শান্তা ও শিমুর সিদ্ধান্তটি কতখানি যৌক্তিক- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকে কিশোরী শান্তা ও শিমুর বিদেশে চাকরির প্রস্তাব এলে কুদ্দুসের কাছে চাকরির কাগজপত্র দেখতে চায় এবং পরিবারকে বিষয়টি জানায়। তাদের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সঠিক ছিল। কারণ আজকাল অনেক সময় আমরা খবরের কাগজে ছেলেমেয়েদের হারানোর খবর, বিভিন্ন ধরনের নির্যাতন, বিপদে পড়ার খবর জানতে পারি। এর মধ্যে শিশু-কিশোরদের দেশের বাইরে পাচার আজকাল অহরহই ঘটতে দেখা যায়। কুদ্দুসের মতো একদল অপরাধী চক্র ছোট ছেলেমেয়েদের বাইরের দেশে পাচার করে। পরে তাদেরকে দিয়ে গৃহের কাজ থেকে শুরু করে উটের জকি, মেষ চরানো, নানা ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়ে থাকে। এসব অপরাধী চক্র বাবা-মাকে ভালো চাকরির বা অর্থের লোভ দেখিয়ে শিশু-কিশোরদের বিদেশে পাচার করে। বিদেশে পাচার হয়ে যাওয়া এসব শিশু অনেকে মারাও পড়ে। এসব দিক বিবেচনা করে শান্তা ও শিমু কুদ্দুসের কাছে তাদের বিদেশে চাকরির কাগজপত্র দেখতে চায় এবং পরিবারকে বিষয়টি জানায়। অপরাধ চক্রের সাথে জড়িত কুদ্দুস কাগজপত্র দেখাতে পারেনি। ফলে শান্তা ও শিমুর জীবন রক্ষা পায়। সুতরাং শান্তা ও শিমু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

111

Related Question

View All
উত্তরঃ

পুষ্টিমানসম্পন্ন পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। এসময় সহজেই ক্লান্তিবোধ হয়। বয়ঃসন্ধিকালে মেয়েদের রক্তস্বল্পতা হতে পারে। আর এ থেকে সুরক্ষা পেতে গেলে অবশ্যই পুষ্টিমানসম্পন্ন খাবার খেতে হবে। এ সময় শারীরিক ক্লান্তি দূর করার জন্য ঘন ঘন এবং বেশি বেশি খাবার খেতে হবে। রক্তস্বল্পতা দূর করার জন্য লৌহ জাতীয় খাবার খেতে হবে। উক্ত খাবার রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

99
উত্তরঃ

বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। এ কারণেই নীলার মধ্যে আচরণের ভিন্নতা লক্ষ করা যায়। শারীরিক পরিবর্তন বা ঋতুস্রাব শুরুর প্রথমদিকে তার পেটে ব্যথা, মাথা ধরা পিঠে ব্যথা ইত্যাদি বিভিন্ন অসুবিধা দেখা দেয়। এর ফলে হঠাৎ হাসিখুশি মেয়েটি কেমন যেন চুপচাপ হয়ে যায়। খাবারের প্রতিও তার তেমন আগ্রহ নেই। তার দৈহিক বৈশিষ্ট্য অন্যরা দেখে বিরূপ মন্তব্য করবে এ ভয়ে থাকে। কিন্তু সে লজ্জায় এসব কথা কাউকে বলতে পারছিল না। কেমন একটা দ্বিধা সংকোচ তার মধ্যে কাজ করে। এ সকল পরিবর্তনের ফলে তার মধ্যে এ ধরনের আচরণ লক্ষ করা যায়।

130
উত্তরঃ

বয়ঃসন্ধিকালে শরীরের নানা পরিবর্তন আসলে নীলাকে দুশ্চিন্তাগ্রস্ত করে। খাবারে আগ্রহ হারিয়ে ফেলে। দুশ্চিন্তার কারণে হাসিখুশি নীলা হঠাৎ চুপচাপ হয়ে যায়। এমতাবস্থায় তার মা বিষয়টি বুঝতে পেরে নীলাকে ডেকে বয়ঃসন্ধিকালের এ পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তার মা তাকে বয়ঃসন্ধিকালের সাধারণ সমস্যাগুলো তাকে সহজভাবে বুঝিয়ে দিলে উক্ত পরিবর্তন সম্পর্কে তার মনের ভয় ও দ্বিধা দূর হয়। সে আবার স্বাভাবিক হয়ে যায়। এসময় স্বাভাবিক হওয়ার জন্য তার মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। কারণ মেয়েরা এসব কথা আর অন্য কারও সাথে সহজভাবে আলোচনা করতে পারে না। তাই নীলা মায়ের সাথে এসব বিষয় নিয়ে প্রথমে কথা বলতে সংকোচ,
লজ্জাবোধ করলেও পরে তার মায়ের ব্যবহারে সেসব কথা খুলে বলে। মায়ের সাথে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করার মাধ্যমে নীলার বয়ঃসন্ধিকালীন সব সমস্যার সমাধান হয়ে যায়। সুতরাং বলা যায়, নীলার মায়ের ভূমিকা নীলাকে স্বাভাবিক আচরণে অভ্যস্ত করবে।.

117
উত্তরঃ

কৈশোরে ত্বকের নিচে বগলের গ্রন্থি থেকে বেশি ঘাম নিঃসরণ হয়। এজন্য নিয়মিত গোসল করা, পরিষ্কার পোশাক পরা উচিত। বয়ঃসন্ধিক্ষণে ছেলেদের বীর্যপাত হলে গোসল করে পরিচ্ছন্ন হতে হয়। মেয়েদের ঋতুস্রাবের সময় পরিষ্কার কাপড়ের ন্যাপকিন বা প্যাড ব্যবহার করা উচিত। এসব পরিষ্কার পরিচ্ছন্নতাকে কৈশোরের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলা হয়।

170
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews