শিক্ষক ক্লাসে বললেন, 'ভোক্তার আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম প্রভৃতি অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে।' এতে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। 

Updated: 10 months ago
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক, তাকে সে দ্রব্যের চাহিদা বলে।

উত্তরঃ

একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যোগ করে মোট উপযোগ পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের সর্বশেষ একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। আর বিবেচ্য দ্রব্যের বিভিন্ন একক হতে প্রান্তিক উপযোগের সমষ্টিই হলো মোট উপযোগ। অর্থাৎ TU₁ = MU₁ + MU₂ +. . . + MU। এখানে TU₁ও MU হলো যথাক্রমে n সংখ্যক একক হতে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ।

উত্তরঃ

প্রদত্ত উদ্দীপকটি অর্থনীতির চাহিদা বিধির সাথে সম্পর্কিত

চাহিদা বিধি অনুযায়ী, অন্যান্য অবস্থা যেমন- ভোক্তার আয়, রুচি, অভ্যাস, বিকল্প দ্রব্যের দাম প্রভৃতি অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। অর্থাৎ চাহিদা বিধিতে কোনো দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।
চিত্রের সাহায্যে চাহিদা বিধির ব্যাখ্যা:

উপরে চিত্রে বাম থেকে ডান নিম্নগামী D*D_{1} রেখাটি একটি চাহিদা রেখা চিত্রটিতে লক্ষ করা যায়, অন্যান্য অবস্থা স্থির থেকে দাম P_{1} থেকে বেড়ে P_{2} হলে চাহিদা পরিমাণ D_{1} থেকে কমে D_{2} হয়। আবার, দাম P_{3} থেকে কমে P_{2} হলে চাহিদার পরিমাণ D_{3} থেকে বেড়ে D_{2} হয়। অর্থাৎ বিবেচ্য দ্রব্যটির দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যা চাহিদা বিধিকেই নির্দেশ করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর পরিবর্তন হলে চাহিদার হ্রাস-বৃদ্ধি তথা চাহিদা রেখার স্থানান্তর ঘটবে।

চাহিদা বিধিতে উল্লিখিত অন্যান্য অবস্থা যেমন- ভোক্তার আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তিত হলে চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে। যেমন- ভোক্তার আয় বাড়লে চাহিদা রেখা ডানদিকে এবং আয় কমলে চাহিদা রেখা বামদিকে স্থানান্তরিত হয়।

উপরের চিত্রে লক্ষ করা যায়, বিবেচ্য দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় কিংবা বিকল্প দ্রব্যের দাম বাড়লে দ্রব্যটির চাহিদা Q_{1} হয়। এক্ষেত্রে চাহিদা রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে D_{1}*D_{1} আর বিপরীত অবস্থায় চাহিদা রেখা নিচে বামদিকে স্থানান্তরিত হয়ে D_{2}*D_{2} হয়। অর্থাৎ, ভোক্তার আয় বৃদ্ধি চাহিদা রেখা DD থেকে D, D_{1} এবং হ্রাসে DD থেকে D_{2}D_{2} হয়। এক্ষেত্রে চাহিদার পরিমাণ যথাক্রমে FG বা QQ_{1} বৃদ্ধি পায় এবং EF বা QQ পরিমাণ হ্রাস পায়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর পরিবর্তন ঘটলে চাহিদা রেখার স্থানান্তর ঘটবে।

126

Related Question

View All
উত্তরঃ

উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ঐ বিশেষ গুণকে বোঝায়, যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।

333
উত্তরঃ

মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না। এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছা হলো। প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়। তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়। এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না। ফলে সে আর লিচু গ্রহণ করবে না। এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ হয় শূন্য।

640
উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো-

উপরের চিত্রে OX অক্ষে পেয়ারার একক এবং OY অক্ষে পেয়ারার ভোগ হতে প্রাপ্ত মোট উপযোগ দেখানো হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, সাহানা ১ম পেয়ারা ভোগ করে ৮ একক মোট উপযোগ লাভকরে। যা চিত্রের এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পেয়ারা থেকে সাহানা যথাক্রমে ১০ একক, ১২ একক, ১২ একক এবং ১০ একক মোট উপযোগ লাভ করে। যা চিত্রে যথাক্রমে ৮, c. d এবং e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। প্রাপ্ত a, b, c, d এবং e বিন্দুগুলো যোগ করে TU মোট উপযোগ রেখা পাওয়া যায়।

627
উত্তরঃ

উদ্দীপকের তথ্য হতে প্রান্তিক উপযোগ (MU) নির্ণয় করে মোট উপযোগ (IU) এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়-কোনো একক হতে প্রাপ্ত মোট উপযোগ (IU) থেকে তার পূর্ববর্তী একক হতে প্রাপ্ত মোট উপযোগ (TU) বাদ দিলে প্রান্তিক উপযোগ (MU) পাওয়া যায়। অর্থাৎ MU, TU-TU প্রদত্ত তথ্যের আলোকে উপযোগ সূচি:

পেয়ারার একক

মোট উপযোগ (TU)একক

প্রান্তিক উপযোগ (MU) একক

১ম

২য়

১০

৩য়

১২

৪র্থ

১২

৫ম

১০

-২

উপরের উপযোগ সূচিতে লক্ষ করা যায়, সাহানার ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়লেও একসময়ে তা সর্বোচ্চ ১২ একক হয় এবং পরে তা হ্রাস পায়। অন্যদিকে প্রান্তিক উপযোগ প্রথম থেকেই হ্রাস পায়, একসময় শূন্য হয়ে যায় এবং পরে তা ঋণাত্মক (-২ একক) হয়ে পড়ে।
উপরের সূচিতে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরিবর্তনের প্রবণতা লক্ষ করলে দেখা যায়, প্রান্তিক উপযোগ হলো মোট উপযোগের একটি অংশ। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কী হারে বৃদ্ধি পায় তা প্রান্তিক উপযোগ দ্বারা নির্ধারিত হয়। কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়; কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এছাড়া, মোট উপযোগ সর্বাধিক হলে প্রান্তিক উপযোগ শূণ্য হয় এবং

674
উত্তরঃ

চা ও কফি পরিবর্তক দ্রব্য। হওয়ায় কফির দাম কমে গেলে চায়ের চাহিদা কমবে।
সাধারণত যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ভোগ করা যায় এবং প্রায় সমান উপযোগ লাভ করা যায়, তবে দ্রব্য দুটিকে পরস্পর পরিবর্তক বলা হয়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে একটির দাম বৃদ্ধি পেলে অপরটির চাহিদা বেড়ে যায়। কফি ও চা এর মধ্যে যদি কফির দাম কমে যায়, তবে চায়ের চাহিদা তথা ভোগ কমবে। এজন্য পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।

526
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews