শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।

Updated: 11 months ago
উত্তরঃ

০২ জুলাই ২০২৪

বরাবর

অধ্যক্ষ 

রাজশাহী সরকারি কলেজ রাজশাহী।

বিষয়: শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন।

মহোদয় 

সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমর আপনার কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ। আগামী মাসের প্রথম সপ্তাহে আদর শিক্ষাসফরে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। শিক্ষার সাথে শিক্ষাসফরের গুরুত্ব ওতপ্রোতভাবে জড়িত, তাই শিক্ষার্থীদের জন্য শিক্ষাসফরের প্রয়োজনীয়ও অপরিসীম। এর মাধ্যমে আমরা নতুন নতুন স্থান পরিদর্শনের সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হব। শুধু তাই নয়, এর ফলে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জ্ঞান লাভ করার সুযোগ পাব। প্রকৃতপক্ষে, শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যাবহারিক জীবনে জ্ঞানার্জনের লক্ষ্যে শিক্ষাসফর আমাদের জন্য অত্যন্ত অৎপর্যপূর্ণ। আমর শিক্ষাসফরে কুয়াকাটা যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। সমুদ্রসৈকতে সুর্যোদয় ও সুর্যাস্তের দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিভিন্ন মৎস্যশ্রেণিযুক্ত প্রাণী ও সমুদ্রতীরবর্তী বনাঞ্চলের সঙ্গে পরিচিত হতে চাই। শিক্ষাসফরে আমরা তিন দিন কাটাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এ তিন দিনে আমাদের পঞ্চাশ জন ছাত্রছাত্রীর প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে। সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আপনার অনুমতি পেনে আমর এ টাকার অর্ধেক বহন করতে পারব বলে আশা পোষণ করছি। এ ব্যাপারে আপনার সাহায্য ও সহানুভূতি আমাদের একান্তভাবে কাম্য।

অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের শিক্ষাসফরে যাওয়ার। অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলে আমরা বিশেষভাবে বাধিত হব।

নিবেদক

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে

নাজ্জার হোসাইন রাজু 

রাজশাহী সরকারি কলেজ

রাজশাহী।

11.2k

Related Question

View All
উত্তরঃ তারিখ: ১০ নভেম্বর ২০২৪
বরাবর,
মাননীয় মেয়র,
[পৌরসভার নাম] পৌরসভা,
[পৌরসভার ঠিকানা]

বিষয়: এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার পৌরসভার অধীনস্থ [এলাকার নাম] এলাকার স্থায়ী বাসিন্দা। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের এলাকার রাস্তাঘাট ও ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয় না।

এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির পথ পর্যন্ত যত্রতত্র আবর্জনার স্তূপ জমে থাকে। এসব আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়, যা আমাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নোংরা পরিবেশের কারণে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়, যা জনচলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করে।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আপনি এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে অতিসত্বর রাস্তাঘাট ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।

বিনীত নিবেদক,
[আবেদনকারীর নাম]
[এলাকার নাম] এলাকার অধিবাসীবৃন্দের পক্ষে।
Satt AI
Satt AI
3 days ago
3.7k
উত্তরঃ ১০ এপ্রিল, ২০২৪
অধ্যক্ষ/প্রধান শিক্ষক
[উচ্চ বিদ্যালয়ের নাম, যেমন: ঢাকা কলেজিয়েট স্কুল]
[ঠিকানা, যেমন: ৪৬, রজনী বোস লেন, ঢাকা-১১০০]

বিষয়: সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত [তারিখ] তারিখে প্রকাশিত [পত্রিকার নাম, যেমন: দৈনিক প্রথম আলো] পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিষয়: [আপনার বিষয়, যেমন: বাংলা]) এর শূন্য পদে কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করছি।

আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে উল্লেখ করা হলো:
        
  • নাম: [আপনার নাম]
  •     
  • পিতার নাম: [পিতার নাম]
  •     
  • মাতার নাম: [মাতার নাম]
  •     
  • স্থায়ী ঠিকানা: [গ্রাম/মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা]
  •     
  • বর্তমান ঠিকানা: [গ্রাম/মহল্লা, ডাকঘর, উপজেলা, জেলা]
  •     
  • জন্ম তারিখ: [তারিখ]
  •     
  • জাতীয়তা: বাংলাদেশি
  •     
  • ধর্ম: [ধর্ম]
  •     
  • শিক্ষাগত যোগ্যতা:         
                  
    • এস.এস.সি: [সন], [বিভাগ], [বোর্ড]
    •             
    • এইচ.এস.সি: [সন], [বিভাগ], [বোর্ড]
    •             
    • বি.এ/বি.এস.সি/বি.কম (সম্মান): [সন], [বিষয়], [বিশ্ববিদ্যালয়], [শ্রেণি/জিপিএ]
    •             
    • এম.এ/এম.এস.সি/এম.কম: [সন], [বিষয়], [বিশ্ববিদ্যালয়], [শ্রেণি/জিপিএ]
    •             
    • বি.এড (যদি থাকে): [সন], [বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান], [শ্রেণি/জিপিএ]
    •         
        
