ভূমিকম্প এক ধরনের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান।
যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার কার্যক্রম ইত্যাদির সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা।
শিশিরদের পরিবার নদীভাঙনের শিকার।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীভাঙন বাংলাদেশের একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষাকালে নদীর পানির অতিরিক্ত প্রবাহের কারণেই নদীভাঙন সংঘটিত হয়।
বাংলাদেশে নদীভাঙনের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ভৌগোলিক অবস্থান, জলবায়ুর পরিবর্তন, নদীর প্রবাহপথের বাধা ও পানির তীব্র গতিবেগ, নদীর গতিপথের পরিবর্তন, নদীগর্ভে শিলার উপাদান ও রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, বাহিত শিলার কাঠিন্যতা, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন ইত্যাদি।
শিশিরদের স্বাভাবিক জীবনযাপনের জন্য নদীভাঙন রোধ করা একান্ত প্রয়োজন।
নদীভাঙন রোধে কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন-
i. নদীর দুই তীরে গাছ লাগানো,
ii
. নদী-শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা,
iii. ড্রেজিং-এর মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা,
iv. ভারত থেকে আসা অতিরিক্ত পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা,
V.
রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
উক্ত ব্যবস্থাগুলো গ্রহণের মাধ্যমে নদীর ভাঙন অনেকটাই কমানো সম্ভব হবে। এর ফলে শিশিরদের মতো নদী তীরবর্তী এলাকার মানুষের নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সুতরাং, উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে শিশিরদের পরিবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে।
Related Question
View Allনদীভাঙন এক ধরনের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ।
দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিষয় দুটি এক নয়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন: দুর্যোগ হচ্ছে এমন ঘটনা যা সমাজের বাস্তবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। অপরদিকে বিপর্যয় হচ্ছে এমন একটি আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন, সম্পদ ইত্যাদির উপর আঘাত করে দুর্যোগের সৃষ্টি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!