শীতের সকালে শিশির ঘরের বাইরে বের হওয়ার সময় তার পরনে পলু পোকা থেকে প্রাপ্ত তন্তুর শার্ট পরা ছিল। ফলে তার ঠান্ডা লাগছিলো।

Updated: 9 months ago
উত্তরঃ

তুলা গাছ হতে কার্পাস ফল সংগ্রহ করে বীজ থেকে তুলা আলাদা করে ফেলার প্রক্রিয়াকে জিনিং বলে।

উত্তরঃ

গরমে সুতির কাপড় পরা আরামদায়ক। কারণ সুতি কাপড়ের মধ্য দিয়ে সহজেই তাপ বের হয়ে যেতে পারে। এতে বাইরের তাপ কাপড়ে আটকে থাকতে পারে না। আবার, সুতি কাপড়ের সূক্ষ্ম ছিদ্রপথে শরীরে বায়ু প্রবেশ করতে পারে। এতে দেহে গরমের তীব্রতা কম অনুভূত হয় এবং আরামবোধ হয়।

উত্তরঃ

শিশিরের প্রথম জামাটিতে ব্যবহৃত তত্ত্ব হলো রেশম।
এটি মূলত ফাইব্রয়ন নামক এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে শক্ত ও দীর্ঘ। সূর্যালোকে রেশম দীর্ঘক্ষণ রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়। এটি হালকা কিন্তু অধিকতর উষ্ণ এবং খুবই কম পরিসরে রাখা যায়। রেশমি কাপড় গ্রীষ্মকালে কিংবা গ্রীষ্ম ও শীত ঋতুর মাঝামাঝি সময়ে ব্যবহার উপযোগী।

উত্তরঃ

শীতের সকালে শিশিরের পশম বা উলের পোশাক পরার দরকার ছিল।
শীতকালে শীতের হাত থেকে আত্মরক্ষার জন্য পশম বা উলের পোশাকের বিকল্প নেই। তাপ কুপরিবাহী হওয়ায় এ ধরনের পোশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণক্ষমতা ইত্যাদি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কারণে এ তন্তুর তৈরি পোশাক বেশ জনপ্রিয়। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। শীতের দিনের এ ধরনের তন্তুর কাপড়ে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। তাই পশম বা উলের পোশাক পরিধান করলে গরম বোধ হয়।
সুতরাং, শীতকালে শিশিরের ঠান্ডা থেকে আত্মরক্ষার জন্য পশম বা উলের পোশাক পরা যুক্তিসংগত।

122

আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন রকমের পলিমার। এদের কোনোটি প্রাকৃতিক আবার কোনোটি কৃত্রিম। আমরা আমাদের দৈনন্দিন জীবনের একটি মুহূর্তও কল্পনা করতে পারব না, যখন আমরা কোনো না কোনো পলিমার ব্যবহার করছি না। কিছু কিছু পলিমার আছে, যেগুলো পরিবেশবাদ্ধব, আবার কোনো কোনোটি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। এই অধ্যায়ে আমরা পলিমারকে চিনতে শিখব, কোনটি ব্যবহার করব কোনটি থেকে দূরে থাকব সেটিও আমরা বুঝতে শিখৰ ।

এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  • প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার ব্যাখ্যা করতে পারব।
  • পলিমারকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  • প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু ও বস্ত্রের উৎস, বৈশিষ্ট্য এবং ব্যবহার বর্ণনা করতে পারব।
  • তত্ত্ব হতে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
  • বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব।
  • পরিবেশের ভারসাম্যহীনতা সৃষ্টিতে রাবার ও প্লাস্টিকের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।
  • তাপ প্রয়োগ করে বিভিন্ন প্রকার সুতার বৈশিষ্ট্য শনার করতে পারব।
  • পরিবেশের ভারসাম্য রক্ষায় রাবার ও প্লাস্টিকের ব্যবহার ও সংরক্ষণে সচেতন হব।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews