শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির,

লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।

(ভাব সম্প্রসারণ করুন)

Updated: 1 hour ago
উত্তরঃ

শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,

লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির।

মূলভাব: একশ্রেণির চাটুকার স্বার্থপর মানুষ আছে যারা মানুষের সামান্যতম উপকার করে গর্বভরে ঢোল পিটিয়ে তা প্রচার করে বেড়ায়। মহৎ ও উদার প্রকৃতির মানুষেরা কারো উপকার করলে সে উপকারের কথা কখনো নিজে প্রচার করেন না।

সম্প্রসারিত ভাব: মানবসমাজে সংকীর্ণ হৃদয়ের অনেক মানুষ আছে। এরা দিঘির শৈবালের মতো। শৈবালের জন্ম দিঘিতে এবং এর পরিপুষ্টিও হয় দিঘির জলে। এতে দিঘির কোনো অহংকার নেই। কিন্তু পরাশ্রয়ী শৈবাল নিজের বুকে ধারণ করা রাতের শিশির গড়িয়ে দিঘিতে পড়লে আত্মঅহমিকায় মেতে ওঠে। তার এক ফোঁটা শিশিরে দিঘির অগাধ জলের সামান্যতম বৃদ্ধি হয় না। কিন্তু শৈবাল এ দানকে মহৎ কাজ বলে সগৌরবে নিজের মাহাত্ম্য প্রচার করে। পৃথিবীতে একশ্রেণির মানুষ আছে যারা সবসময় অন্যের উপর নির্ভরশীল। অন্যের সাহায্য-সহযোগিতা নিয়ে এরা বেঁচে থাকে। এরা খুবই সংকীর্ণ হৃদয়ের অধিকারী হয়। কারণ, এরা যদি কখনো উপকারীর উপকার করার সুযোগ পায় তখন এরা সেই উপকারের কথা গর্বভরে প্রচার করে। কিন্তু উদার ও মহৎ মানুষ কখনো পরের উপকার করে তা প্রচার করেন না। তারা আত্মপ্রচার বিমুখ। পৃথিবীতে যাঁরা মানবকল্যাণের জন্য কাজ করে গেছেন, যাঁরা স্মরণীয়-বরণীয় তাঁরা কখনো আত্মপ্রচার করেননি। তারপরও মহৎ কর্মের জন্যই তাঁরা মানুষের হৃদয়ে উজ্জ্বল হয়ে আছেন। অপরদিকে, সংকীর্ণ হৃদয়ের মানুষের সামান্য দানে পৃথিবীর কোনো উপকারই হয় না। কিন্তু তা নিয়ে তাদের অহংকারের শেষ নেই। যে ব্যক্তির সংকীর্ণ হৃদয় আত্ম-অহমিকায় পূর্ণ তার গৌরবের কোনো কিছু নেই।

মন্তব্য: মহৎ ব্যক্তিরা কখনো কোনো কাজ করে গর্ববোধ করেন না। অন্যের কল্যাণের মধ্যেই মহৎ ব্যক্তি আত্মতৃপ্তি লাভ করেন।

1

Related Question

View All
উত্তরঃ

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

মূলভাব: একটি পরাধীন জাতির পক্ষে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু স্বাধীনতা লাভের পর সে স্বাধীনতাকে রক্ষা করা আরও বেশি কষ্টের। স্বাধীনতা অর্জিত হলেই তা চিরস্থায়ী হবে, এমনটি নয়। তাই স্বাধীনতা রক্ষায় জাতিকে থাকতে হবে সদা জাগ্রত।

সম্প্রসারিত ভাব: মানুষ মাত্রই স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। যুগ যুগ ধরে দেশে দেশে মানুষ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। এ সংগ্রামে মানুষ আত্মহুতিও দিয়েছে। বহিঃশত্রু ও শোষকশ্রেণির শত অত্যাচার, অনাচার, নিপীড়ন সহ্য করেও মানুষ সর্বদাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করেছে। এ থেকে বোঝা যায়, স্বাধীনতা অর্জন কতটা কঠিন। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও বেশি কঠিন। স্বাধীনতা অর্জনের পরপরই একশ্রেণির মানুষ স্বাধীনতাকে কেবল নিজের স্বার্থেই ব্যবহার করতে চায়। তারা আইনকে উপেক্ষা করে, ন্যায়কে করে পদদলিত। সামান্য ব্যক্তিস্বার্থে দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দেয় তারা। তাদের অপকর্মের ফলে দেশ হয়ে যেতে পারে পরনির্ভর কিংবা বহিঃশক্তির হাতের পুতুল। এভাবে প্রকৃত স্বাধীনতা হতে পারে বিপর্যস্ত। এদিক থেকে চিন্তা করলে স্বাধীনতা রক্ষা করা বেশ দুরূহ। বস্তুত স্বাধীনতা রক্ষার জন্য চাই প্রবল দেশপ্রেম, চাই বিপুল প্রণোদনা। নৈতিক শক্তিতে বলীয়ান, আধুনিক শিক্ষায় শিক্ষিত, উন্নত জাতি গঠন ছাড়া দেশ ও জাতি অগ্রসর হতে পারে না। স্বাধীনতা রক্ষা করতে হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশীল সমাজ গঠনের বাস্তব প্রক্রিয়া অব্যাহত রাখা দরকার। দরকার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসন ইত্যাদি মৌলিক অধিকার নিশ্চিত করা। দরকার সমাজে বৈষম্য ও বিভেদের অবসান। এর জন্য প্রয়োজন স্বনির্ভরতা ও সমৃদ্ধি।

মন্তব্য: জাতীয় সমৃদ্ধিই হলো স্বাধীনতার রক্ষাকবচ। এ সমৃদ্ধি অর্জন সহজ নয়। এজন্য চাই ত্যাগ, সংকল্প, পরিশ্রম ও ঐক্য।

1
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews