শূন্যস্থান পূরণ

Updated: 7 months ago
উত্তরঃ

মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখন্ডে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশের প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেমিক যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেমিক হাসিমুখে জীবন উৎসর্গ করেন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেমের গৌরবে  বিদুলা স্মরণীয় হয়ে রইলেন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

আমরা ভালোবাসব আমাদের দেশকে।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেমিকরা সারা বিশ্বের মানুষের ভালোবাসায় সিক্ত।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেম আত্মমর্যাদার উৎস।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশপ্রেমের গৌরবে বিদুলা স্মরণীয় হয়ে রইলেন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশের প্রতি ভালোবাসাই দেশপ্রেম।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশ ও জাতির উন্নয়নে দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

প্রাচীনকালে সৌবীর নামে একটি রাজ্য ছিল।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

বিদুলা ছিলেন  সৌবীর রাজ্যের রানি।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

সিন্ধুদেশের রাজা সৌবীর রাজ্য আক্রমণ করেন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

রানি বিদুলা  পরাধীনতা সহ্য করতে পারছেন না।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশের স্বাধীনতা রক্ষার জন্য মৃত্যু, সে তো বীরের মৃত্যু।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

মা বিদুলার কথায় সঞ্চয়ের ভ্রান্তি দূর হলো।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

প্রজাদের জয়ধ্বনিতে প্রকম্পিত হলো সৌবীর রাজ্য।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

অভিনন্দন লাভ করলেন সঞ্জয়।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দেশের স্বাধীনতা  রক্ষার জন্য কাজ করব।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
77

দেশপ্রেম

প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর একটি নির্দিষ্ট ভূখণ্ডে, যা তার জন্মভূমি বা নিজ দেশ মানুষ জন্মভূমি বা দেশের আলো-বাতাস, অন্ন-জলে লালিত-পালিত হয়ে বেড়ে ওঠে। এ কারণে জন্মভূমি বা দেশের প্রতি মানুষের থাকে এক ধরনের আবেগময় অনুরাগ। দেশের ভাষা, সাহিত্য এবং ঐতিহ্যের সঙ্গে গড়ে ওঠে তার নাড়ির সম্পর্ক। দেশের জন্য জন্ম নেয় নিবিড় ভালোবাসা। দেশের প্রতি মানুষের এই অনুরাগ ও ভালোবাসাই দেশপ্রেম।

এই দেশপ্রেম কীভাবে প্রকাশ পায় ? দেশপ্রেম প্রকাশ পায় মানুষের কাজে, মানুষের আচরণে। দেশপ্রেম প্রকাশ পায় দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগে। দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে দেশপ্রেমিক শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন। দেশের উন্নতির জন্য কাজ করেন। এমনকি প্রয়োজনে দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত উৎসর্গ করেন।

দেশপ্রেম আত্মমর্যাদার উৎস। মনুষ্যত্বের অঙ্গ। দেশপ্রেম মানুষকে স্বার্থপরতা, সম্প্রদায় ও গোষ্ঠীগত সংকীর্ণতা, রাজনৈতিক মতাদর্শগত ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনায় একপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে আত্মনিবেদনে।

দেশপ্রেম মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে। দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে প্রেরণাময় চালিকাশক্তি হিসেবে কাজ করে। তাই দেশ ও জাতির উন্নয়নে দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম।

দেশে দেশে যাঁরা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখছেন বা রেখেছেন, তাঁরা সকলের শ্রদ্ধেয় ও পূজনীয়। তাঁরা সারা বিশ্বের মানুষের ভালোবাসায় সিক্ত। দেশপ্রেমের জন্য তাঁরা চির স্মরণীয় এবং বরণীয়।

প্রাচীনকালেও অনেকে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে অমর হয়ে আছেন। মহাভারত থেকে এমন একজন দেশপ্রেমিক রানির কাহিনী বলছি।

 

বিদুলার দেশপ্রেম

প্রাচীনকালে সৌবীর নামে একটি রাজ্য ছিল। বিদুলা ছিলেন সৌবীর রাজ্যের রানি। সৌবীররাজ আর বিদুলার একটি মাত্র পুত্র ছিলেন। তাঁর নাম সঞ্জয়। সঞ্জয় যখন যুবক, তখন হঠাৎ সৌবীররাজ মারা যান। এ সময় সুযোগ বুঝে সিন্ধুদেশের রাজা সৌবীর রাজ্য আক্রমণ করেন। সঞ্জয় সহজেই পরাজিত হলেন। সিন্ধুরাজ সৌবীর রাজ্য অধিকার করলেন। রাজ্য হারিয়ে ম্লান মুখে শুয়ে আছেন সঞ্জয়। হারানো রাজ্য পুনরুদ্ধারের কোনো চেষ্টাই তিনি করছেন না। এদিকে রানি বিদুলা পরাধীনতা সহ্য করতে পারছেন না। তিনি পুত্র সঞ্জয়ের কাছে গিয়ে তাঁকে যুদ্ধের প্রস্তুতি নিতে উৎসাহ দিলেন। সঞ্জয়কে ভর্ৎসনা করে তিনি বললেন, "মনে হচ্ছে তুমি আমার পুত্র নও। আমার পুত্র এমন কাপুরুষ হতে পারে না। তুমি তোমার পিতা সৌবীররাজের কথা স্মরণ কর। কী তেজ আর সাহস ছিল তাঁর। এ পরাধীনতা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। নির্ভীক হও। শত্রুকে পরাজিত করে হারানো রাজ্য উদ্ধার কর।"

 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews