শিহাব ও সাহানা স্বামী-স্ত্রী। সংসারে তাদের অশান্তি। শিহাব যৌতুকের জন্য সাহানাকে নির্যাতন করে। সাহানার গরিব বাবার 'পক্ষে শিহাবের যৌতুকের দাবি মেটানো সম্ভব নয়। শিহাব সাহানাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তালাকের হুমকি দেয়। প্রতিবেশী সাগর এ ঘটনায় মর্মাহত হয়। সে বন্ধুদের বলে, আমি যৌতুককে ঘৃণা করি। আশা করি, তোমরাও যৌতুককে ঘৃণা করবে। বিয়ে করে আমরা সমাজে ভালো নজির স্থাপন করব। যৌতুকবিহীন 

Updated: 11 months ago
উত্তরঃ

আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধিবিধান ও নিয়মকানুনের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত ও সমর্থিত। অধ্যাপক হল্যান্ডের মতে, "আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।"

উত্তরঃ

আধুনিককালে আইন প্রণয়নের অন্যতম প্রধান উৎস হচ্ছে আইনসভা। গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে গঠিত আইনসভা বিধি অনুযায়ী আইন প্রণয়ন করে। আইনসভা জনমতের সাথে সংগতি রেখে আইন প্রণয়ন করে। আধুনিক রাষ্ট্রীয় আইনের প্রায় সবই আইনসভা কর্তৃক প্রণীত আইন। আইনসভা নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইনও সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে।

উত্তরঃ

উদ্দীপকে শিহাব তার স্ত্রী সাহানাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করে। একসময় শিহাব সাহানাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তালাকের হুমকি দেয়। সাহানা বাধ্য হয়ে শিহাবের বিরুদ্ধে স্থানীয় আদালতে যৌতুকবিরোধী মামলা করে। বিচারে শিহাবের শাস্তি হয়। এ ঘটনা প্রতিবেশী সাগরকে খুবই মর্মাহত করে। কেননা যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক গ্রহণ ও প্রদান দুটিই

সামাজিক অপরাধ। যৌতুক প্রথার কারণে সমাজের সুখ-শান্তি বিনষ্ট হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যৌতুক প্রথায় মেয়েদের পণ্য মনে করা হয়। তাদের ভিন্নভাবে বিচার করা। ফলে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। সমাজের সকল ক্ষেত্রেই তারা উপেক্ষিত ও নিগৃহীত হয়। যৌতুক প্রথা একটি সামাজিক অভিশাপ। এজন্যই শিহাবের ঘটনায় সাগর খুবই মর্মাহত হয় এবং বিবেকের দংশন অনুভব করে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ঘটনা যুব সমাজের বিবেককে জাগিয়ে তুলবে।

এখানে দেখা যায়, যৌতুকবিরোধী মামলায় শিহাবের শাস্তি হয়। শিহাবের এ ঘটনায় প্রতিবেশী সাগর খুবই মর্মাহত হয় এবং বিবেকের দংশন অনুভব করে। শুধু সাগর নয়, সাগরের মতো আরও অনেক যুবকই এ রকম ঘটনায় বিবেকতাড়িত হবে। কেননা যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুক গ্রহণ ও প্রদান দুটিই সামাজিক অপরাধ। যৌতুক গ্রহীতা ও দাতা দুজনই ক্ষতিগ্রস্ত হয়। যৌতুক প্রথা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যৌতুক প্রথায় মেয়েদের পণ্য মনে করা হয়। তাদের ভিন্নভাবে বিচার করা। ফলে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। সমাজের সকল ক্ষেত্রেই তারা উপেক্ষিত ও নিগৃহীত হয়। সৃষ্টির শুরু থেকে আজ অবধি সভ্যতার যত উন্নয়ন সম্ভব হয়েছে, তার পেছনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। সারাবিশ্বে আজ যেখানে নারী-পুরুষ একসাথে কাজ করছে, সেখানে যৌতুক প্রথা আমাদের মতো উন্নয়নশীল দেশকে পশ্চাৎপদতার দিকেই ঠেলে দেবে। তাই উদ্দীপকে উল্লিখিত ঘটনার মাধ্যমে যুব সমাজ যৌতুক প্রথার নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হবে এবং 'যৌতুক' নামক সামাজিক অভিশাপ সমাজ থেকে দূর করার জন্য সচেষ্ট হবে।

215

Related Question

View All
উত্তরঃ

সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন।

আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে। সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

257
উত্তরঃ

আইনের শাসন গণতন্ত্রের ভিত্তি। মমতাজ সাহেব গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠায় লেখনী ধারণ করেন।

তিনি আইনের শাসনকে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মূল্যবোধের বিকাশের মূল হিসেবে দেখেছেন। যথাযথ আইনের শাসনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জনগণের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির নিশ্চয়তা লাভ করে। আইনের শাসনের মাধ্যমে 'সকল নাগরিক সমান' এ নীতি প্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগে সমান সুযোগের ভিত্তিতে সবাই বিচার লাভ করবে। দেশের প্রচলিত আইনের মাধ্যমে সবাই নিরাপত্তা লাভ করবে। আইনের শাসনের এ বিষয়গুলো মূলত গণতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। গণতান্ত্রিক মূল্যবোধ প্রধানত সংখ্যাগুরুর মতামতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। এতে সংখ্যালঘুরাও সমান সুযোগ পাবে, মত প্রকাশের সমান অধিকার থাকবে। আইনের শাসন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় করে, গণতন্ত্র চর্চাকে পরিশীলিত করে এবং সুশাসন নিশ্চিত করে।

214
উত্তরঃ

প্রচলিত সাধারণ অর্থানুসারে আইন হলো কতকগুলো বিবিবিধান যা মানুষ সামাজিক প্রাণী হিসেবে মানতে বাধ্য থাকে। অন্যদিকে, স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ক্ষমতাকে বোঝায়। আপাতদৃষ্টিতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী দুটি বিষয়। কিন্তু মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি আমাদেরকে বলতে চাচ্ছে যে, আইন স্বাধীনতার সহায়ক।

বস্তুত আইন ও স্বাধীনতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। আইন না থাকলে স্বাধীনতা থাকতে পারে না। আইন আছে বলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করা যায়। আইন স্বাধীনতাকে সম্প্রসারিত করে। উইলোবি এজন্যই বলেছেন যে, "আইন আছে বলেই স্বাধীনতা রক্ষা পায়।" অন্যদিকে, স্বাধীনতা না থাকলে আইন অর্থহীন হয়ে যায়। কেননা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকলে আইনের প্রয়োগ সম্ভব হয় না। আইন আছে বলেই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের বলেই স্বাধীন বাংলার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। আইন না থাকলে গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকার অর্থহীন হয়ে যায়। আইনের মাধ্যমে প্রাপ্ত অধিকার দ্বারাই জনগণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে। আইন না থাকলে দুর্বলের স্বাধীনতা রক্ষা করা কতটা সম্ভব হতো তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এজন্যই বলা যায়, সাংবাদিক মমতাজ সাহেবের উত্থাপিত বিষয়টি যথার্থ।

265
উত্তরঃ

আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

258
উত্তরঃ

মূল্যবোধ বলতে তুলনামূলক অর্থমূল্য বা অন্তর্নিহিত গুণাবলিকে বোঝানো হয়। আর সমাজে প্রচলিত মূল্যবোধ বলতে বোঝানো হয় এমন রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত এবং সমর্থিত। সমাজের বৃহত্তর অংশ দ্বারা মূল্যবোধ সমর্থিত হতে হবে। এটি কোনো স্থির বিষয় নয়। সমাজ-স্থান-কাল-পাত্রভেদে মূল্যবোধ পরিবর্তনশীল।

237
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews