কোনো কোম্পানি অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলির সিদ্ধান্ত গ্রহণের সময় তার সম্পূর্ণ বা অংশবিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ারহোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার বলে।
কোম্পানির শেয়ারহোল্ডারদের দায় তাদের বিনিয়োগকৃত মূলধনের সমান, তার বেশি নয়। শেয়ারহোল্ডারদের মূলধনের সমপরিমাণ পর্যন্ত, দায় সীমাবদ্ধ বলে, একে সীমাবদ্ধ দায়সম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়।
১ 'রাইজিং সান' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে 'রাইজিং সান লি.' ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে জনসাধারণের নিকট হতে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু সংঘম্মারকের সীমাবদ্ধতার কারণে তারা শেয়ার ইস্যু করতে পারছেন না। কেননা আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করতে পারে না। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে জনসাধারণের নিকট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হলে সংঘস্মারকের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হয় অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। যেহেতু রাইজিং সান কোম্পানি জনসাধাণের নিকট শেয়ার ইস্যুর জন্য সংঘস্মারকের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি। তাই বলা যায়, 'রাইজিং সান' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
'রাইজিং সান' মূলধন বাড়াতে স্মারকলিপির প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্পত্তির বিষয় সংক্ষেপে লেখা থাকে। কোম্পানি কী পরিমাণ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হতে ইচ্ছুক তা যে ধারায় লেখা থাকে, তাকে স্মারকলিপির মূলধন ধারা বলে। স্মারকলিপির পরিবর্তন না এনে অতিরিক্ত মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না।
উদ্দীপকে 'রাইজিং সান লি.' একটি যৌথমূলধনী কোম্পানি। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি জনসাধারণের নিকট হতে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু স্মারকলিপির সীমাবদ্ধতার কারণে তারা শেয়ার ইস্যু করতে পারছে না। কারণ স্মারকলিপির মূলধন ধারায় মোট মূলধনের পরিমাণ, শেয়ারের ধরন ও প্রতিটি শেয়ারের সংখ্যা এবং ধরনভেদে প্রতিটি শেয়ারের মূল্য ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া ভবিষ্যতে কোম্পানি সম্ভাব্য যেসব কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে তার পুরোটাই স্মারকলিপিতে উল্লেখ থাকে। এর বাইরে কোনো কাজ আইনত সম্পাদন করা যায় না।
তাই বলা যায়, 'রাইজিং সান লি.' মূলধন বাড়াতে শেয়ার ইস্যু করার জন্য স্মারকলিপির উদ্দেশ্য ধারা ও মূলধন ধারার পরিবর্তন আনতে হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!