ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী 'ক' অত্যন্ত স্বার্থপর, অসহিষ্ণু ও হিংস্র। শ্রেণিকক্ষে প্রায় সময়ই সে সহপাঠীদের সঙ্গে ঝগড়া বিবাদ ও মারপিট করে। শিক্ষক বললেন, 'ক'-এর সামাজিকীকরণের পথে অন্তরায় দূর করতে পারলে 'ক' তার সব সহপাঠীদের মতো সুন্দরভাবে বিকশিত হবে। তিনি আরও বললেন, সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া।

Updated: 9 months ago
উত্তরঃ

শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে। সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে। সমাজজীবনে সামাজিকীকরণের প্রভাব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

'ক'-এর সঠিকভাবে বিকাশলাভের পথে সামাজিকীকরণের 'পরিবার' মাধ্যমটি অন্তরায় বলে মনে করছে। শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে। শিশুর চারিত্রিক গুণাবলি পারিবারিক পরিবেশে বিকশিত হয়। সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, ভালোবাসা প্রভৃতি সামাজিক শিক্ষা শিশু পরিবার থেকে অর্জন করে। শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য প্রয়োজন হয় সুন্দর পারিবারিক পরিবেশ। মা-বাবার মধ্যে সম্পর্ক মধুর হলে শিশু সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে। অপরপক্ষে, পারিবারিক অশান্তি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। উদাহরণ হিসেবে উদ্দীপকের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী 'ক'-এর কথা বলা যায়। পরিবারের মাধ্যমে তার সুষ্ঠু সামাজিকীকরণ ঘটেনি। তাই শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে শিশুর বেড়ে ওঠার জন্য সবসময় সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- শিক্ষকের শেষোক্ত এ উক্তিটি যথার্থ সত্য বলে বিবেচিত হয়। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা মানুষের সামাজিক প্রকৃতির বিকাশ ঘটে এবং যার দ্বারা মানুষ সামাজিক হয়ে ওঠে। অর্থাৎ এটি শিক্ষা, পরিবার ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সমাজের সদস্য হিসেবে গড়ে তোলে। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানবশিশুর জন্মের পর থেকেই তার সামাজিকীকরণ শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে। মানবশিশু জন্মের পর নিতান্তই অসহায় থাকে। জীবন, সমাজ ও গোষ্ঠী সম্পর্কে সে অবগত নয়। ক্রমান্বয়ে পিতামাতা, ভাইবোন ও অন্যান্য নিকট আত্মীয়দের মাধ্যমে বেড়ে ওঠার সংগ্রামে লিপ্ত থাকে। পরবর্তীতে অন্যান্য ব্যক্তি বা গোষ্ঠীর সংস্পর্শে তারা বেড়ে ওঠে। সামাজিকীকরণ মূলত এক ধরনের শিক্ষণ প্রক্রিয়া, যা কোনো ব্যক্তিকে সমাজে বাস করার উপযোগী করে গড়ে তোলে। সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ সামাজিক জীবে পরিণত হয়। আর এ প্রক্রিয়া মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে।
পরিশেষে বলা যায়, শিক্ষকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও সঠিক হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
129

শিশুর বেড়ে উঠা শুরু হয় পরিবার থেকে। পরিবারের গণ্ডি পার হয়ে শিশুকে নতুন নতুন পরিবেশের সঙ্গেও খাপ খাওয়াতে হয়। নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলায় প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ। তবে সমাজে বেড়ে উঠার ক্ষেত্রে শিশুর বিভিন্ন ধরনের বাধা বা প্রতিবন্ধকতাও রয়েছে। এসব প্রতিবন্ধকতার উত্তরণ অতি জরুরি, অন্যথায় মানসিক সমস্যা নিয়ে শিশুদেরকে বেড়ে উঠতে হবে। এ অধ্যায়ে আমরা সমাজে শিশুর বেড়ে উঠার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

  • সামাজিকীকরণ প্রক্রিয়ার ধারণা ও এর প্রভাব ব্যাখ্যা করতে পারব;
  • সামাজিকীকরণের মাধ্যম ও এর গুরুত্ব বর্ণনা করতে পারব;
  • শিশুশ্রমের ধারণা, কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারব;
  • শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব কী হওয়া উচিত তা বর্ণনা করতে পারব;
  • সামাজিকীকরণের মাধ্যমে মানবিক ও সামাজিক গুণাবলি রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নে যোগ্যতা অর্জন করব;
  • শ্রমজীবী শিশুর অধিকার ও অন্যান্য বিষয়ে সচেতন হব।

