নতুন কিছু চিন্তা করার এবং তা দিয়ে একটা ধারণাকে দাঁড় করাতে পারার মতো ব্যক্তির মানসিক সামর্থ্যই সৃজনশীলতা।
যে বা যিনি নতুন নতুন পণ্য, সেবা বা ব্যবসায়/শিল্প সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং অনিশ্চয়তা মোকাবিলা করে সেগুলো পরিচালনা অব্যাহত রাখেন তাকে উদ্যোক্তা বলা হয়।
উদ্যোক্তা ছাড়া ব্যবসায় ও শিল্প স্থাপন বা উৎপাদন কল্পনা করা যায় না। যে বা যিনি নতুন নতুন ব্যবসায় স্থাপন বা উৎপাদনের উদ্যোগ নেন সে বা তিনিই উদ্যোক্তা হিসেবে পরিচিত। ব্যবসায় ও শিল্প স্থাপনে উদ্যোক্তার গুরুত্ব সর্বাধিক।
উদ্যোক্তা হিসেবে শান্তর মাঝে আছে এমন দুটি গুণাবলির একটি হলো সৃজনশীলতা অপরটি হলো কৃতিত্বার্জনের তীব্র আকাঙ্ক্ষা।
নতুন কিছু চিন্তা করার এবং তা দিয়ে একটা ধারণাকে দাঁড় করাতে পারার মতো ব্যক্তির মানসিক সামর্থ্যই সৃজনশীলতা। আর কৃতিত্বার্জনের আকাঙ্ক্ষা উদ্যোক্তার একটি বড় গুণ। ভবিষ্যৎ সাফল্য ও কৃতিত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষায় উদ্যোক্তার নিজের কাজের প্রতি নিজেকে আন্তরিক করে তোলেন। কৃতিত্ব অর্জনের ব্যাপারটাকে তিনি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে নেন। কার্যের প্রতি এরূপ আন্তরিকতা ও সাফল্যের প্রতি আকাঙ্ক্ষা থাকায় শিল্পোদ্যোক্তা যেকোনো ধরনের ঝুঁকি নিয়ে প্রতিযোগিতামূলক কার্যে অবতীর্ণ হন।
উদ্দীপকে শান্ত নতুন একটা কিছু করতে চায়। এজন্যে সে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার খুলে বসল। এই নতুন কিছু করার মধ্য দিয়ে তার সৃজনশীলতা গুণটি ফুটে উঠেছে। তবে মাঝে মাঝে সে নানারকম চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সম্মুখীন হয়। আর এ চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি ব্যবসায়কে এগিয়ে নিয়ে যান যার মধ্য দিয়ে তার কৃতিত্বার্জনের তীব্র আকাঙ্ক্ষা গুণটি ফুটে উঠেছে।
'আমাদের দেশে শান্তর মতো যুবক প্রয়োজন।'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেদেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্পায়নের অগ্রসরতার ওপর। আর একটি দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প স্থাপন নির্ভর করে ঐ দেশের উদ্যোক্তাদের ওপর। এদেশে বিভিন্ন শিল্প গড়ে ওঠার মতো প্রয়োজনীয় কাঁচামালের যথেষ্ট প্রাচুর্য রয়েছে। শুধু উদ্যোক্তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করলেই সাফল্য লাভ সম্ভব।
উদ্দীপকে শান্ত একজন সফটওয়্যার ফার্মের মালিক। তিনি তার ব্যবসায়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার মতো উদ্যোক্তারাই এদেশে বিভিন্ন রকম ব্যবসায় ও শিল্প কারখানা স্থাপন করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন। তাদের এ অবদানের প্রেক্ষিতে স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় উৎপাদন বৃদ্ধিসহ রাজস্ব আয় বাড়ছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।
সুতরাং বলা যায়, 'আমাদের দেশে শান্তর মতো যুবক প্রয়োজন।'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!