সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখন :

Updated: 4 months ago
উত্তরঃ

পঁচিশে মার্চ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিনজন শিক্ষক শহিদ হন তাঁরা হলেন- এম, মুনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা ও অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব দর্শনশাস্ত্রের একজন খ্যাতনামা শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন সহজ-সরল ও নিরহংকার মানুষ। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা তাঁকে নির্মমভাবে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহিদদের স্মরণ করে শহিদ মিনারে ফুল দিতে গেলে আমাদের মুখে একটি গান বেজে ওঠে। গানটি হলো- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য 'সাধনা ঔষধালয়' প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁকে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। তখন তাঁর বয়স ছিল ৮৪ বছর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

এম. মুনিরুজ্জামান বিজ্ঞানের শিক্ষক ছিলেন। প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। কুরআন পাঠরত অবস্থায় পাকিস্তানি সেনারা তাঁকে টেনেহিঁচড়ে বের করে আনে। তারপর গুলি করে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

১৯৭১ সালের পঁচিশে মার্চ: গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ ব‍্যারাক ও বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই সঙ্গে হত্যা করতে থাকে এ দেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। এ রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম. মুনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. গোবিন্দচন্দ্র দেবকে। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এ দেশের সংবাদপত্র অফিসগুলোও পুড়িয়ে দেয়। তারা লেখক-সাংবাদিক শহীদ সাবের ও 'কবি-সাংবাদিক মেহেরুন্নেসাকে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি শত্রুসেনারা ৮৫-বছর বয়সের এই ব্যক্তিকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। ধীরেন্দ্রনাথ দত্ত বাঙালির গর্ব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। ১৯৭১ সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা এ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলোতেও আগুন দেয়। সেই রাতে শহীদ সাবের পত্রিকা অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে পুড়ে শহিদ হন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

রণদাপ্রসাদ সাহা এ দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য লোকে তাঁকে ড়াকত 'দানবীর' বলে। রণদাপ্রসাদ সাহা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হাতে শহিদ হন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

দুজন শহিদ সাংবাদিক হলেন শহিদ সাবের ও মেহেরুন্নেসা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

বুদ্ধিজীবীরা জাতির বিবেক। তাঁরা দেশের সবচেয়ে মেধাবী, বরেণ্য ও 'আলোকিত মানুষ। তাঁরা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাস ধরে অন্যান্য বাঙালির সঙ্গে এসব বুদ্ধিজীবীকেও নির্মমভাবে হত্যা করা হয়। গোবিন্দচন্দ্র দেব, শহীদ সাবের, মুনীর চৌধুরীসহ অনেক বুদ্ধিজীবীকে পাকিস্তানি সেনারা হত্যা করে। তারা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। এ কারণে আমরা চিরদিন শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
উত্তরঃ

১৪ই ডিসেম্বরকে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' হিসেবে পালন করা হয়। এ দিনটিকে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' হিসেবে পালন করার কারণ: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা এ দেশের মেধাবী, বরেণ্য ও আলোকিত মানুষদের হত্যা করার ষড়যন্ত্র করে। যখন তারা বুঝতে পারে যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে। সে কারণে পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর অধ্যাপক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, গিয়াসউদ্দিন আহমদ, লেখক-সাংবাদিক শহীদুল্লা কায়সার, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এসব গুণী মানুষকে হত্যা করায় এ দেশের অপূরণীয় ক্ষতি হয়। তাই তাঁদের স্মরণে প্রতিবছর ডিসেম্বর মাসের ১৪ তারিখে 'শহিদ বুদ্ধিজীবী দিবস' পালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
46

Related Question

View All
উত্তরঃ

পঁচিশে মার্চ মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিনজন শিক্ষক শহিদ হন তাঁরা হলেন- এম, মুনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা ও অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
60
উত্তরঃ

অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব দর্শনশাস্ত্রের একজন খ্যাতনামা শিক্ষক ছিলেন। তিনি ছিলেন একজন সহজ-সরল ও নিরহংকার মানুষ। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা তাঁকে নির্মমভাবে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
56
উত্তরঃ

একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহিদদের স্মরণ করে শহিদ মিনারে ফুল দিতে গেলে আমাদের মুখে একটি গান বেজে ওঠে। গানটি হলো- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
48
উত্তরঃ

অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য 'সাধনা ঔষধালয়' প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁকে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। তখন তাঁর বয়স ছিল ৮৪ বছর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
61
উত্তরঃ

এম. মুনিরুজ্জামান বিজ্ঞানের শিক্ষক ছিলেন। প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। কুরআন পাঠরত অবস্থায় পাকিস্তানি সেনারা তাঁকে টেনেহিঁচড়ে বের করে আনে। তারপর গুলি করে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
52
উত্তরঃ

১৯৭১ সালের পঁচিশে মার্চ: গভীর রাতে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, পুলিশ ব‍্যারাক ও বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই সঙ্গে হত্যা করতে থাকে এ দেশের মেধাবী, আলোকিত, বুদ্ধিজীবী ও বরেণ্য মানুষদের। এ রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম. মুনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. গোবিন্দচন্দ্র দেবকে। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা এ দেশের সংবাদপত্র অফিসগুলোও পুড়িয়ে দেয়। তারা লেখক-সাংবাদিক শহীদ সাবের ও 'কবি-সাংবাদিক মেহেরুন্নেসাকে হত্যা করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
4 months ago
97
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews