উদ্দীপকের শিক্ষকের শেষোক্ত উক্তিটি হলো- চেরোনোবিলের তেজিষ্ক্রয় দুর্ঘটনার ফলে ব্যাপক ভয়াবহতা দেখা দিয়েছে- যা আমার কাছে যৌক্তিক মনে হয়। নিচে এ সম্পর্কে মতামত দেয়া হলো-
১৯৮৬ সালের ২৬ এপ্রিল স্থানীয় সময় অনুযায়ী রাত ১টা ২৩ মিনিটে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অবস্থিত পরমাণু কেন্দ্রটির চতুর্থ পারমাণবিক চুল্লী থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনাটি মূলত ঘটেছিলো নিরাপদ শীতলীকরণের উপর একটি পরীক্ষা চালানোর সময়।
দুর্ঘটনার ১০ দিন পর্যন্ত এ বিস্ফোরণের আগুন স্থায়ী ছিল। এতে করে পারমাণবিক বিক্রিয়ায় তৈরী পদার্থ পরিবেশের প্রায় ১ কিলোমিটার উচ্চতা অবধি ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর পারমাণবিক ধুলো পরিবেশ দূষণ ঘটিয়ে ছিল। পরিবেশে পারমাণবিক পদার্থ বেরিয়ে পড়েছিল প্রায় পাঁচশটি যা ১৯৪৫ সালে হিরোসিমার উপর আমেরিকায় ফেলা পারমাণবিক বোমার সমান। পারমাণবিক বিক্রিয়ার ফলে উৎপন্ন মেঘ এই দুর্ঘটনার ফলে উদ্ভূত হয়ে ইউক্রেন, বেলোরাশিয়া, রাশিয়া ও পূর্ব ইউরোপের উপর দিয়ে উড়ে গিয়ে স্ক্যান্ডিনেভিয়াতে, গ্রেট ব্রিটেনে এমনকি পূর্ব আমেরিকার উপরেও গিয়েছিল।
অতএব, উপরের আলোচনা হতে স্পষ্টভাবেই বলা যায় যে, শিক্ষকের উক্তিটি সম্পূর্ণ যৌক্তিক।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!