শাকিব একজন রিক্সা চালক। সে এখন আর আগের মতো রিক্সা চালাতে পারে না'। রিক্সা চালাতে গেলে প্রায়ই সে হাপিয়ে ওঠে। পরিবারের চাহিদা মিটিয়ে সে তার শরীরের চাহিদা মতো খাদ্য গ্রহণ করতে পারে না।

Updated: 1 year ago
উত্তরঃ

রক্ত গঠনের জন্য লৌহের প্রয়োজন।

উত্তরঃ

কৈশোরে প্রোটিনের চাহিদা কিছুটা বেশি থাকে। কারণ এই সময়ে দ্রুত গতিতে শরীরের বৃদ্ধি ঘটে। এই বয়সে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা উচিত।

উত্তরঃ

যথাযথ পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সঠিক পরিমাণে গ্রহণ না করাই শাকিবের শারীরিক দুর্বলতার কারণ। আমাদের বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। খাবার থেকেই শক্তি পাওয়া যায়। শক্তির চাহিদা নির্ভর করে ব্যক্তির পরিশ্রমের ধরন, শারীরিক অবস্থা, বয়স ইত্যাদির ওপর।
কোনো ব্যক্তি যদি বেশি শারীরিক পরিশ্রম করে তবে তার বেশি কিলোক্যালরিযুক্ত খাদ্যের প্রয়োজন হয়। শাকিব রিক্সাচালক। তাকে অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয়। তাই তার জন্য বেশি ক্যালরিসমৃদ্ধ খাবার প্রয়োজন। তেল, ঘি, ভাজা খাবার, চিনি, গুড়, মিষ্টি ইত্যাদিতে বেশি কিলোক্যালরি আছে। শাকিব পরিবারের চাহিদা মিটিয়ে তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করতে পারে না। দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় কম খাদ্য গ্রহণ করার ফলে শাকিবের শরীরের ওজন অনেক কমে গেছে। তার শরীরে শক্তি উৎপাদন কম হয় অথচ বেশি শারীরিক পরিশ্রম হয়। এ কারণে তার শরীর দুর্বল হয়ে পরেছে।

উত্তরঃ

শাকিব রিক্সা চালায়। এটি বেশি পরিশ্রমের কাজ। তাকে শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সুষম খাবার খেতে হবে।
শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিনই আমাদের ছয়টি পুষ্টি উপাদানসমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হয়। শুধু একটি দুটি খাদ্য গ্রহণ করলে খাবার সুষম হয় না। সুষম খাদ্য দেহের জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি ও ক্যালরি সরবরাহ করে। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সকল পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব অপরিসীম। শাকিবকে প্রতিবেলার খাবারে মাছ, মাংস, ডাল ভাত, রুটি, শাকসবজি, ফল, তেল, দুধ ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য খেতে হবে। এছাড়া মৌসুমী শাকসবজি, ফলমূল ও টক জাতীয় ফল খেতে হবে। তাকে প্রয়োজনীয় মোট কিলোক্যালরির ৫০%-৬০% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ২০%-৩০% স্নেহজাতীয় খাদ্য এবং ২০%-২৫% প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য খেলে সে পর্যাপ্ত খাদ্যশক্তি পাবে। রিক্সা চালাতে গেলে আর হাঁপিয়ে উঠবে না। তাই শাকিবের জন্য সুষম খাবার গ্রহণ অপরিহার্য।

102

Related Question

View All
উত্তরঃ

যে খাবারে দেহের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা পুষ্টি উপাদান (শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি) পর্যাপ্ত পরিমাণে থাকে তাই সুষম খাদ্য।

203
উত্তরঃ

খাদ্য পিরামিড বলতে বোঝায় একটা নির্দেশিকা। যার দ্বারা কোন ধরনের খাদ্য কী পরিমাণে খাওয়া উচিত তা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। অর্থাৎ কোন ধরনের খাবার কতটুকু পরিমাণে গ্রহণ করলে খাদ্য। সুষম হবে তার ধারণা পাওয়া যায় এই পিরামিড থেকে।

303
উত্তরঃ

৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুমার দৈনিক খাদ্যাভ্যাস থেকে ধারণা পাওয়া যায় তার শারীরিক গঠন ভালো এবং সে সুস্থ। খাদ্যের কোনো একটি উপাদান বাদ পড়লে খাদ্য সুষম হয় না।
সুমা প্রতিদিন পরিমিত পরিমাণে ছয়টি পুষ্টি উপাদান যথাঃ শর্করা, আমিষ, স্নেহ, খনিজ লবণ, ভিটামিন ও পানি গ্রহণ করে। অর্থাৎ সে সুষম খাদ্য গ্রহণ করে। ফলে তার পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হচ্ছে। তাই তার শারীরিক গঠন হবে সুস্থ-সবল, কর্মঠ ও প্রাণবন্ত। সুমার কৈশোরকালীন শারীরিক বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। তাই সুষম খাদ্য গ্রহণ করলে তার বর্ধন ভালো হবে। এমনকি তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

146
উত্তরঃ

কণার খাদ্যাভ্যাস তার সুস্থ দৈহিক বর্ধনে সহায়ক নয়। কারণ সে সুষম খাদ্য গ্রহণ করে না।
কণা একজন কিশোরী। এ বয়সী ছেলেমেয়েদের দ্রুত গতিতে শারীরিক বৃদ্ধি ঘটে। ফলে সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা বেড়ে যায়। তাই এ সময় প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করা দরকার। শুধু একটি বা দুটি খাদ্য উপাদান গ্রহণ করলে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে। তাই ছয়টি উপাদানই পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা দরকার। এ সময় আমিষের ঘাটতি হলে বর্ধন ব্যাহত হয়। আবার হাড়ের এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও জিংক প্রয়োজন। এছাড়া রক্ত গঠনের জন্য লৌহ প্রয়োজন। কিন্তু কণার খাদ্যাভ্যাস থেকে দেখা যায় তার খাদ্য তালিকায় মাছ মাংসের পরিমাণ কম ও দুধ নেই। এসব কারণে তার খাদ্য সুষম হয় না এবং দেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে। তাই তার দেহের বৃদ্ধি ব্যাহত হবে। সুতরাং, কণার খাদ্যাভ্যাস তার সুষ্ঠু বর্ধনের জন্য যথেষ্ট নয়।

150
উত্তরঃ

সাধারণত বয়স, পরিশ্রমের প্রকৃতি ও লিঙ্গভেদে শক্তির চাহিদায় তারতম্য ঘটে।

কৈশোরকালীন সময়ে ছেলেমেয়েরা বেশি পরিশ্রম ও খেলাধুলা করে। তাই তাদের, খাদ্য শক্তির চাহিদা বেশি হয়। শারীরিক বৃদ্ধি ও শক্তির ব্যয় বৃদ্ধির কারণে কৈশোরে শক্তির চাহিদা বৃদ্ধি পায়।

233
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews