শিহাব ও নাছিমা মতিঝিল সরকারি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। তাদের দাদা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মতলুব সাহেব তাদেরকে বিদ্যালয়ে আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু বয়সের ভারে মাঝে মধ্যেই তিনি শারীরিকভাবে অসুস্থ অথবা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এতে করে শিহাব ও নাছিমার স্কুলে যাওয়া আসা বিঘ্নিত হয়। শিহাবের বাবা বিষয়টি লক্ষ করেন। তিনি তার বাবার সমস্যা বুঝতে চেষ্টা করেন। তিনি বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেন যে, প্রবীণদের এ ধরনের সমস্যা থাকাটা স্বাভাবিক। তাদের পছন্দের কাজে ব্যস্ত রাখতে পারলে এ ধরনের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। তিনি জানেন যে, তার বাবা পড়াশোনা করতে ভালোবাসেন। তাই তিনি বাড়িতেই ছোটখাটো একটি পাঠাগারের মতো করে দেন। এরপর থেকে পড়াশোনার মাঝে প্রবীণ বাবার সময় ভালোই কাটতে থকে।

Updated: 9 months ago
উত্তরঃ

জাতিসংঘ ঘোষণা অনুসারে বাংলাদেশের প্রেক্ষাপটে ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা প্রবীণ হিসেবে স্বীকৃত।

উত্তরঃ

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিশ্বের সকল মানুষকেই বার্ধক্যে উপনীত হতে হয়। এ কারণে প্রবীণ সমস্যাকে স্বাভাবিক, সর্বজনীন এবং বিশ্বব্যাপী বলা যায়।
চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে বর্তমানে মানুষের গড় আয়ু বাড়ছে। সেইসাথে প্রবীণদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে তুলনায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা কিংবা নিরাপত্তাব্যবস্থা বাড়ে নি। তাই দেখা যায়, বিশ্বের প্রতিটি দেশেই প্রবীণরা নানা

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত মতলুব সাহেবের জন্য তার পুত্র যে ব্যবস্থা নিয়েছেন তা প্রবীণকল্যাণ সমাজকর্মের প্রতিনিধিত্ব করে।

সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখা হলো প্রবীণকল্যাণ সমাজকর্ম। এ শাখায় প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজকর্মের জ্ঞান, নীতি, দক্ষতা ও পদ্ধতির সমন্বয় ঘটানো হয়। এক্ষেত্রে প্রবীণ কল্যাণে গৃহীত সরকারি সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন এবং ব্যবস্থাপনায় এ শাখা কাজ করে। উদ্দীপকের বৃদ্ধ মতলুব সাহেব প্রায়ই শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদগ্রস্ততায় ভোগেন। এ সমস্যা সমাধানে তার ছেলে ছোটখাটো একটি পাঠাগার তৈরি করেন। কারণ তার বাবা পড়াশোনা করতে ভালোবাসেন, যা তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখতে সহায়ক হবে। এর ফলে তিনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। তাই বলা যায়,মতলুব সাহেবের পুত্রের এ কার্যক্রম প্রবীণকল্যাণ সমাজকর্মের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

প্রবীণদের সমস্যা সমাধানে এবং তাদের কল্যাণে সমাজকর্মীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যময়।

সমাজকর্মী মূলত একজন পরিবর্তন প্রতিনিধি হিসেবে কাজ করেন। এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ও কৌশল (ব্যক্তি, দল, সমষ্টি সমাজকর্ম) প্রয়োগ করে তারা প্রবীণকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। সেইসাথে অনেকসময় বয়সজনিত কারণে প্রবীণ ব্যক্তি তার পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন না। এই পরিস্থিতিতে তাকে পরামর্শ সেবা প্রদান সমাজকর্মীর ভূমিকার অর্ন্তভুক্ত। ব্যক্তিগত, পারিবারিক এবং। বিপদকালীন সময়ে প্রবীণদের এই সেবা দেওয়া হয়। এর ফলে তাদের মাঝে সমস্যা মোকাবিলা ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য গড়ে ওঠে।
এছাড়া প্রবীণদের কল্যাণে সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য একজন সমাজকর্মী স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সরকারকে প্রভাবিত করতে পারেন। সেইসাথে তিনি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রবীণদের কল্যাণে কাজ করতে পারেন। 1
সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, প্রবীণদের কল্যাণে একজন সমাজকর্মী কার্যকর ভূমিকা রাখতে পারেন।

 

40
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মার্কিন সমাজবিজ্ঞানী শার্লট টোলে মৌল মানবিক চাহিদাকে ৬ ভাগে ভাগ করেছেন।

337
উত্তরঃ

মৌল মানবিক চাহিদা হিসেবে বর্তমানে বাংলাদেশে বাসস্থান পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়।
নিরাপদে বসবাসের জন্য বাস্থানের বিকল্প নেই। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাসস্থান সংকট বাড়ছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের প্রায় ২৫% মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা ৪.৯ জন, শহরে ৪.৮ এবং গ্রামে ৪.৯ জন। তবে বাংলাদেশ সরকার শহর এলাকার বাসস্থান সংকট কমিয়ে আনতে পূর্বাঞ্চল এলাকায় বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে।

370
উত্তরঃ

উদ্দীপকে মৌল মানবিক চাহিদা শিক্ষাকে নির্দেশ করা হয়েছে, যা পূরণ না হলে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব প্রভৃতি। বর্তমানে জনসংখ্যা ১৬ কোটি ৮ লাখ (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮) এবং এদেশের শতকরা ২৪.৩ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অধিক জনসংখ্যা, দরিদ্রতা, বেকারত্ব, অসচেতনতা, শিক্ষা উপকরণের অভাব প্রভৃতি কারণে মৌলিক চাহিদা হিসেবে শিক্ষার উদ্দীপকে দেখা যায়, কানাইপুর একটি অনগ্রসর এলাকা। এর বাসিন্দারা পড়াশোনার ব্যাপারে উদাসীন, এলাকার অবকাঠামোগত অবস্থাও অনুন্নত। শিক্ষার অভাবের কারণে বাসিন্দাদের মধ্যে কুসংস্কার, ভুল চিকিৎসা, অলৌকিকতায় বিশ্বাস প্রভৃতি সমস্যা রয়েছে। অথচ শিক্ষা মানুষকে আধুনিক করে তোলে এবং আদর্শ সমাজ গঠনে সহায়তা করে। কিন্তু অধিক জনসংখ্যা ও দারিদ্র্যের কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষের পক্ষে এই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার অভাবে তারা নিরক্ষর ও অজজ্ঞ থেকে যাচ্ছে। যার প্রভাবে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, বাল্যবিবাহ নারী নির্যাতন, অপরাধ প্রবণতা বৃদ্ধির মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তেমনি উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে এ ধরনের পরিস্থিতি বিদ্যমান।

251
উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উক্তিটির যথার্থতা রয়েছে।
বিদ্যালয় সমাজকর্ম বলতে সমাজকর্ম অনুশীলনের একটি বিশেষ শাখাকে বোঝায়, যা বিদ্যালয় পরিবেশে শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সহায়তা করে। এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মী পরিবার, স্কুল ও সমষ্টির মাঝে সংযোগকারী হিসেবে কাজ করেন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিক জনসংখ্যা, বেকারত্ব, কুসংস্কারে বিশ্বাস, অসচেতনতা প্রভৃতির মতো সামাজিক সমস্যা শিক্ষা অর্জনের পথকে বাধাগ্রস্ত করছে। একজন বিদ্যালয় সমাজকর্মী তার দক্ষতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে এসব সমস্যা দূরীকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন।

উদ্দীপকের কানাইপুর গ্রামে শিক্ষার অভাবে কুসংস্কারে বিশ্বাস, ভুল চিকিৎসার প্রচলনসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। এর পেছনে নিরক্ষরতা ও অজ্ঞানতাসহ সামগ্রিক অবস্থা দায়ী। এক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেন। পারিবারিক ও আর্থিক সংকট, পড়াশোনায় অমনোযোগিতা, স্কুলে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ, মানসিক চাপসহ বিভিন্ন কারণে এখনো অসংখ্য শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। এ সংখ্যা কমিয়ে এনে শতভাগ শিক্ষার্থীর হার নিশ্চিত করতে বিদ্যালয় সমাজকর্মের জ্ঞানের উপযোগিতা আছে একজন বিদ্যালয় সমাজকর্মী অনিয়মিত শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের স্কুলের প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখেন। সেই সাথে তিনি পড়াশোনায় অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে মানসিক সমর্থন দিয়ে থাকেন।

উপরের আলোচনা থেকে বলা যায়, কানাইপুর এলাকার মানুষের শিক্ষার চাহিদা পূরণে একজন বিদ্যালয় সমাজকর্মী কার্যকর ভূমিকা রাখতে পারেন।

237
উত্তরঃ

১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সাইকিয়াট্রিক কোর্স প্রথম চালু হয়।

369
উত্তরঃ

শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বাধা দূর করার জন্য বিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, পরিবার এবং সমষ্টির বিভিন্ন সংস্থার সাথে কাজ করতে পারেন। তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যার প্রকৃত কারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ও দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে তাদের উন্নয়ন ঘটাতে পারেন।

323
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews