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে। যেমন: ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়।
মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। ঈদের দিন ফিরনি-সেমাই, পোলাও-মাংস রান্না করা হয়।
পূজা হিন্দুদের ধর্মীয় আচার। বিভিন্ন পূজা উপলক্ষ্যে হিন্দুরা বিভিন্ন উৎসব আয়োজন করে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি পূজা উপলক্ষ্যে সবাই সুন্দর করে সেজে পূজামণ্ডপে যায়। পূজা উপলক্ষ্যে নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি মজাদার খাবার তৈরি হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!