Related Question

View All
উত্তরঃ

ভালোভাবে জীবনযাপনের জন্য মা-বাবার বা পরিবারের সদস্যদের কোনো কাজে সহায়তা করা শিশুদের জন্য উপযোগী।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
794
উত্তরঃ

প্রতিবন্ধকতা শিশুর জন্য কাম্য নয়। কারণ প্রতিবন্ধকতা শিশুর জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
শিশুর প্রতি নির্দয় আচরণ শিশুর শারীরিক-মানসিক-নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে। অনেক সময় মা-বাবার অত্যধিক প্রত্যাশাও শিশুর ওপর এক ধরনের মানসিক পীড়ন তৈরি করে যা শিশুমনে নানা সমস্যার সৃষ্টি হয়। এতে করে শিশু ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী ও খিটখিটে মেজাজের হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
603
উত্তরঃ

উদ্দীপকে মোহনের কাজ শিশুশ্রম ধারণাকে প্রতিফলিত করে।
সাধারণত দরিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে না গিয়ে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজ করে জীবিকা নির্বাহ করে। ১৮ বছর বয়সের কম বয়সি কোনো শিশু যদি উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে বিপদ, ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলা হয়। উদ্দীপকের মোহন তেরো বছর বয়সে জুতার কারখানায় কাজ করে। তার এ শ্রম স্পষ্টতই শিশুশ্রম। আমাদের দেশের শিশুরা বাসাবাড়ির বাইরে বিভিন্ন কলকারখানায় যেমন- চুড়ি, বিড়ি, ব্যাটারি ও জুতা তৈরির কারখানায় কাজ করছে। বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরির কারখানায়, লেদ ও ওয়েল্ডিং মেশিনেও কাজ করছে। গাড়ি বা টেম্পুর সাহায্যকারী হিসেবে কাজ করছে। উদ্দীপকে মোহন সকাল থেকে সন্ধ্যা অবধি জুতা তৈরির কারখানায় কাজ করে অসুস্থ হয়ে পড়ছে।
অতএব মোহনের কাজ শিশুশ্রমের ধারণাকে প্রতিফলিঅন্তরে করে ।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
311
উত্তরঃ

উদ্দীপকে মলির কর্মক্ষেত্রে তার প্রতি যে আচরণ করা হয় তা শিশুশ্রমের প্রতি সহানুভূতিশীল আচরণের বহিঃপ্রকাশ।
শ্রমজীবী শিশুর প্রতি আমাদের সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। ভালো খাবার, পোশাক ইত্যাদি দিতে হবে যাতে এসব শিশু ভালো পরিবেশে বেড়ে উঠে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠে।

উদ্দীপকে মলির কাজ শিশুশ্রমের পর্যায়ে পড়ে। সাধারণত শিশুরা যেখানে শ্রমিক হয়ে কাজ করে সেসব জায়গায় তারা নানারকম বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়। কিন্তু উদ্দীপকের মলি তার কর্মক্ষেত্রে ভালো খাবার খেতে পায়, বেড়াতে যেতে পারে, ঈদের সময় পছন্দের জামা পায়। এসব কর্মকাণ্ড একজন শিশু শ্রমিকের প্রতি সহানুভূতিশীল আচরণের বহিঃপ্রকাশ। এছাড়া মলি কাজের অবসরে লেখাপড়ারও সুযোগ পায়। এতে তার মানসিক বিকাশ ঘটে। মলির প্রতি ভালো আচরণের কারণে সে মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠবে। অতএব বলা যায়, কর্মক্ষেত্রে মলির প্রতি আচরণ প্রশংসনীয়। এরূপ আচরণ প্রতিটি কর্মজীবী শিশুর প্রতি কাম্য। এরূপ আচরণই শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
253
উত্তরঃ

যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তাই সামাজিকীকরণ।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
143
উত্তরঃ

ব্যক্তির সুস্থ মানসিক বিকাশের জন্য সুষ্ঠু সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সামাজিকীকরণ ব্যক্তিকে আদর্শ সামাজিক মানুষে পরিণত করবে। ওর দ্বারা ব্যক্তি কাঙ্ক্ষিত আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি আয়ত্ত করবে। এতে করে ব্যক্তি যেমন আদর্শ মানুষে পরিণত হবে তেমনি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণেও তার ভূমিকা সহায়ক হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
426
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews