সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

Updated: 2 weeks ago
উত্তরঃ

বিদ্যালয় এলাকার মাটি দূষিত করে এরূপ পদার্থ হলো-
১. বিভিন্ন আবর্জনা

২. বিভিন্ন প্রাণীর মল ও

৩. পলিথিন ও প্লাস্টিক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণের কারণে যেভাবে মানুষ ও অন্যান্য জীবের ক্ষতি হয় তা হলো-
১. মানুষ পানিবাহিত রোগ কলেরা, ডায়রিয়া, আমাশয় ও বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়।
২. মানুষের খাবার উপযোগী নিরাপদ পানির পরিমাণ কমে যায়।
৩. পানিতে বসবাস করা মাছ ও অন্যান্য জীবের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
৪. দূষিত পানি দিয়ে উৎপাদিত ফসল খেয়ে মানুষ ও অন্যান্য জীবের বিভিন্ন রোগ হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পরিবেশ হলো আমাদের চারপাশে থাকা মাটি, পানি, বায়ু, আলো, ঘর, বাড়ি, নদী, পাহাড়, গাছপালা, পশুপাখি, কলকারখানা, গাড়ি ইত্যাদি উপাদান।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

স্বাভাবিক পরিবেশে মানুষসহ অন্যান্য জীব ভালোভাবে বেঁচে থাকতে পারে। এই স্বাভাবিক পরিবেশে ক্ষতিকর কোনো কিছু প্রবেশ করে যখন মানুষসহ অন্যান্য জীবের বসবাসে সমস্যা হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পরিবেশ দূষণের তিনটি উৎসের নাম হলো-
১. গাড়ির কালো ধোঁয়া,
২. শিল্পকারখানার বর্জ্য ও
৩. কৃষিক্ষেত্রে অতিরিক্ত সার ও কীটনাশক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে যে দূষণ ঘটে তাই মাটি দূষণ। কৃষিকাজে ব্যবহৃত সার, কীটনাশক, রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের বর্জ্য ইত্যাদি মাটিতে মিশে মাটি দূষিত করে। মাটি দূষণের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি ও পানি উভয়কে দূষিত করে এমন তিনটি উৎসের নাম হলো-
১. আবর্জনা,
২. শিল্পকারখানার বর্জ্য ও
৩. অতিরিক্ত সার ও কীটনাশক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বায়ু দূষণ হলো বায়ুতে ক্ষতিকর কোনো উপাদান যেমন-গাড়ি ও ইটভাটার কালো ধোঁয়া, শিল্পকারখানায় উৎপন্ন ধোঁয়া, ধূলিকণা, দুর্গন্ধ ইত্যাদি মিশ্রিত হওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বায়ু দূষণের তিনটি কারণ হলো –
১. গাড়ি ও ইটভাটার কালো ধোঁয়া,
২. শিল্পকারখানায় উৎপন্ন ধোঁয়া ও
৩. গাছপালা ও পলিথিন পোড়ানো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণ হলো পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ যেমন-আবর্জনা, প্রাণীর মল, সার ও কীটনাশক, শিল্পকারখানায় উৎপন্ন তরল বর্জ্য পদার্থ ইত্যাদি মিশ্রিত হওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণের তিনটি কারণ হলো-
১. আবর্জনা ও প্রাণীর মল পানিতে ফেলা,
২. শিল্পকারখানা ও হাসপাতালের বর্জ্য পানিতে ফেলা ও
৩. কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বায়ু দূষণের তিনটি ক্ষতিকর দিক হলো-
১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়,
২. পশুপাখির জীবন বাঁচাতে কষ্ট হয় ও
৩. মানুষের ফুসফুসে বিভিন্ন রোগের সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে করে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কারণে হয় এমন তিনটি রোগের নাম হলো-
১. শ্বাসকষ্ট
, ২. অ্যাজমা ও ৩. ফুসফুসের ক্যান্সার।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণের তিনটি ক্ষতিকর দিক হলো-
১. খাবার উপযোগী নিরাপদ পানির পরিমাণ কমে যায়।
২. পানিতে বসবাস করা মাছ ও অন্যান্য জীবের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
৩. মানুষ বিভিন্ন পানিবাহিত রোগ, যেমন- কলেরা, ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগে আক্রানু হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণের ফলে হয় এমন তিনটি রোগের নাম হলো-
১. কলেরা, ২. ডায়রিয়া ও ৩. আমাশয়।.

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব হলো-
১. মাটিতে গাছপালা জন্মাতে পারে না।
২. কেঁচো ও উপকারী জীবাণু মারা যায়।
৩. মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যেমন- বিভিন্ন ধরনের চর্মরোগ, টিটেনাস ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি দূষণের ফলে জমির উর্বরতা কমে যায়। ফসল উৎপাদনের জন্য দরকারী কেঁচো ও উপকারী অণুজীব মারা যায়। এতে করে জমিতে ফসল উৎপাদন হ্রাস পায় এবং কৃষকের আর্থিক ক্ষতি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি দূষণ রোধের তিনটি উপায় হলো-
১. জমি চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসার ব্যবহার বৃদ্ধি করা।
২. নির্ধারিত স্থানে আবর্জনা ও ময়লা ফেলা।
৩. প্লাস্টিক ও পলিথিনের পরিবর্তে কাপড় বা ব্যাগ ব্যবহার করা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গাছপালাহীন স্থানে মাটির ক্ষয় বেশি হয়। গাছের শিকড় মাটিকে আঁকড়ে রাখে ও মাটির ক্ষয়রোধ করে। তাই বেশি করে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পানি দূষণ রোধের তিনটি উপায় হলো-
১. শিল্পবর্জ্য ও কারখানার পানি পরিশোধন করে নদী ও খালে ছাড়তে হবে।
২. প্লাস্টিক ও আবর্জনা নদীতে না ফেলে যথাস্থানে ফেলতে হবে।
৩. জমিতে সার ও কীটনাশক ব্যবহারে সতর্ক থাকতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পরিবেশ বান্ধব যানবাহন হলো এমন যানবাহন, যেগুলো ব্যবহারে বায়ু দূষণ করে না বা কম করে। যেমন- বাইসাইকেল, সিএনজিচালিত গাড়ি, ইলেকট্রিক গাড়ি ইত্যাদি। এসব যানবাহন পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বায়ু দূষণ রোধের তিনটি উপায় হলো-
১. পরিবেশবান্ধব যানবাহন বেশি ব্যবহার করা।
২. শিল্পকারখানায় ধোঁয়া বা ধূলিকণা ফিল্টার বসিয়ে পরিশোধন করা।
৩. বেশি করে গাছ লাগানো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যেসব কারণে পরিবেশের উপাদান মাটি, পানি ও বায়ু দূষিত হয় সেগুলো পরিহার করে পরিবেশকে দূষণমুক্ত রাখাই হলো পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা যায় ফলে মানুষসহ অন্যান্য জীব ভালোভাবে বাঁচতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পরিবেশ সংরক্ষণে আমার তিনটি করণীয় হলো-
১. বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ করবো।
২. বাড়ির ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলবো।
৩. বাড়ির আশপাশের খালি জায়গায় বৃক্ষ রোপণ করবো।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গাছ পরিবেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখে। গাছ বায়ুকে দূষণমুক্ত রাখে, ধূলি-ধোঁয়া কমায়। গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে ও মাটির ক্ষয়রোধ করে। তাই পরিবেশ সংরক্ষণে বেশি করে গাছ লাগানো দরকার।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পরিবেশ সংরক্ষণে স্কুলের শিক্ষার্থীদের তিনটি করণীয় হলো-
১. ময়লা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
২. প্রয়োজন শেষে ফ্যান, লাইট বন্ধ করে রাখা।
৩. স্কুলের আঙিনায় বৃক্ষ রোপণ করা।
 

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের একটি ফলাফল হলো মাটি দূষণ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো-
১. প্রাকৃতিক গ্যাস ও ২. কয়লা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি দূষণের দুটি কারণ হলো-
১. কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক।
২. গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কারখানা থেকে কালো ধোঁয়া নির্গমনের ফলে বায়ু দূষণ ঘটে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মাটি দূষণের জন্য দায়ী একটি পদার্থের নাম হলো- কীটনাশক।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

যেসব কারণে পরিবেশের উপাদান মাটি, পানি ও বায়ু দূষিত হয় সেগুলো পরিহার করে পরিবেশকে দূষণমুক্ত রাখাই হলো পরিবেশ সংরক্ষণ।
 

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
25

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews