সংক্ষিপ্ত-প্রশ্নোত্তর সমাধান

Updated: 5 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ায় জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে তাই কোষ বিভাজন। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীরের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা-১. অ্যামাইটোসিস, ২. মাইটোসিস ও ৩: মিয়োসিস।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য হলো-
১. মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে।
২. নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন দুটি জীব হচ্ছে-
১. ইস্ট ও ২. অ্যামিবা।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

আদিকোষী ও এককোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাই এসব জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। কিন্তু মানুষ হলো বহুকোষী এবং এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। একারণেই মানুষের দেহে অ্যামাইটোসিস ঘটে না।।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

মাইটোসিস বিভাজনের দুটি বৈশিষ্ট্য হলো-
১. এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়।
২. মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ও অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

জীবের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। মাইটোসিস কোষ বিভাজন না ঘটলে উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধি ব্যাহত হতো। এমনকি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া না ঘটলে কোষের আকার, আকৃতি ও আয়তন ঠিক থাকত না। ফলে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। এ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন- কান্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এ রকম বিভাজন দেখা যায়। প্রাণিদেহের দেহকোষে, ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্নশ্রেণির প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

প্রাণীর মায়ুটিস্যুর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন ঘটে না।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
No explanation available yet.
35

প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
   • কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব;
   •কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ব্যাখ্যা করতে পারব;
   • জীবের বংশগতির ধারা রক্ষায় কোষ বিভাজনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews