যে ব্যবসায়ের মালিক, পরিচালক, সংগঠক ও পুঁজি সরবরাহকারী একজনমাত্র ব্যক্তি, যিনি এককভাবে কারবারের সকল প্রকার ঝুঁকি বহন করেন এবং সমুদয় মুনাফা ভোগ করে থাকেন তাকে একমালিকানা ব্যবসায় বলে।
যে অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা কিছুই বিনিয়োগ না করে শুধু নাম ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে।।
নামমাত্র অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায়ও অংশ নেয় না কিন্তু নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয়, অথবা অনাকে নিজের বিষয়ে এ ধরনের প্রচারের অনুমতি দিয়ে থাকে।
উদ্দীপকের হাবিব প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, বনজসম্পদ, সাগর, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
উদ্দীপকের শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে 'বৃপাসী বাংলা' নামে একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত পাখা, টুপি, পাটি ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তিনি স্থানীয় বনজসম্পদের ওপর ভিত্তি করে কুটিরশিল্পটি গড়ে তুলেছেন। আর বনজসম্পদ প্রাকৃতিক পরিবেশের অন্যতম উপাদান হিসেবে পরিগণিত। তাই বলা যায়, উদ্দীপকের হাবিব প্রাকৃতিক পরিবেশের ওপর ভিত্তি করে তার প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।
উদ্দীপকের হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় হলো ঋণগ্রহণের মাধ্যমে অর্থসংস্থান করা।
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু করার জন্য, ব্যবসায় কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য।
উদ্দীপকের শেরপুরের হাবিব স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে 'রূপসী বাংলা' নামে একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত পাখা, টুপি, পাটি ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানাটি সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মূলধন সংকটের কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আর এ সমস্যা থেকে উত্তরণের জন্য আত্মীয়স্বজন, ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা, বেসিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কুটিরশিল্পের অর্থসংস্থানের ক্ষেত্রে বিসিক, বেসিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে।
সুতরাং বলা যায়, হাবিবের ব্যবসায়ের সমস্যা উত্তরণের উপায় হলো ঋণগ্রহণের মাধ্যমে অর্থসংস্থান করা।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!