  •     
  • অভিজ্ঞতা (যদি থাকে): [প্রতিষ্ঠানের নাম], [পদ], [সময়কাল]
  •     
  • মোবাইল নং: [মোবাইল নম্বর]

এই আবেদনপত্রের সাথে আমার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি সংযুক্ত করা হলো।

অতএব, বিনীত নিবেদন এই যে, আমার সকল যোগ্যতা বিবেচনা করে উপর্যুক্ত পদে আমাকে নিয়োগ দান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
[আপনার স্বাক্ষর]
[আপনার নাম]
[আপনার ঠিকানা]
[মোবাইল নম্বর]
Satt AI
Satt AI
3 days ago
671
উত্তরঃ

তারিখ: ২০ মে ২০২৪

বরাবর,

অধ্যক্ষ,

[কলেজের নাম]

[কলেজের ঠিকানা]

বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য আবেদন।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ/দ্বাদশ শ্রেণির বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। আমাদের পাঠ্যক্রমের অংশ হিসেবে আগামী [তারিখ] তারিখে ঐতিহাসিক [স্থানের নাম] পরিদর্শনের জন্য একটি শিক্ষাসফরের আয়োজন করতে ইচ্ছুক। এই সফরটি আমাদের ব্যবহারিক জ্ঞান অর্জনে এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানতে বিশেষভাবে সহায়তা করবে।

শিক্ষাসফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রায় [টাকার পরিমাণ] টাকা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সকলের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। এক্ষেত্রে, আপনার সদয় আর্থিক অনুদান আমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং আমরা সকলেই এই জ্ঞানমূলক সফরে অংশগ্রহণ করতে পারব। আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, সফরের সময় আমরা কলেজের সুনাম বজায় রাখব এবং সকল নিয়মকানুন মেনে চলব।

অতএব বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করে বাধিত করবেন।


বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত

শিক্ষার্থীবৃন্দের পক্ষে,

[শিক্ষার্থীর নাম/শিক্ষার্থীবৃন্দ]

শ্রেণি: একাদশ/দ্বাদশ

রোল নং: [যদি উল্লেখ করতে চান]

Satt AI
Satt AI
3 days ago
439
উত্তরঃ

তারিখ: ২০ মার্চ, ২০২৪

বরাবর,
ব্যবস্থাপক,
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান,
[প্রতিষ্ঠানের ঠিকানা], ঢাকা।

বিষয়: অফিস সহকারীর শূন্য পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ১৯ মার্চ, ২০২৪ তারিখে "দৈনিক [যেকোনো পত্রিকার নাম]" পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারীর কয়েকটি শূন্য পদ রয়েছে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার আবেদনপত্র পেশ করছি।

আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি নিচে উল্লেখ করা হলো:

        
  • নাম: ক. খ. গ.
  •     
  • পিতার নাম: ঘ. ঙ. চ.
  •     
  • মাতার নাম: ছ. জ. ঝ.
  •     
  • স্থায়ী ঠিকানা: [গ্রাম/মহল্লার নাম], [ডাকঘর], [উপজেলা], [জেলা]
  •     
  • বর্তমান ঠিকানা: [গ্রাম/মহল্লার নাম], [ডাকঘর], [উপজেলা], [জেলা]
  •     
  • শিক্ষাগত যোগ্যতা:         
                  
    • উচ্চ মাধ্যমিক: জিপিএ ৫.০০ (বিজ্ঞান/বাণিজ্য/মানবিক), [সাল], [বোর্ড]
    •             
    • মাধ্যমিক: জিপিএ ৫.০০ (বিজ্ঞান/বাণিজ্য/মানবিক), [সাল], [বোর্ড]
    •         
        
  •     
  • অভিজ্ঞতা: [যদি থাকে, উল্লেখ করুন, যেমন: দুই বছরের অফিস সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা]
  •     
  • কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ইন্টারনেট ব্রাউজিং, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী।
  •     
  • জন্ম তারিখ: [তারিখ/মাস/সাল]
  •     
  • জাতীয়তা: বাংলাদেশি
  •     
  • ধর্ম: ইসলাম (অথবা প্রযোজ্য ধর্ম)
  •     
  • মোবাইল নম্বর: [আপনার মোবাইল নম্বর]

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি বিবেচনাপূর্বক আমাকে উক্ত পদের জন্য নির্বাচিত করে নিয়োগদান করলে আমি বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করব।

বিনীত,
ক. খ. গ.
(আবেদনকারীর স্বাক্ষর)
[আপনার মোবাইল নম্বর]
[আপনার ই-মেইল ঠিকানা]

Satt AI
Satt AI
3 days ago
639
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews