যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্রতম অংশ থেকে অসংখ্য অণুচারা উৎপাদন করা হয় তাই হলো টিস্যু কালচার।
ক্রোমোজোমের ডিএনএ শেকল লম্বালম্বিভাবে স্ববিভাজনের দ্বারা ভাগ হয়ে পরিপূরক দুটি পার্শ্ব কাঠামো গঠিত হয়। এভাবে একটি ডিএনএ অণু ভেঙ্গে তৈরি হয় দুটি নতুন অণু। নতুনভাবে সৃষ্ট প্রতিটি অণুতে থাকে একটি পুরাতন ও একটি নতুন ডিএনএ পার্শ্ব কাঠামো, যার ফলে প্রতিটি নতুন ডিএনএ অণু হয় মূলটির হুবহু অনুলিপি। এভাবে ডিএনএ অণুতে রক্ষিত জীবের বংশগত বৈশিষ্ট্যের সাংকেতিক নীলনকশা পরিবর্তন ছাড়াই সংরক্ষিত হয় এবং পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। আর ক্রোমোজোম এই ডিএনএ ও আরএনএ কে সরাসরি বহন করে পিতা-মাতা থেকে তাদের পরবর্তী বংশধর নিয়ে যায়। এ কারণেই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত শাকিলা হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়েছে। এটি X ক্রোমোজোমের জিন সংক্রান্ত একটি রোগ। হিমোফিলিয়া জিন হলো প্রচ্ছন্ন জিন। কন্যা সন্তানের বেলায় দুটি 'X' ক্রোমোজোমেই হিমোফিলিয়ার জিন থাকলেই কেবলমাত্র আক্রান্ত হয়। ফলে শাকিলার এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে তার পিতামাতা থেকে। বাবা যদি হিমোফিলিয়ায় আক্রান্ত এবং মা হিমোফিলিয়ার বাহক হয় তবেই কেবলমাত্র কন্যা সন্তানের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়া সম্ভব হয়। সুতরাং শাকিলা এ রোগে আক্রান্ত হয়েছে তার জেনেটিক বিশৃঙ্খলার কারণে এবং যেটি এসেছে তার বাবা মা থেকে বংশগতীয় বৈশিষ্ট্য সন্তানের সঞ্চারিত হওয়ার মাধ্যমে।
উদ্দীপকে শাকিলা একটি জেনেটিক রোগ হিমোফিলিয়ায় আক্রান্ত। এটি মানুষের একটি জেনেটিক বিশৃঙ্খলাজনিত রোগ। মানুষের জিন হিমোফিলিয়া রোগের জিন বহন করলে এই রোগটি হয়।
হিমোফিলিয়া জিনকে X' এবং সুস্থ জিনকে X দ্বারা নির্দেশ করলে শাকিলার সেক্স ক্রোমোজোম বিন্যাস হবে X'X'। একজন সুস্থ ব্যাক্তির সেক্স ক্রোমোজোম বিন্যাস হবে XHY।
সুতরাং শাকিলার সাথে সুস্থ ব্যাক্তির বিয়ে হলে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে তাদের সন্তান হবে-

উপরের ছক থেকে দেখা যায় হিমোফিলিয়া আক্রান্ত শাকিলার সাথে সুস্থ ব্যাক্তির বিয়ে হলে জন্ম নেয়া মেয়ে সন্তানেরা হিমোফিলিয়ার বাহক হবে এবং ছেলে সন্তানেরা হিমোফিলিয়া রোগাক্রান্ত হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!