শারীরিক শিক্ষা সুনিল বাবু ভীষণ রগচটা। তিনি প্রচন্ড রোদেও সমাবেশ ডাকেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এমনকি শিৰক-শিৰিকাগণও এ কর্মসূচি পছন্দ করেন না। ফলে ঢিলেঢালা গতিতে ছাত্রছাত্রীরা সমাবেশে যোগ দিতে দিতেই অনেক সময় পেরিয়ে যায়। এতে তিনি ৰিপ্ত হয়ে ছাত্রছাত্রীদের একটানা পিটি করাতে থাকেন। ফলে সমাবেশ থেকে প্রায়ই দুই একজন ছাত্রছাত্রীকে ডাক্তারের কাছে পাঠাতে হয়।

Updated: 5 months ago
উত্তরঃ

অবসাদের সর্বজনীন কারণ হলো কৰ্মৰমতা হ্রাস।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

অতিরিক্ত কাজ বা পরিশ্রমের চাপে একজন সাধারণ মানুষ বা সাধারণ খেলোয়াড়ের কর্মৰমতা সাময়িকভাবে হ্রাস পায়। আবার, দীর্ঘৰণ একই কাজ করার ফলে সেই কাজের প্রতি মানুষের দৈহিক ও মানসিক পরিবর্তন দেখা যায়, যার ফলে ব্যক্তির কর্মৰমতা অবনতি হয় এবং শরীরে অবসাদ আসে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

সুনিল বাবুর একঘেয়েমি কর্মসূচি শিৰার্থীদের মধ্যে শারীরিক চাপ সৃষ্টি করে। এই শারীরিক চাপের কারণে তাদের মধ্যে অবসাদ আসতে পারে। অভ্যাসের অভাবেও অনেক সময় অবসাদ আসে। যে কোনো কাজের পেছনে প্রেষণা থাকলে একটানা কাজ করেও অনেক সময় অবসাদ আসে না, আবার যে কাজের প্রেরণা নেই, সেই কাজ তার কাছে বোঝাস্বরু প। এই ধরনের চাপিয়ে দেওয়া কাজে সহজে মানসিক অবসাদ দেখা দেয়। আবার কর্মসূচি বাস্তবায়নে শিৰার্থীর যদি অনীহা থাকে তাহলে সে দ্রবতই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। মানসিক ইচ্ছা প্রবল হলে অনেক সময় কাজ কঠিন হলেও তা করা সম্ভব হয়। তাই মানসিক ইচ্ছার অভাব অবসাদের একটি বিশেষ কারণ। সুনিল বাবু যেহেতু রগচটা লোক তিনি ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরবন্ধে কাজ করতে বাধ্য করেন। এ কারণে ছাত্রছাত্রীদের কাজের প্রতি আগ্রহ থাকে না এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ফলে ব্যক্তি ও সামাজিক জীবনে তারা অনেক বতির সম্মুখীন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

শিৰার্থীরা রগচটা শারীরিক শিবার শিৰক সুনিল বাবুর ভয়ে অনিচ্ছা সত্ত্বেও প্রচন্ড রোদে কর্মসূচিতে অংশগ্রহণ করে অল্প সময়েই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। যেহেতু তাদের দৈহিক ও মানসিক শক্তি বয়ের ফলেই অবসাদের উদ্ভব হয়, তাই তাদের দেহ ও মনের সুস্থতা ও সক্রিয়তা আনয়নের মাধ্যমে এই অবসাদ দূর করা সম্ভব। তাদের মধ্যে সৃষ্ট অবসাদ দূরীকরণের উপায় নিচে বিশেরষণ করা হলো:
কর্মসূচির প্রতি অনুরাগ সৃষ্টি: শিৰার্থীদেরকে যদি কর্মসূচির প্রতি আগ্রহী করে তোলা যায়, তাহলে তাড়াতাড়ি অবসাদ আসবে না।
কর্মসূচির একঘেয়েমি পরিহারঃবিরক্তিকরণ কর্মসূচির একঘেয়েমি শিৰার্থীকে অবসাদগ্রস্ত করে তোলে। তাই কর্মসূচিকে আনন্দপূর্ণ ও বৈচিত্র্যময় করে শিৰার্থীদের অবসাদ দূর করা যায়।
প্রেষণা: কর্মসূচিতে প্রেষণা থাকলে শিৰার্থীরা আনন্দের সাথে তা পালন করবে এবং তাদের মধ্যে অবসাদ আসবে না।
অতিরিক্ত চাপযুক্ত কর্মসূচি পরিহারঃ সাধ্যের অতিরিক্ত কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য শিৰার্থীদের চাপ দেওয়া যাবে না।
বিশ্রাম ও ঘুম দেহের বয়পূরণের জন্য পুষ্টিকর খাবারের প্রয়োজন। তেমনি অবসাদ দূর করার জন্য প্রয়োজন পরিমিত বিশ্রাম ও ঘুম। বিশ্রাম ও ঘুমের ফলে দেহ ও মস্তিষ্কের অবসাদ দূরীভূত হয় এবং পুনরায় নতুন উদ্যোগে কাজ করার স্পৃহা জন্মে।
পরিবেশগত কারণ অস্বাস্থ্যকর পরিবেশ অর্থাৎ স্যাঁতসেঁতে, আলো বাতাসের অভাব এমন পরিবেশ পরিহার করে খোলামেলা পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে কর্মসূচি বাস্তবায়ন করলে শিৰার্থীরা আনন্দের সাথে অংশগ্রহণ করবে এবং মানসিক অবসাদের কোনো প্রভাব পড়বে না।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
35

মানসিক স্বাস্থ্য ও অবসাদ সম্পর্কে আলোচনার আগে স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি তা জানা প্রয়োজন। স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা শরীরের নীরোগ অবস্থাকে বুঝি। ব্যাপক অর্থে শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতারও প্রয়োজন। মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভরশীল। যে কোনো কাজে আমরা নিযুক্ত থাকি না কেন শরীর সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না, কাজে উৎসাহ থাকে না, কর্মক্ষমতা হ্রাস পায় । মানুষের চাহিদা অনুযায়ী পরিবেশের সাথে সঙ্গতি বিধানের মাধ্যমে মানসিক সুস্থতা বজায় থাকে। অতএব, যে ব্যক্তি নিজের চাহিদা ও পরিবেশের সাথে সফলভাবে সঙ্গতি বিধান করতে পারে, সেই মানসিক দিক দিয়ে সুস্থ। একজন মানুষের ব্যক্তিসত্তার সাথে সামঞ্জস্যমূলক শারীরিক ও মানসিক ক্রিয়াকলাপকে ঐ ব্যক্তির মানসিক স্বাস্থ্য হিসেবে অভিহিত করা যায়। অতিরিক্ত কাজ বা পরিশ্রমের চাপে একজন সাধারণ মানুষ বা একজন খেলোয়াড়ের কর্মক্ষমতা সাময়িকভাবে হ্রাস পায়। আবার দীর্ঘক্ষণ একই কাজ করার ফলে সেই কাজের প্রতি মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। ফলে ব্যক্তির কর্মক্ষমতার অবনতি হয়। ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার এই পরিবর্তনকেই ক্লান্তি বা অবসাদ বলা হয়।

এ অধ্যায় শেষে আমরা-

  • স্বাস্থ্যকর জীবনের জন্য মানসিক স্বাস্থ্যের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।
  • মানসিক আচরণের ধারণা বর্ণনা করতে পারব।
  • অবস্থাভেদে মানুষের আচরণের ব্যাখ্যা করতে পারব।
  • মানসিক অস্থিরতা দূর করার উপায় ব্যাখ্যা করতে পারব।
  • অবসাদের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব।
  • অবসাদগ্রস্ত হওয়ার কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারব।
  • অবসাদ দূরীকরণের উপায় বর্ণনা করতে পারব।
  • অবসাদগ্রস্ততা দূর করে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews