শিমুল ম্যানুফ্যাকচারিং একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ ৬০,০০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম। কিন্তু ২০১৫ সালে তারা মেশিনটি ভালো রাখার জন্য প্রতিদিন ৪০,০০০ একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করল। কিন্তু পরবর্তীতে চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই মাসে প্রতিষ্ঠানটি ৫০,০০০ একক পণ্য উৎপাদন করেছে। ২০১৫ সালে তাদের কার্যকর উৎপাদন ক্ষমতা ছিল ১১০%।

Updated: 10 months ago
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি বা বিভাগ বা মেশিনের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে উৎপাদন ক্ষমতা বলে।

উত্তরঃ

ইজারা হলো একটি চুক্তিভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে সম্পত্তির মালিক নির্দিষ্ট সময় পর পর অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদের জন্য অন্য পক্ষকে তার সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করে।
অব্যবহৃত সম্পত্তি ব্যবহারের উদ্দেশ্যে বা উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে ইজারা প্রদান করা হয়। কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানে বা কারখানায় যদি উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার না হয় তবে অব্যবহৃত উৎপাদন ক্ষমতা অন্যের নিকট ইজারা দিয়েও উত্ত উৎপাদন ক্ষমতার ব্যবহার করা যেতে পারে। যেমন- কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি কক্ষ রয়েছে কিন্তু তাদের প্রয়োজন হয় মাত্র ১৫টি কক্ষের। এরূপ অবস্থায় অব্যবহৃত ৫টি কক্ষ অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট ইজারা দিয়ে উৎপাদন ক্ষমতাকে ব্যবহার করতে পারে

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রথম পর্যায়ে 1 উৎপাদিত পণ্যের ভিত্তিতে তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করে।
উৎপাদিত পণ্যের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ এমন একটি পদ্ধতি যা সাধারণত বড় বড় প্রতিষ্ঠানসমূহ অধিক পরিমাণ কিন্তু একই ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।
উদ্দীপকে উল্লিখিত শিমুল ম্যানুফ্যাকচারিং একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ ৬০,০০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম। কিন্তু ২০১৫ সালে তারা মেশিনটি ভালো রাখার জন্য প্রতিদিন ৪০,০০০ একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেসকল প্রতিষ্ঠান তুলনামূলক স্বল্পসংখ্যক এবং নির্ধারিত মানের পণ্য বা সেবা সরবরাহ করে অথবা একটি মাত্র প্রক্রিয়ার মাধ্যমে তাদের উৎপাদনকার্য পরিচালনা করে সেসকল প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা নির্ধারণে উল্লিখিত পদ্ধতিটি কার্যকরভাবে ব্যবহার = করতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেহেতু একই ধরনের পণ্য

। অধিক পরিমাণে উৎপাদনে জোর দিয়েছে তাই প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ভিত্তিতে তাদের উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করে

উত্তরঃ

উদ্দীপকে প্রতিষ্ঠানটির ২০১৫ সালের উৎপাদনের সর্বোচ্চ সদ্ব্যবহার হবে নিম্নরূপ :

উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার (সর্বোচ্চ) = গড় উৎপাদন হার × ১০০

সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা

=, , × ১০০ = ৮৩.৩৩%

২০১৫ সালে শিমুল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ৮৩.৩৩% সদ্ব্যবহারে মেশিন ব্যবহার করা হয়।

137

Related Question

View All
উত্তরঃ

স্বাভাবিক অবস্থায় একটি কারখানা মিতব্যয়িতার সাথে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে সক্ষম তাকে কার্যকর উৎপাদন ক্ষমতা বলে।

388
উত্তরঃ

কোনো একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে যে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাকে উৎপাদন ক্ষমতা বলে।
দক্ষতা বলতে কম সময় ও অর্থ ব্যয়ে অধিক কাজ সম্পাদন করার সামর্থ্যকে বোঝায়। কিন্তু দক্ষতার অভাবে প্রতিষ্ঠানের অর্থ ব্যয় ও সময় ব্যয় উভয়ই বৃদ্ধি পায়। তাই কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় অদক্ষ ও অযোগ্য কর্মী নিয়োগ দিলে উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আবার উৎপাদন প্রক্রিয়ায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হলে পুরাতন কর্মীরা নতুন প্রযুক্তি ব্যবহারে অদক্ষতার পরিচয় দেয়। ফলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাই বলা যায়, উৎপাদন ক্ষমতা কর্মীদের অদক্ষতার কারণে হ্রাস পায়।

385
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত।
যখন কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ উৎপাদন
ক্ষমতা নির্ধারণ করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় যেখানে উৎপাদনের সাথে জড়িত সকল উপাদানকে বিবেচনা করা হয়; সেখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতাকে বিবেচনা করা হয়।

উদ্দীপকে সাকুরা সিমেন্ট কারখানা ৩০ টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করছে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। এতে প্রায়ই মেশিনগুলো নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের কেবল মেশিনের উৎপাদন ক্ষমতার প্রতি গুরুত্ব দিয়েছে, যা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত।

261
উত্তরঃ

সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে সাকুরা সিমেন্ট কারখানা নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।
স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। এ ধরনের উৎপাদন ক্ষমতায় যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক-কর্মী, ব্যবস্থাপনা, প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতা বিবেচনা করা হয়
উদ্দীপকে সাকুরা সিমেন্ট কারখানা ৩০টি মেশিন ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করছে। উক্ত ৩০টি মেশিনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি একক। বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় মেশিনগুলো অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে। এতে প্রায়ই মেশিনগুলো নষ্ট হয়ে উৎপাদন কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এ কারণে সাকুরা সিমেন্ট কারখানার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেক সময় নির্ধারিত লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হচ্ছে না।
উদ্দীপকের বর্তমান পরিস্থিতিতে সাকুরা সিমেন্ট কারখানার উচিত তাদের উৎপাদন কাজ বাস্তবায়নে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা। এ ধরনের উৎপাদন ক্ষমতা জরুরি প্রয়োজনে খুবই কম সময়ের জন্য ব্যবহার করা হয়। কেননা এ ধরনের উৎপাদন ক্ষমতা দীর্ঘ সময় ব্যবহার করা যায় না, এতে পণ্য বা সেবার মানের অবনতি ঘটে। তাই আমি মনে করি, উদ্দীপকের বর্তমান পরিস্থিতে সাকুরা সিমেন্ট কারখানাটি সীমিত সময়ের জন্য সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে তাদের লক্ষ্যমাত্র অর্জন করতে সক্ষম হবে।।

306
উত্তরঃ

কোনো একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে যে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাকে উৎপাদন ক্ষমতা বলে।

286
উত্তরঃ

কোনো একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে যে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, তাকে উৎপাদন ক্ষমতা বলে।
উৎপাদন ক্ষমতার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের (সাধারণত এক বছরের) সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ সম্পর্কে জানা যায়। এরূপ উৎপাদনের ক্ষমতাই কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ। যেমন- কোনো প্রতিষ্ঠান যদি প্রতিমাসে সর্বোচ্চ ১ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করতে সক্ষম হয় তাহলে ঐ প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ হবে ১ লক্ষ ইউনিট এবং এটিই হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ

305
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews