শরৎ আসে বর্ষার পর। ভাদ্র-আশ্বিন এই দুই মাস মিলিয়ে শরৎকাল। বৃষ্টিস্নাত বর্ষার পরে শরৎ প্রকৃতিতে ভিন্ন রূপ নিয়ে আসে। শরৎকালে আকাশে মেঘের যেরূপ দেখা যায় তা অপূর্ব, এ সময় আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়।
Related Question
View Allইলশেগুঁড়ি - হালকা ঝিরঝিরে বৃষ্টি। এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায়। এ কারণেই এমন বৃষ্টির নাম ইলশেগুঁড়ি। - ইলশেগুঁড়ি বৃষ্টি হলে নদীতে বেশি ইলিশ ধরা পড়ে।
মুষলধারে - খুব বড়ো বড়ো ফোঁটায় পড়া বৃষ্টি। - আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
পেঁজা তুলো- তুলা খুনে বা টেনে আঁশ বের করা। - আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়।
ষড়ঋতু - ছয়টি ঋতু। - বাংলাদেশ ষড়ঋতুর দেশ।
বর্ষাকাল - বৃষ্টির সময়। - বর্ষাকালে কদম ফুল ফোটে।
অসহ্য - যা সহ্য করা বা সওয়া যায় না। - গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!