শিক্ষিকা রওশন আরার স্বামী মারা যাওয়ার পর সংসারের সকল খরচ তিনি একাই বহন করেন। সঞ্চয় বলতে যা ছিল তা হলো প্রভিডেন্ট ফান্ড এ জমা হওয়া অর্থ। একমাত্র সন্তানের চিকিৎসা করাতে গিয়ে সেখান থেকেও তাকে ঋণ নিতে হয়েছে। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রওশন আরাকে তার সহকর্মী পরামর্শ দিলেন বিমা স্কিম খুলতে। এ সম্পর্কে তিনি বললেন, 'বিমা মধ্যবিত্ত পরিবারে সঞ্চয়ের উত্কৃষ্টতম পন্থা'।

Updated: 2 months ago
উত্তরঃ

আয়- বর্তমান ভোেগ ব্যয় = সঞ্চয়।-

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বিনিয়োগ বলতে বোঝায় মুনাফা বা লাভের উদ্দেশ্যে সঞ্চিত অর্থ বা মূলধন উৎপাদন কাজে ব্যবহার করা।
অর্থনীতিতে বিনিয়োগ বলতে বোঝায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বা মূলধন ব্যবহার করা এবং কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো। অর্থাৎ বিনিয়োগ হচ্ছে একটি প্রক্রিয়া, যার দ্বারা সঞ্চয়কে উৎপাদন কাজে ব্যবহার করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সন্তানের চিকিৎসার জন্য রওশন আরা যেখান থেকে ঋণ গ্রহণ করেছেন তা বাধ্যতামূলক সঞ্চয় প্রক্রিয়া। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর
নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। বাধ্যতামূলক সঞ্চয়ের মাধ্যমগুলো হলো-প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা তহবিল, গ্রাচুইটি। রওশন আরা প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ ঋণ নিয়েছিলেন। এটি হলো সঞ্চয়ের এমন একটি মাধ্যম যেখানে নিয়োগকর্তার কাছে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হার হিসাবে জমা রাখে। এই অর্থ সরাসরিভাবে প্রতিষ্ঠানে লগ্নিকৃত ধরা হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এই ফান্ড থেকে ঋণ গ্রহণ করলেও তা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। প্রভিডেন্ট ফান্ডে একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের ৮% অর্থ প্রদান করা বাধ্যতামূলক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

সহকর্মীর বক্তব্যটি হলো, বিমা মধ্যবিত্ত পরিবারে সঞ্চয়ের উৎকৃষ্টতম পন্থা।

এই বক্তব্যটি অত্যন্ত যথার্থ বলে আমি মনে করি। অর্থ সঞ্চয় করার অন্যতম একটি উপায় হলো বিমা। মেয়াদ শেষ হবার পূর্বে বিমার টাকা তোলা যায় না বলে তা জমানো থাকে। বিমা কোম্পানি বিমাকারীর জীবনের ঝুঁকি নিয়ে থাকে। সুবিধা বা পছন্দ অনুযায়ী কয়েকটি জীবন বিমার পলিসি আছে। যেমন: (i) আজীবন বিমা ও (ii) সাধারণ মেয়াদি বিমা।
বিমা কোম্পানি মানুষের জীবনের ও সম্পত্তির নিরাপত্তার অঙ্গীকারে আবদ্ধ থাকে। যখন কোনো মালামাল একস্থান থেকে অন্যস্থানে পাঠানো হয় তখন বিমা করা হয়। তবে মালামালগুলো অবশ্যই মূল্যবান হতে হবে। বিমাকৃত জিনিস চুরি হয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে, সেক্ষেত্রে যে পরিমাণ অর্থের জন্য এই জিনিসগুলো বিমা করা হয়েছে সেই অর্থ বিমা কোম্পানি বিমাকারীকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য থাকবে। এ ধরনের বিমার নাম সাধারণ বিমা (General Insurance) মধ্যবিত্ত পরিবার অর্থ জমিয়ে একটি সম্পদ তৈরি করে। এই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় তা তৈরি করা তাদের পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার। তাই সম্পদের বিমা করে রাখলে তারা নিশ্চিন্ত থাকতে পারে। সুতরাং, জাতীয় সঞ্চয়ের পরিমাণ বাড়াতে হলে এবং মধ্যবিত্ত পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে বিমার প্রয়োজন আছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
22

Related Question

View All
উত্তরঃ

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস করাকে ঋণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
31
উত্তরঃ

অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন এবং সাধারণ মেয়াদি বিমা এই দুই ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বীমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায়। সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০, ১৫ ও ৩০ বছর মেয়াদি হয়। এভাবেই বীমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
27
উত্তরঃ

হাবিবের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।
বিনিয়োগ বলতে বোঝায় মুনাফার উদ্দেশ্যে সঞ্চিত অর্থ বা মূলধন উৎপাদন কাজে ব্যবহার করা। অর্থ বিনিয়োগকারীর মূল উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন। তাই বিনিয়োগের সময় সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এতে ঝুঁকি থাকে।হাবিব আকিজ কোম্পানির কিছু শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করে। এটি একটি স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম। বড় ব্যবসা পরিচালনা করতে অনেক মূলধনের দরকার হয়। তখন যৌথ উদ্যোগে ব্যবসা চালানোর জন্য জনগণের মধ্যে অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মূল্যের শেয়ার বাজারে ছাড়ে। এই শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করা যায়। এতে বিনিয়োগকারী কোম্পানির অংশীদার হিসেবে বিবেচিত হয়। অধিকাংশ কোম্পানির মূলধনের পরিমাণ স্থির করা থাকে। এই মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করে দেওয়া হয়। মূলধনের এই এককের নাম শেয়ার। শেয়ার কিনে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি থাকে। যদি শেয়ারের দাম বাড়ে তাহলে বিনিয়োগকারী লাভবান হয়; আর যদি দাম কমে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, হাবিবের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
36
উত্তরঃ

মজনন ও আফতাব গ্রুপের সকল কর্মচারীদের সঞ্চয়ের ধরন এক নয়।

মরণের সঞ্চয় সেচ্ছামুলক আর আফতাব গ্রুপের কর্মচারীদের সঞ্চয় বাধ্যতামুলক। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম হলো- ব্যাংকের মাধ্যমে সঞ্চয়, ডাকঘরে সম্বর, বিমা ও সঞ্চয়পত্র ক্রয়। বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, কল্যাগ ও যৌথ বিমা তহবিল, গ্র্যাচুইটি। সজল প্রতিমাসে ব্যাংকে টাকা জমা রাখে। এর তিনটি পদ্ধতি রয়েছে। যথা- চলতি, সঞ্চয়ী ও স্থির জমার হিসাব। চলতি হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিতে হয়। এই হিসাব থেকে যে কোনো সময় টাকা তোলা যায়। এই হিসাবে সুদের হার কম। চলতি হিসাবের তুলনায় সঞ্চয়ী হিসাবে মুনাফার যার বেশি। তবে বিশেষ অনুমতি ছাড়া সঞ্চয়ী হিসাব থেকে সন্তাষে দুই বারের বেশি টাকা তোলা যায় না। স্থির জমার হিসাবে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য জমা রাখা হয়। এ হিসাবে কম সময়ের জন্য অর্থ বিনিয়োগ করলে কম মুনাফা এবং বেশি সময়ের জন্য বিনিয়োগ করলে বেশি মুনাফা পাওয়া যায়। পাঁচ, দশ, বিশ কিংবা পঁচিশ বছর মেয়াদে এই হিসাবে অর্থ জমা রাখা যায়। আফতাব গ্রুপের কর্মচারীরা ভবিষ্যত তহবিলের মাধ্যমে সঞ্চয় করে। এটি বাধ্যতামূলক সঞ্চয়। তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হয়। ক্রমশ এই টাকা চক্রবৃদ্ধি হারে সুদযোগে বাড়তে থাকে। এই টাকা চাকরির মেয়াদ শেষে কর্মচারীগণ এককালীন পেয়ে থাকেন।
সুতরাং, সজল ও আফতাব গ্রুপের কর্মচারীদের সঞ্চয়ের ধরন আলাদা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
উত্তরঃ

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস করাকে ঋণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
32
উত্তরঃ

অর্থ সঞ্চয় করার অন্যতম উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন এবং সাধারণ মেয়াদি বিমা এই দুই ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বীমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায়। সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০, ১৫ ও ৩০ বছর মেয়াদি হয়। এভাবেই বীমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
29
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews