কম্পিউটার শব্দের অর্থ হলো গণক বা হিসাবকারী যন্ত্র।
বর্তমানে মানবজীবনের প্রতি ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার রয়েছে। এমন কোনো কাজ নেই যেখানে এ যন্ত্রটি সহযোগিতা করে না। শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, সামরিক কর্মকাণ্ড সব ক্ষেত্রেই কম্পিউটার অত্যাবশ্যকীয় উপাদানে পরিণত হয়েছে। এর মাধ্যমে অল্প সময়েই দূর-দূরান্তে অতি সহজেই যোগাযোগ করা যায়। কম্পিউটার যন্ত্রটির ব্যবহার বাদ দিয়ে মুহূর্তেই আধুনিক সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এসব কারণেই বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত শাওনের সমস্যার কারণ হলো অধিক সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকা।
কম্পিউটারের কি-বোর্ড ও মাউসের দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফারহানের হাতের রগ, স্নায়ু, কব্জি, বাহুতে, কাঁধে ও ঘাড়ে অতিরিক্ত টান বা চাপ পড়ে। ফলে কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব অঙ্গে ব্যথাসহ নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে। এসব সমস্যার মধ্যে রয়েছে হাত, বাহু ও আঙ্গুলের ব্যথা, আঙুল ফুলে যাওয়া ইত্যাদি। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখে নানারকম সমস্যার সৃষ্টি হয়। একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া এবং চোখের পানি শুকিয়ে যাওয়া, আরো দুটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হলো কাপাল টানেল সিনড্রোম ও মিউকিউলো-স্কেলেটাল সিনড্রোম।
শাওনের ব্যবহৃত যন্ত্রটি হলো কম্পিউটার। এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্নক্ষেত্রে ব্যবহৃত হয়। শিক্ষা, যোগাযোগ, শিল্প-কারখানা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সর্বত্র দেখা যায়।
শ্রেণিকক্ষে শিক্ষণ, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। বাস ও ট্রেনের টিকেট বুকিং, সময়সূচি জানা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোল ইত্যাদি কাজে কম্পিউটার দরকার হয়। বিভিন্ন পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত
মান যাচাই, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজে শিল্প-কারখানায় কম্পিউটার ব্যবহৃত হয়। চিকিৎসাক্ষেত্রে রোগীর পরিচয়, ঠিকানা, রোগের লক্ষণ, রোগীর অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি রেকর্ড করে রাখা, ঔষধ নির্বাচন ও পরীক্ষা-নিরীক্ষায় কম্পিউটার কাজে লাগে। এছাড়া ব্যবসা-বাণিজ্যে পণ্যের মজুদ নিয়ন্ত্রণ, ব্যবসায়িক যোগাযোগ, টিকেট বুকিং, ব্যাংকিং
সিস্টেম, স্টাফদের বেতন, আয়-ব্যয়ের বাজেট ও হিসাব নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।
সুতরাং আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে কম্পিউটারের গুরুত্ব ও ব্যবহার বহুমুখী।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!